Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

যুগের মূর্তিগুলো অশরীরী । আগেকার মোশরেকরা তাদের সন্তানদেরকে দৃশ্যমান মূর্তির নামে মান্নত করতো, আর এ যুগে জীবিত ও মৃত ব্যক্তিদের নামে মান্নত করা হয়। আগেকার যুগে মন্দিরে মন্দিরে সন্তানদের নামে পশু বলি দেয়া হতো, আর এ যুগেও তা দেয়া হয়। মানুষ আল্লাহকে প্রভূ ও মনিব হিসাবে স্বীকার করে বটে। তবে তীর হুকুম পালন করে না। অথচ যাদের নামে মান্নত মানা হয়, তাদের নির্দেশকে 'পবিভ্র' বলে গন্য করা হয় এবং এগুলোর মোকাবেলায় আল্লাহর হুকুম বর্জন যোগ্য মনে করা হয় । এমনকি কার্যত বর্জন করা হয় । আধুনিক জাহিলিয়াতের এই সব কর্মকান্ড যদি শেরক না হয়, তাহলে শেরক আর কাকে বলা যাবে? প্রাচীন জাহেলিয়াত আল্লাহর প্রতি অধিকতর ভক্তি-শ্রদ্ধার পরিচয় দিয়েছিলো । সেই |. জাহেলিয়াত আল্লাহ তায়ালা ছাড়া আরো কিছু সংখ্যক উপাস্য দেব দেবীকে ফসল, পশু ও সন্তানাদি উপঢোকন দিতো আল্লাহরই নৈকট্য লাভ করার জন্যে । এভাবে আল্লাহ তায়ালাই ছিলো তাদের সর্বোচ্চ ভক্তির পাত্র । পক্ষান্তরে আধুনিক জাহেলিয়াত আল্লাহ তায়ালা ছাড়া অন্য যে সব খোদাকে মানে, সেগুলোকে আল্লাহর চেয়েও উচ্চে স্থান দেয়, তাদের আদেশকে অগ্রগণ্য মনে করে এবং আল্লাহর আদেশকে বর্জন করে। আমরা পৌত্তলিকতাকে যখন শুধু প্রাচীন মূর্তি, দেব দেবী, তাদের পূজা অর্চনা ও তাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে বিশ্বাস করা অর্থের মধ্যে সীমিত রাখি, তখন নিজেদেরকেই প্রতারিত করে থাকি। প্রকৃতপক্ষে শুধুমাত্র মূর্তি ও পৌত্তলিকতার আকৃতিতেই পরিবর্তন এসেছে। অনুরূপভাবে এবাদাত-উপাসনার আনুষ্ঠানিক রূপটাই শুধু পাল্টে গেছে এবং নতুন নতুন শিরোনাম গ্রহণ করেছে। এসব পরিবর্তিত রূপের আড়ালে শেরকের প্রকৃতি ও মূলতন্ত্ব অপরিবর্তিত রয়েছে। সুতরাং এই মূলতত্্ব সম্পর্কে কখনো আমাদের ধোকা খাওয়া উচিত নয়। করার নির্দেশ দেন। কিন্তু 'জাতীয়তাবাদ' ও “উৎপাদন তত্র নারীকে ঘরের বাইরে বে-পর্দা হয়ে ও দেহকে অনাবৃত রেখে বিচরণ করার এবং পৌত্তলিকতাবাদী জাপানের যুবতীদের মতো হোটেল-কর্মচারী হিসাবে কাজ করার আদেশ দেয়। এখন এই দুই আদেশদাতার মধ্যে যার আদেশ পালন করা হবে, সেই হবে ইলাহ। প্রশ্ন হচ্ছে, আমরা কাকে ইলাহ হিসাবে মেনে নেবো? আল্লাহকে না এই সব তথাকথিত ইলাহদেরকে?(১) আল্লাহ তায়ালা আদেশ দিয়েছেন ইসলামী আকীদা ও আদর্শ ভিত্তিক জাতি গঠন করতে। আর জাতীয়তাবাদ জাতি গঠনের পেছনে কোনো আকীদা আদর্শকে পাত্তা না দেয়ার আদেশ দেয়। বরং বর্ণ, বংশ, ভাষা ইত্যাদিকে জাতীয়তার ভিত্তি হিসাবে গ্রহণ করার আদেশ দেয়। এ ক্ষেত্রে কার আদেশ পালন করা হবে? আল্লাহর, না জাতীয়তাবাদ নামক কল্পিত খোদার? আল্লাহর অকাট্য নির্দেশ হলো, একমাত্র তার শরিয়াত বা আইন অনুসারেই মানুষের ব্যক্তিগত ও সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালিত হোক। কিন্তু আল্লাহর কোনো কোনো বান্দা, দল বা. “জাতি'র বক্তব্য যে, কখনো নয়, আল্লাহর আইন চলবেনা, বান্দারাই তাদের আইন রচনা করবে এবং সেই আইনই হবে দেশ ও জাতির চালক ও শাসক প্রশ্ন এই যে, এখন কার কথা মানা হবে? আল্লাহর, না এই সব কল্পিত খোদার? , ূ এ হচ্ছে পৃথিবীতে যা কিছু আজকাল চলছে, তার কয়েকটা উদাহরণ মাত্র । বিপথগামী মানব সমাজে এগুলো ব্যাপকভাবে পরিচিত প্রাচীনকালের দৃশ্যমান মূর্তি ও পৌত্তলিকতার স্থান গ্রহণকারী আধুনিক পৌত্তলিকতার প্রকৃত পরিচয় এই উদাহরণগুলোতে পরিস্ফুট। এটা পৌত্তলিকতার €১) এ ব্যাপারে এখন আর পূর্ব-পশ্চিমে কোনো তফাৎ নেই প্রাচ্যের জাপান আর পাশ্চাত্যের আমেরিকা-সবখানেই _ নারীরা আজ অবহেলিত অনেকটা বাজারীপণ্য।-সম্পাদক ///.09119021-0017

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।