Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদেরকে একটি সত্ত্বা থেকে সৃষ্টি করেছেন। (আয়াত ১৮৯) বস্তুত, আল্লাহ তায়ালা মানুষকে যে জন্মগত স্বভাব-প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সেটা এই যে, তারা আল্লাহকে আপন প্রভু ও একমাত্র প্রভু হিসাবে গ্রহণ করবে, ভয় কিংবা লোভ সকল অবস্থায় । এখানে যে উদাহরণটি দেয়া হয়েছে তা সৃষ্টির গোড়ার কথা দিয়েই শুরু হয়েছে এবং এ প্রসংগে দাম্পত্য জীবন ও তার প্রকৃতি নিয়েও আলোচনা হয়েছে। আয়াতটির প্রথমাংশে বলা হয়েছে, তিনিই সেই আল্লাহ তায়ালা- যিনি তোমাদেরকে একটি মাত্র সত্ত্বা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যাতে তার কাছে পরম শান্তি করতে পারে ।' অর্থাৎ সৃষ্টিগতভাবে মানব-সত্ত্বা মূলত একই ব্যক্তি ও একই সত্ত্বা- যদিও নারী ও পুরুষের মধ্যে তার দায়িত্ের পার্থক্য রয়েছে। এই পার্থক্য শুধু এজন্যে যেন স্বামী তার স্ত্রীর কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারে। মানুষের আসল পরিচয় উদ্ধারে ও তার সৃষ্টিতে দাম্পত্য জীবনের ভূমিকা চিহিতকরণে এটাই ইসলামের দৃষ্টিভঙ্গি । এটাই পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দৃষ্টিভংগি, যা ইসলাম চৌদ্দশো বছর আগে উপস্থাপন করেছে। সে সময় বিকৃত ধর্মমতগুলো নারীকে মানব জাতির সকল বিপদ মুসিবতের উৎস মনে করতো এবং তাকে একটা অভিশাপ, একটা ময়লা এবং গোমরাহীর একটা ফাদ গণ্য করে তা থেকে সবাইকে কঠোরভাবে সাবধান করতো । পৌত্তলিক সমাজগুলোতে তাকে একটা আবর্জনা স্বরূপ কিংবা নিদেনপক্ষে পুরুষের চেয়ে নিকৃষ্ট মানের একটা ভূত্য বা সেবাদাসী মনে করা হতো এবং আজও করা হয়। পুরুষের আদৌ কোনো দায় দায়িত্ব নারীর ব্যাপারে নেই বলে পৌত্তলিক সমাজের বিশ্বীস। স্বামী স্ত্রীর একত্র অবস্থানের ক্ষেত্রে মূল কথা হলো, শাস্তি, তৃপ্তি, ভালোবাসা, স্থিতি ও আবাসন। এর উদ্দেশ্য পারিবারিক জীবনে এমন একটা শান্তিপূর্ণ ও নিরাপদ সুখময় পরিবেশ সৃষ্টি করা, যা মানুষের নতুন বংশধরদের বিকাশ ও প্রবৃদ্ধির সহায়ক, মূল্যবান মানবীয় ফসল উৎপাদন ও সংরক্ষণের অনুকূল এবং মানব সভ্যতার উত্তরাধিকার বহন ও তাতে নতুন উপাদান সংযোজনের যোগ্যতা নতুন প্রজন্মের মধ্যে গড়ে তোলার উপযোগী । নিছক সাময়িক আনন্দ উপভোগের জন্যে এ ব্যবস্থা করা হয়নি । অনুরূপভাবে শত্রুতা ও ঝগড়াবিবাদে এবং দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিরোধে মেতে থাকার জন্যেও এ ব্যবস্থা করা হয়নি যেমনটি প্রাচীন ও আধুনিক জাহেলী সমাজে করা হয়। এরপর কাহিনী শুরু হয় প্রথম স্তর থেকেই। “অতপর যখন সে তার স্ত্রীকে ঢেকে ফেললো, তখন সে গর্ভবতী হলো। সে গর্ভ ছিলো হালকা, তা নিয়ে সে চলাফেরা করতে থাকলো ।” ূ্‌ এখানে কোরআনের ভাষায় স্বামী স্ত্রীর প্রাথমিক সম্পর্ককে চিত্রায়ণে স্বচ্ছতা, সৃক্স্তা ও কোমলতা বজায় রাখা হয়েছে। “যখন সে তাকে ঢেকে ফেললো" এ বাক্যটিতে আবাসিক পরিবেশের সাথে সহবাসের চিত্রটির সমব্যয় সাধন ও কাজটিকে ভদ্র ও শালীনভাবে উপস্থাপন করা ; হয়েছে, যাতে করে তা দুটি দেহের নয় বরং দুইটি হৃদয়ের মিলন রূপে প্রতীয়মান হয় । এতে করে | মানুষকে সহবাসের মানবীয় ভর্গি অবলম্বনের ও তাকে ঘৃণ্য পাশবিক ভংগি এড়িয়ে চলার জন্যে উৎসাহিত করা হয়েছে। অনুরূপভাবে, গর্ভধারণের প্রাথমিক অবস্থাকে “হালকা' বলে চিত্রিত করা হয়েছে, যা নিয়ে গর্ভধারিণী চলাফেরা করতে পারে, যেন তার কোনো ভারত্ব সে অনুভবই করে শা। অতপর দ্বিতীয় স্তর আসে, “অতপর যখন তার গর্ভ ভারী হয়ে ওঠে, তখন উভয়ে আল্লাহর কাছে দোয়া করে যে, তুমি যদি আমাদেরকে একটা উত্তম সন্তান দাও, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো ।' //4.091019021-0017

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।