ক্ষতি দূর করার জন্যে কাজ করে, কিন্তু তাতে সে ক্ষতি দূর হয় না। অনেক সময় একটা কাজ অনীহা ও অপছন্দের মনোভাব নিয়ে করে, কিন্তু পরিণামে তা উপকারী সাব্যস্ত হয়। আবার একটা কাজ খুব পছন্দ ও উৎসাহ নিয়ে করে, কিন্তু তার পরিণাম হয় ক্ষতিকর । আল্লাহ তায়ালা সূরা বাকারায় বলেছেন, “তোমরা হয়তো একটা জিনিস অপছন্দ করবে, অথচ সেটাই তোমাদের জন্যে উপকারী, আবার তোমরা হয়তো একটা জিনিস ভালোবাসবে । কিন্তু সেটা তোমাদের জন্যে ক্ষতিকর।' জনৈক কৰি বলেন, “আমার যাত্রার আগে আমার গন্তব্য আমাকে কে দেখিয়ে দেবে? কোথা থেকেই বা দেখাবে? কেননা গন্তব্যের সন্ধান তো যাত্রার পরেই পাওয়া যায়।' গায়েব বা অদৃশ্য বিষয়ের ব্যাপারে মানুষ যে কতো অসহায়, কবি এখানে সেটাই বুঝাতে চাইছেন। মানুষ যতো জ্ঞানীই হোক এবং যতো বিদ্যাবুদ্ধিই অর্জন করুক, পর্দার আড়ালে অদৃশ্য বিষয়ের সামনে তার অবস্থান তাকে অবশ্যই স্মরণ করিয়ে দেবে যে, অজানা অদৃশ্য জগতের অভ্যন্তরে তার মানবীয় সত্ত্বার কোনোই প্রবেশাধিকার নেই। রসূল সে.) যতোই বিশিষ্টতার অধিকারী হোন এবং আল্লাহর যতো ঘনিষ্ঠ হোন, তাকে এ কথা ঘোষণা করার আদেশ দেয়া হয়েছে যে, আল্লাহর অদৃশ্য জগতের সামনে তিনি একজন সাধারণ মানুষ বৈ কিছুই নন। নিজের লাভ ক্ষতির ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই৷ কেননা তিনি অদৃশ্য বিষয় জানেন না, যাত্রার আগে গন্তব্য সম্পর্কে তিনি অবহিত নন এবং নিজের ফলাফল তিনি আগাম দেখতে পান না। তাই নিজের কাজের পছন্দসই ফল লাভ করা তার আয়্তাধীন নয়। কোনো কাজের ফল ভালো দেখে যে এগিয়ে যাবেন এবং ফল মন্দ দেখে যে থেমে যাবেন, সেটা সম্ভব নয়। তিনি শুধু কাজই করতে পারেন। কাজের ফল আল্লাহ তায়ালা যেরূপ তার অদৃশ্য গোপন জগতে নির্ধারণ করে রেখেছেন সেরূপই হবে । এ বিষয়টাই আল্লাহ তায়ালা বলেছেন পরবর্তী (১৮৮ নং) আয়াতে । বলেছেন, “বলো, নিজের লাভ ক্ষতির ওপর আমার কোনো কর্তৃত্ব নেই। শুধু আল্লাহ তায়ালা যতোটুকু চান ততোটুকুই আছে। আমি যদি অদৃশ্য জানতাম, ত্রাহলে আমি অনেক বেশী কল্যাণের অধিকারী হতাম, অকল্যাণ আমাকে স্পর্শই করতো না।' এই ঘোষণার মধ্য দিয়ে ইসলামের তাওহীদ তত্বের সকল বৈশিষ্ট্য পূর্ণতা লাভ করেছে, সর্বপ্রকারের শেরকের সাথে তার পরিপূর্ণ সম্পর্কচ্ছেদ ঘটেছে এবং মহান আল্লাহর জন্যে এমন সব গুণ-বৈশিষ্ট্য চিহ্িত হয়ে গেছে, যার মধ্যে মানুষের কোনোই অংশীদারিত্ব নেই। এ মানুষ যদি আল্লাহর রসূল, তীর প্রিয় ও মনোনীত বন্ধু মোহাম্মদ (স.)ও হন, তবু অদৃশ্যের দরজার সামনে গিয়ে তার মানবীয় শক্তি ও মানবীয় জ্ঞান থেমে যাবে । মনুষ্যত্বের শেষ সীমান্তে গিয়ে রসূল (স.)-এর ব্যক্তিত্ব নিদ্রিয় ও নিস্তব্ধ হয়ে পড়বে এবং তার দায়িত্ নির্ধারিত হয়ে যায়। “আমি মোমেনদের জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারী ছাড়া আর কিছু নই ।' নিসন্দেহে রসূল (স.) মোমেন-কাফের নির্বিশেষে সকল মানুষের জন্যেই সতর্ককারী ও সুসংবাদদাতা। তবে যারা ঈমান আনে তারাই তার সতর্কবাণী ও সুসংবাদ দ্বারা উপকৃত হয়ে থাকে। কেননা রসূল (স.)-এর আনীত বিধানের প্রকৃত মর্ম ও তার উৎসকে তারাই সঠিকভাবে উপলব্ধি করে। এ জন্যে তারা গোটা মানব জাতির মধ্যে সর্বোৎকৃষ্ট মানবগোষ্ঠী এবং রসূল (স.)-ও সমগ্র মানব জাতির মধ্য থেকে তাদেরকেই নিজের একনিষ্ঠ অনুগত মানুষ হিসাবে বাছাই করেছেন। কলেমায়ে তাইয়েবার প্রকৃত তাৎপর্য তারাই উপলব্ধি করে, যাদের মন এর জন্যে উন্মুক্ত এবং যাদের বিবেক একে স্বাগত জানায় ও গ্রহণ করে । আর এই কোরআন মোমেনদের ছাড়া আর ///.091019021-0017
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।