রসূল (স.) একজন মানুষ । তিনি অদৃশ্য জ্ঞানের দাবী করেন না। আদেশ দেয়া হয়েছে যেন অদৃশ্য সংক্রান্ত যে কোনো বিষয় আল্লাহর ওপর ন্যস্ত করেন এবং তাদেরকে জানিয়ে দেন যে, অদৃশ্য জ্ঞান মানুষের আয়ত্তের বাইরের এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য । তিনি মানুষ হিসাবে মানবীয় সামর্থের বাইরে যেতে পারেন না। তিনি নিজের সীমা অতিক্রম করতে পারেন না। আল্লাহ তায়ালা .. তাকে যা জানাতে বা শেখাতে চান, তা তিনি নিজেই ওহী যোগে জানান। “বলো, এ সংক্রান্ত জ্ঞান শুধু আমার প্রতিপালকের কাছে রয়েছে। তিনি এটা কেবল যথা সময়েই প্রকাশ করবেন ।' আল্লাহই অদৃশ্য জ্ঞানের একমাত্র মালিক । তিনি এ জ্ঞান নির্দিষ্ট সময়ের আগে ব্যক্ত করেন না। আর তিনি ছাড়া অন্য কেউও তা ব্যক্ত করতে সক্ষম নয়। এরপর তাদেরকে কেয়ামতের সময় নিয়ে প্রশ্ন করা থেকে নিরূৎসাহিত করা হচ্ছে। তার পরিবর্তে কেয়ামত জিনিসটা কী, সেই বিষয়টাকে গুরুত্ দেয়ার এবং তা কী ভয়ংকর জিনিস তা উপলব্ধি করার আহ্বান জানানো হচ্ছে। বলা হচ্ছে যে, কেয়ামত একটা গুরুতর ঘটনা । নিদারুণ ভয়াবহ একটা দিন। আকাশ ও পৃথিবীতে তা এক মহা প্রলয় সৃষ্টি করবে৷ উপরস্তু তা আকম্মিকভাবে এসে হাযির হবে। যারা এ সম্পর্কে উদাসীন ছিলো, তারা উদাসীনই থাকবে, সচেতন হবার ফুরসতও পাবে না। “আসমান যমীনে তা হবে এক ভয়াবহ ঘটনা । তোমাদের কাছে তা আকশ্পিকভাবেই উপস্থিত হবে) সুতরাং কেয়ামত হঠাৎ করে হাযির হওয়ার পর যখন সতর্ক হয়ে কোনো লাভ হবে না, তখন তার জন্যে আগে ভাগে প্রস্তুতি নেয়াই সর্বোত্তম কাজ। এখনো আয়ুফ্কাল অবশিষ্ট রয়েছে কেউ জানে না কখন কেয়ামত শুরু হবে । তাই সেই মুহূর্তটিকে স্বাগত জানানোর জন্যে দ্রুত উদ্যোগী হওয়া বাঞ্ছনীয় । একটি মুহূর্তও সময় নষ্ট করা চাই না। কেননা যে মুহুর্ত নষ্ট হবে, তার পরের মুহুর্তেই কেয়ামত ঘটে যেতে পারে। এরপর কেয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসাকারীদের প্রতি বিশ্বয় প্রকাশ করা হচ্ছে। কেননা তাদের প্রশ্নের ধরন দেখে বুঝা যায় যে, তারা রসূলের দায়িত্ কী তা জানেই না। উপরক্তু তারা | আল্লাহর প্রকৃত পরিচয়ও জানে না এবং মহান আল্লাহর পাশাপাশি রসূলের সাথে কি রকম আচরণ | করা উচিত, তাও জানে না। “ওরা তোমাকে এমনভাবে জিজ্ঞাসা করছে, যেন তুমি কেয়ামতের তথ্য সংঘহের কাজেই নিয়োজিত।' অর্থাৎ যেন তুমি ক্রমাগত আল্লাহর কাছে “কেয়ামত কবে হবে, কেয়ামত কবে হবে", জিজ্ঞাসা করেই চলেছো এবং কেয়ামতের সময়টা উদঘাটন করা যেন তোমার দায়িত্ব । অথচ যে বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট বলে রসূল (স.) জানতেন, সে বিষয়ে তিনি আল্লাহর কাছে কিছুই জিজ্ঞাসা করতেন না। “বলো, কেয়ামতের যাবতীয় তথ্য কেবল আল্লাহর কাজেই রয়েছে ।” অর্থাৎ এ জ্ঞান শুধু আল্লাহরই একচেটিয়া । এটা তিনি আর কাউকে জানান না। 'কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।" শুধু কেয়ামতের বিষয় নয় বরং সকল অদৃশ্য বিষয়ের জ্ঞানের কথা বলা হচ্ছে। অদৃশ্যের যে কোনো তত্ত্ব ও তথ্য জানার-একমাত্র অধিকার ও ক্ষমতা আল্লাহর ৷ যখন যাকে যতোটুকু অদৃশ্য জ্ঞান তিনি দিতে চান, কেবল তখনই ততোটুকু সে জানতে পারে_ অন্য কেউ নয়। তাই মানুষ নিজের উপকার ও ক্ষতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে না। অনেক সময় সে নিজের উপকারের ///.1091019021-0017
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।