আখেরাত এবং আখেরাতের হিসাব-নিকাশ ও কর্মফলপ্রান্তি সংক্রান্ত আকীদা আরবের মোশরেকদের কাছে একেবারে আকম্মিকভাবেই এসেছিলো । যদিও এ আকীদা ওই মোশরেকদের পূর্বপুরুষ হযরত ইবরাহীম (আ.).ও হযরত ইসমাঈল (আ.) কর্তৃক প্রচারিত ধর্মের অংগীভূত ছিলো, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ায় ইসলামের মূলনীতিগুলোর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিলো । শেষ পর্যস্ত আখেরাত সংক্রান্ত বিশ্বাস তাদের মন থেকে একেবারেই মুছে গিয়েছিলো । এটা ছিলো তাদের কাছে একেবারেই অকল্পনীয় ও আজগুবি বিষয় । তাই তারা রসূল (স.)-এর কথাবার্তায় অবাক হয়ে যেতো । কেননা তিনি তাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের কথা বলতেন । মৃত্যুর পর পুনরম্থান, হিসাব নিকাশ ও কর্মফলের কথা বলতেন। এ সম্পর্কে কোরআন সূরা সাবার ৭ ও ৮ নং আয়াতে বলেন, কাফেররা বললো, তোমাদেরকে কি এমন এক ব্যক্তির সন্ধান দেবো যে তোমাদেরকে বলে যে, মৃত্যুর পর তোমাদের দেহ সম্পূর্ণ রূপে ছিন্রভিন্ন হয়ে যাওয়ার পর তোমরা নতুন করে সৃষ্ট হবে। সে কি আল্লাহ সন্বন্ধে মিথ্যা রটাচ্ছে, না তার কাছে জিন রয়েছে, আসলে আখেরাতে যার বিশ্বাস করে না, তারা আযাবে ও চরম বিভ্রান্তিতে লিপ্ত হবে ।' আল্লাহ তায়ালা জানতেন যে, আখেরাত সংক্রান্ত আকীদায় অবিচল বিশ্বাস ছাড়া কোনো জাতি মানব জাতির নেতৃত্ব দান ও তাদের পথ-প্রদর্শক হতে পারবে না, যেমন মুসলমানরা হয়েছে। কেননা জীবন দুনিয়ার জীবনের মধ্যেই সীমাবদ্ধ এরূপ ধারণা পোষণ করলে আর যাই হোক, সমগ্ বিশ্বের গোটা মানব জাতির নেতা হওয়া সম্ভব নয়। আখেরাতে বিশ্বাস চিন্তার ব্যাপকতা, অন্তরের উদারতা ও জীবনের প্রশস্ততাকে অনিবার্য করে তোলে । আর এগুলো মানুষের ব্যক্তিত্ব গঠনে অত্যন্ত জরুরী, যাতে সে উক্ত বিরাট ও বিশাল দায়িত্ গ্রহণ ও পালন করতে পারে। এ বিশ্বাস প্রবৃত্তির লালসা থেকে আত্মরক্ষার জন্যেও অপরিহার্য । তা ছাড়া জীবন সংগ্রামের ময়দানেও এর প্রয়োজন অত্যধিক, যাতে করে অতীতের ব্যর্থতা ও বঞ্চনা তাকে হতাশাগ্রস্ত না করে এবং ভবিষ্যতের জন্যে কল্যাণের সৃসংবাদ প্রদান, ভালো কাজ করা ও ভালো কাজে নেতৃত্ দান অতীতের ব্যর্থতা ও বঞ্চনা সত্তেও সম্ভব হয়। ইসলামের মহান দায়িত্ব পালনে উদ্যোগী হওয়ার জন্যে উক্ত গুণাবলী ও চেতনায় অনুপ্রাণিত হওয়া . খুবই জরুরী । আখেরাতের বিশ্বাস মানুষের হৃদয়ে বিরাজিত দৃষ্টি ও চিন্তার প্রশস্ততা এবং পশুর অনুভূতিতে বিদ্যমান দৃষ্টির সংকীর্ণতা ও অবরদদ্ধতার মাঝে সীমানা চিহ্নিত করে। পশুর অনুভূতি নিয়ে মানব জাতির নেতৃত্ব দান এবং খেলাফাতে রাশেদায় আল্লাহর আমানত রক্ষা করা সম্ভব নয়। এ জন্যে প্রত্যেক নবীর আমলে আখেরাত বিশ্বাসের ওপর অত্যধিক গুরুত্ব দেয়া হয়েছে। শেষ নবীর আমলে এটি সর্বাধিক প্রশস্ত, গভীর ও স্পষ্ট রূপ ধারণ করেছে। তাই মুসলিম উম্মাহর চেতনায় তাদের বর্তমান পার্থিব জীবনের চেয়েও আখেরাত অনেক বেশী স্পষ্ট, বাস্তব ও গভীর । এ কারণেই এ জাতি সমগ্র মানব জাতির নেতৃত্ দানের যোগ্য । মানবেতিহাসে রেকর্ড সৃষ্টিকারী কল্যাণময় নেতৃত্ দান একমাত্র মুসলমানদেরই বিরল কৃতিত্ব । সূরা আরাফের এই স্থানটিতে আমরা দেখতে পাই, মোশরেকরা আখেরাত বিশ্বাস সম্পর্কে খানিকটা বিদ্বাপাত্বক ভঙ্গিতে এবং কিছুটা বিস্ময় ও বিরক্তি জড়িত ভাষায় প্রশ্ন করেছে যে, “কেয়ামত কবে হবে ।' কেয়ামতের সঠিক সময় আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না এবং তিনি আর কাউকে | জানাননি। অথচ মোশরেকরা রসূল (সঃ)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তাদের এ জিজ্ঞাসা রসূল (স.)-কে পরীক্ষা করা, বিশ্বয় প্রকাশ করা কিংবা বিদ্রুপ করা, হেয় করা ও ধৃষ্টতা প্রদর্শন করার উদ্দেশ্য প্রণোদিত । //4.091019021-0017
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।