এ পর্যায়ে এসে গর্ভ স্পষ্ট হয়ে যায়, তার প্রতি স্বামী-স্ত্রীর হৃদয়ের টান সৃষ্টি হয় এবং সন্তান যেন সুস্থ, নিখুঁত ও সৎ রূপে গড়ে ওঠে, এই আকাংখা জন্মে। সন্তান গর্ভে থাকাকালে মা-বাবার মনে এরূপ আরো অনেক আকাংখার সৃষ্টি হয়। আর এই আকাংখা জাগার সাথে সাথে স্বভাব জাগ্ত হয়, আল্লাহর দিকে মন রুজু হয়, আল্লাহকে একমাত্র প্রতিপালক হিসাবে স্বীকার করে এবং একমাত্র তার অনুগ্রহ কামনা করে । কেননা সে অবচেতন মনে অনুভব করে যে, তিনিই এই সৃষ্টি জগতে শক্তি, সম্পদ ও অনুগ্রহের একমাত্র উৎস। এজন্যে দোয়া করে যে, “আমাদেরকে একটা উত্তম সন্তান দিলে তোমার কৃতজ্ঞ থাকবো ।” “অতপর যখন আল্লাহ তায়ালা তাদেরকে একটা ভালো সন্তান দিলেন, তখন প্রদত্ত সম্তানে আল্লাহর সাথে অন্যকেও শরীক করে ফেললো । আল্লাহ তাদের শেরক থেকে অনেক উর্ধে । তাফসীরের কোনো কোনো বর্ণনায় এই কাহিনীকে হযরত আদম ও হাওয়ার সাথে সথ একটা সত্য ঘটনা হিসাবে তুলে ধরা হয়েছে। কাহিনীর সারমর্ম এই যে, প্রথম দিকে আদম ও হাওয়ার সন্তানেরা প্রতিবন্ধী হয়ে জন্ম নিতো । এরপর শয়তান এসে হাওয়াকে প্ররোচিত করলো যেন তার গর্ভস্থ সন্তানের নাম “আবদুল হারেস' রাখে। হারেস হলো ইবালীসের আরেক নাম। সে বললো যে, এতে তার সন্তান সুস্থ ও স্বাভাবিক হবে এবং বেঁচে থাকবে । হাওয়া তাই করলেন এবং আদমকেও উদুদ্ধ করলেন। এই বর্ণনাটা দৃশ্যত ইসরাঈলী উৎস থেকে আগত । কেননা ইসরাঈলী ৃষ্টায় বিকৃত আকীদা বিশ্বাস অনুসারে গোমরাহীর সমস্ত দায়-দায়িত্ হযরত হাওয়ার ওপর বর্তে। অথচ এটা প্রকৃত ইসলামী মতাদর্শের সম্পূর্ণ বিরোধী । কোরআনের এ বক্তব্যের ব্যাখ্যার জন্যে আমাদের এই সব ইসরাঈলী বর্ণনার কোনো প্রয়োজন পড়ে না। কেননা এ আয়াতে মানুষের মনে কিভাবে পর্যায়ক্রমে গোমরাহী আসে, সেটাই দেখানো হয়েছে। রসূল (স.)-এর যুগে ও তার আগে মোশরেকরা তাদের সন্তানদের মধ্য হতে কাউকে কাউকে তাদের দেব দেবীর বা দেব মন্দিরের সেবক সেবিকা হিসাবে মান্নত করতো । এ দ্বারা তারা আল্লাহর নৈকট্য লাভের আশা করতো । প্রথম দিকে তাদের মনোযোগ আল্লাহর দিকে থাকলেও তারা তাওহীদের পর্বতচূড়া থেকে গড়িয়ে পৌত্বলিকতার ভাগাড়ে নেমে যেতো । এই সব দেব দেবীর নামে সন্তানদেরকে মান্নত করার উদ্দেশ্য ছিলো এই যে, তাদের সন্তানরা যেন দীর্ঘজীবী হয়, সুস্থ সবল হয় এবং বিপদ মুসিবত থেকে রক্ষা পায়। যেমন আজকাল অনেকে ছেলে-মেয়েদের দেহের অংশ বিশেষকে ওলী দরবেশ ও পীর ফকীরের নামে মান্নত রাখে। উদাহরণ স্বরূপ সন্তানের চুল রেখে দেয়া হয় এবং কোনো ওলী দরবেশ বা পীর-ফকীরের মাযারে বা কোনো পুরোহিতের কাছে না নিয়ে প্রথম চুল কাটা হয় না। আবার কেউ সেখানে নিয়ে সন্তানের খাতনা করায়। অথচ এ যুগের এই লোকেরা আল্লাহর একতৃ স্বীকার করে অতপর এ ধরনের মোশরেকসুলভ ধ্যান ধারণা পোষণ করে । সেকালের ও একালের মানুষের এই ধরনের ধ্যান ধারণায় মৌলিক কোনো পার্থক্য নেই। “আল্লাহ তায়ালা তাদের শেরক থেকে উর্ধে ।' অর্থাৎ তিনি এসব থেকে মুক্ত ও পবিত্র । আমাদের যুগে আমরা বহু বিচিত্র রকমের শেরক দেখতে পাই । অথচ এসব শেরকে যারা লিপ্ত থাকে, তারা নিজেদেরকে একত্ববাদী বলে স্বীকার করে। তাদের এসব ধারণা বিশ্বাস আমাদের সামনে শেরকের বিভিন্ন স্তরের চিত্র উপস্থাপন করে । যার উল্লেখ এই আয়াতে করা হয়েছে। এযুগে লোকেরা কিছু নতুন নতুন খোদা তৈরী করে নিয়েছে । এর কোনোটাকে তারা “জাতি' এবং কোনোটাকে “দেশ' ইত্যাদি বলে থাকে । আগেকার সাদাসিধে পৌত্তলিকদের বানানো মূর্তিগুলো আর এগুলোর মধ্যে পার্থক্য শুধু এই যে, আগের মূর্তিগুলো হতো সশরীরী আর এ 9২৯৯০ ///.091190781-0017
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।