কারো জন্যে তার রহস্যভান্ডার খুলে দেয় না এবং আর কাউকে তার সুফল প্রদান করে না। কোনো কোনো সাহাবী বলেছেন যে, “আমরা কোরআন লাভ করার আগে ঈমান লাভ করতাম ।" এই ঈমানই তাদেরকে কোরআনের প্রকৃত স্বাদ উপভোগ করায়, তার উদ্দেশ্য ও মর্ম যথাযথভাবে হৃদয়ংগম করায় এবং সেই অলৌকিক ঘটনাগুলো ঘটায়, যা তারা স্বল্পতম সময়ে ঘটাতে পেরেছিলেন। সেই তুলনাহীন প্রজনুটি কোরআনের যে স্বাদ, যে জ্যোতি ও যে প্রমাণ লাভ করেছিলো, তা শুধু ওই প্রজন্মের ন্যায় ঈমান আনা ছাড়া লাভ করা যায় না। যদিও কোরআনই তাদের অন্তরাত্মাকে ঈমানের সন্ধান দিয়েছিলো, কিন্তু এ কথাও সত্য যে, ঈমানই তাদেরকে কোরআন থেকে সেই অমূল্য রত্মভান্ডার অর্জনের পথ দেখিয়েছিলো যা, ঈমান ছাড়া আর কোনো জিনিস দেখাতে পারে না। তারা কোরআনকে অবলম্বন করে যেমন জীবন যাপন করেছিলো, তেমনি তাদের জীবনের উদ্দেশ্যও ছিলো কোরআনের প্রতিষ্ঠা ও বাস্তবায়ন। এজন্যে তারা ছিলো এমন এক অনুপম প্রজন্া, যা এ মান, অতো পূর্ণতা ও আধিক্য নিয়ে সমগ্র মানবেতিহাসে আর দ্বিতীয়বার আবির্ভূত হয়নি । সমগ্র ইতিহাস জুড়ে কেবল কিছু ব্যক্তিকেই অনুরূপ উচু ও বিম্ময়কর মান নিয়ে বিচরণ করতে দেখা যায়। দীর্ঘকালব্যাপী তারা কোরআনের একনিষ্ঠ আনুগত্য করেছে। এই দীর্ঘ সময়ে রসূল (স.)-এর উক্তি ও নির্দেশাবলী ছাড়া তাদের জীবনে অন্য কোনো মানবীয় বাণীর বিন্দু বিসর্গও মিশ্রিত হয়নি। অনুরূপভাবে স্বয়ং রসূল (স.)-এর জীবনও ছিলো কোরআনের একক ও অবিমিশ্র অবদান। এ জন্যে তিনি যেমন ছিলেন, তার অনুসারী সেই প্রজন্মটিও তদ্রপ হয়ে গড়ে উঠেছিলো । যারা সেই প্রজন্মের ভূমিকা পালন করতে চায়, তাদের জন্যে ওই প্রজন্মের পদাংক অনুসরণ করাই সর্বোত্তম পন্থা। আর তা করতে হলে তাদেরকে এই কোরআনকে অবলম্বন করে এই কোরআনকে বাস্তবায়নের লক্ষ্যেই জীবন যাপন করতে হবে এবং তাদের মন মগযে কোরআনের সাথে আর কোনো মানব রচিত মতবাদ ও মতাদর্শের মিশ্রণ ঘটানো চলবে না। অন্যথায় তাদেরও মানব রচিত আদর্শের মতোই হয়ে যেতে হবে। আনগুহীদ ও শেল্েেকের চিল্রজ্তব্র সহত্যাত এবার পুনরায় তাওহীদের একটা আলোচনার সুত্রপাত করা হচ্ছে একটা কাহিনীর আকারে । এ কাহিনী দ্বারা দেখানো হয়েছে কিভাবে মানুষ তাওহীদ থেকে পথভ্রষ্ট হয়ে শেরকের দিকে ধাবিত হয়। এ যেন আরবের মোশরেকদের পিতা ইবরাহীমের আদর্শ থেকে বিচ্যুতিরই কাহিনী ৷ এরপর তারা তাদের দেব দেবীর পূজা করতে গিয়ে যে অসভ্যসুলভ ও নির্বোধসুলভ কর্মকান্ড করে থাকে, তার পর্যালোচনা করে তাকে প্রথম দৃষ্টিতেই এবং প্রথম বিবেচনাতেই প্রত্যাখ্যানযোগ্য রূপে দেখানো হয়েছে। সবার শেষে রসূল (স.)-কে তাদের ও তাদের এই সব বাতিল মা'বুদদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয়ার এবং তার একমাত্র অভিভাবক ও সহায় আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ বলেন, “তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদেরকে একটি মাত্র সত্ত্বা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার স্ত্রীকেও " (আযাত ১৮৯-১৯৮) এ হচ্ছে চিন্তাধারার একটা পর্যালোচনা । এই জাহেলী চিন্তাধারা একবার আল্লাহর দাসত্ব ও এবাদাতের পথ থেকে বিচ্যুত হবার পর তার ভ্রষ্টতা ও নির্বুদ্ধিতার আর কোনো সীমা পরিসীমা থাকেনি এবং তা আর কোনো বিচার বিবেচনা ও চিন্তা ভাবনার দিকে ফিরে আসেনি। এখানে দেখানো হয়েছে যে, গোমরাহী প্রাথমিক স্তরে কেমন অবস্থায় থাকে এবং চূড়ান্ত পর্যায়ে তা কেমন নিকৃষ্ট বিভ্রান্তিতে পর্যবসিত হয়। হিল্াাত্লা *%ম ৩৮ ///.09119021-0017
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।