পরিবর্তিত রূপ বটে। কিন্তু শেরকের স্থায়ী ও আসল চরিত্র ও প্রকৃতি যে এর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে, সে ব্যাপারে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। কোরআন সেকালের সরল সোজা পৌত্তলিকতা ও সুস্পষ্ট জাহেলিয়াতকে সম্বোধন করেছিলো এবং সেই জাহেলিয়াত যুগের মানুষের বিবেককে বিভ্রান্তি থেকে মুক্ত করার প্রয়াস চালিয়েছিলো। তারা যতো আদিম যুগের মানুষই হোক না কেন, তাদের বিবেকবুদ্ধির সাথে অমন নির্বু্ধিতা মানানসই নয় বলে তাদেরকে বৃঝিয়েছিলো। তাদের জন্যে উক্ত দুটি আয়াতে উদাহরণ পেশ করেছে এবং মানুষের মনে শেরকের যে বিভিন্ন স্তর থাকতে পারে, সে কথা এতে ব্যাখ্যা করেছে। পরবতী ক'টি আয়াতে এই উদাহরণের পর্যালোচনা করা হয়েছে। যারা কোনো বস্তুই সৃষ্টি করতে পারে না, বরং সৃজিত হয় এবং যারা তাদের কোনোই সাহায্য করতে পারে না এমন কি নিজেদেরও নয়, তাদেরকেই কি তারা আল্লাহর সাথে শরীক করে? বস্তুত, এবাদাত ও উপাসনা পাওয়ার যোগ্য শুধু সেই সত্ত্বা, যিনি সৃষ্টি করেন। তাদের কল্লিত খোদারা কিছুই সৃষ্টি করার ক্ষমতা রাখে না। বরং তারাই সৃষ্ট । এমতাবস্থায় তাদেরকে কিভাবে আল্লাহর শরীক বানায়? . যদিও সৃষ্টি ও ক্ষমতা সংক্রান্ত এই অকাট্য যুক্তি তৎকালীন সেই সরলমতি জাহেলিয়াতের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিলো, কিন্তু এই একই যুক্তি আধুনিক জাহেলিয়াতের অনুসারীদের বিরুদ্ধেও প্রযোজ্য ৷ এরা নিজেদের জন্যে নতুন ধরনের কিছু সংখ্যক ইলাহ বানিয়ে নিয়েছে যাদের আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করে এবং নিজেদের সহায়-সম্পদ ও সন্তান সম্ততির ব্যাপারে তাদেরকে আল্লাহর বিকল্প হিসাবে গ্রহণ করে । প্রশ্ন এই যে, তাদের কেউ কি আকাশ ও পৃথিবীর কোনো একটি জিনিসও সৃষ্টি করতে পারে বা সৃষ্টি করে? তাদের কেউ কি তাদের ভক্তদের দূরে থাক, স্বয়ং তাদের নিজেদেরও কোনো উপকার বা সাহায্য করতে পারে? বিবেচনা করে, তাহলে পরিষ্কার নেতিবাচক জবাব দেবে। কিন্তু একমাত্র প্রবৃত্তির খাহেশ, ভাবাবেগ, প্ররোচনা ও প্রবঞ্চনাই কোরআন নাধিল হওয়ার চৌদ্দশো বছর পর মানব জাতিকে নতুন বেশধারী এই জাহেলিয়াতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফলে তারা সেই সব খোদার এবাদাত ও আনুগত্য করে যাচ্ছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং নিজেরাই সৃষ্ট জীব। তারা তাদের অনুগামীদেরকে তো দূরের কথা, নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না। তাই অতীতের মতো আজও মানব জাতি কোরআনের বাণী শোনার মুখাপেক্ষী, জাহেলিয়াত থেকে ইসলামের দিকে ডেকে নেয় এমন মানুষের মুখাপেক্ষী এবং যারা তাদের মন ও বিবেককে আজকের এই নতুন পৌত্তলিকতা ও নতুন মূর্খতার অন্ধকার থেকে উদ্ধার করে আলোর দিকে নিয়ে যাবে তাদের মুখাপেক্ষী, যেমন ইসলাম তাদেরকে প্রথমবার উদ্ধার করেছিলো কোরআনের ভাষা থেকে বুঝা যাচ্ছে যে, সে মানুষকে মানবরূপী খোদার উপাসনার জন্যে ভর্তনা করছে, “যারা কিছুই সৃষ্টি করে না বরং নিজেরাই সৃষ্ট হয় এবং তাদের ভক্তদেরকে দূরের কথা, নিজেদেরকেও সাহায্য করতে পারে না, তাদেরকেই কি তারা আল্লাহর অংশীদার বানায়?" 'এ আয়াতে “ইউখলাকুন" ও “ইয়ানসুরুন" ক্রিয়া দুটি থেকে স্পষ্টতই বুঝা যায় যে, আল্লাহর সাথে অংশীদার হিসাবে অবৈধভাবে গৃহীত এই প্রভুদের মধ্যে অন্তত কিছু কিছু মানুষরূপী প্রভুও আছে, যাদের ক্ষেত্রে বুদ্ধিমান প্রাণীর জন্যে নির্দিষ্ট এই বিশেষ ক্রিয়ারূপ ব্যবহৃত হয়েছে । আমরা যতোদূর জানি, পৌত্তলিক আরব সমাজ মানুষের মধ্য থেকে কাউকে দেব দেবী হিসাবে বরণ করেনি, দেবতা বা খোদা মনে করেনি এবং কোনো মানুষ দেবতার পূজা উপাসনা বা বান্দনাও করতো না। মানুষের মধ্য থেকে কাউকে যদি তারা আল্লাহর শরীক বা অংশীদার হিসাবে গ্রহণ ///.09119021-0017
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।