Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

হেদায়াত কামনা করে ও তার জন্যে সচেষ্ট হয়, তাকে আল্লাহ তায়ালা হেদায়াত করা তথা সঠিক পথে পরিচালিত করার ইচ্ছা করেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন৷ পক্ষান্তরে যে ব্যক্তি নিজের মনকে স্বেচ্ছায় হেদায়াতের যুক্তি প্রমাণ ও ঈমানের প্রেরণাদায়ক জিনিসগুলোর দিকে. মনোনিবেশ করা ও তাগ্রহণ করা থেকে বিরত রাখে, তাকে তিনি বিপথগামী করার সিদ্ধান্ত নেন। কোরআন যাদেরকে সন্বোধন করে কথা বলতো, তাদের অবস্থা সম্পর্কে সে ইতিপূর্বে যে বিবরণ দিয়েছে, তদনুসারে ব্যক্তিগত উদাহরণের মূলনীতি বর্ণনা করতে কোরআন যে পদ্ধতি আনুসরণ করে তদনুসারে এবং চলতি ঘটনা প্রসংগে যে স্থায়ী নীতি বর্ণনা করা হয়েছে তদনুসারেই আল্লাহ তায়ালা এরূপ সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাই তিনি ১৮৬ নং আয়াতে বলেন, ] “আল্লাহ যাকে বিপথগামী করেন তাকে সুপথগামী করতে পারে এমন কেউ নেই । এ ধরনের লোকদেরকে তিনি তাদের বিদ্রোহী কর্মকান্ডে অবাধে বিচরণ করার জন্যে ছেড়ে দেন।' যারা বিপথগামী হয়, তাদের বিপথগামী হবার একমাত্র কারণ এটাই হয়ে থাকে যে, তারা আল্লাহর নিদর্শনাবলী বিচার বিবেচনা করার ব্যাপারে উদাসীন হয়ে যায় । এই নিদর্শনাবলী বিচার. বিবেচনা করার ব্যাপারে যারা উদাসীন হয়ে যায়, তাদেরকে আল্লাহ তায়ালা বিপথগামী করেন। আর যাদেরকে আল্লাহ তায়ালা বিপথগামী করেন, তাদেরকে সুপথগামী করার ক্ষমতা আর কারো থাকে না। “আল্লাহ তায়ালা যাকে বিপথগামী করেন তার জন্যে আর কোনো হেদায়াতকারী থাকেনা ৷ অর্থাৎ পূর্বে বর্ণিত আল্লাহর মূলনীতি অনুসারে আল্লাহ তায়ালা যার জন্যে বিপথগামী হওয়া বরাদ্দ. করে রেখেছেন, সে তার সত্যদ্রোহিতা চিরদিনই অব্যাহত রাখে এবং সত্য থেকে সে চিরদিনের জন্যে অন্ধ হয়ে যায়। “এবং তাদের তিনি সত্যদ্রোহিতায় অবাধে বিচরণ করার জন্যে ছেড়ে দেন।' এভাবে বিপথগামী হয়ে ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দিয়ে আল্লাহ তায়ালা কোনো যুলুম করেননি । কেননা তারা নিজেরাই তাদের চোখকে ও অস্তরদষ্টিকে বন্ধ করে রেখেছে, তারাই তাদের অনুভূতি শক্তিতে অচল করে রেখেছে এবং প্রকৃতির সৃষ্টি বৈচিত্র্য, জন্ম রহস্য ও পূর্ববর্তী আয়াতে যে বস্তু জগতের পর্যবেক্ষণের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে, তা থেকে তারাই উদাসীন হয়ে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। এই মহাবিশ্বের যে দিকেই তারা চোখ মেলে | তাকিয়েছে এবং একটা না একটা বিল্বয়কর জিনিস দেখতে পেয়েছে, একটা না একটা নিদর্শনের ওপর তাদের নজর পড়েছে। যখনই কোনো মানুষ নিজের দিকে বা তার পারিপার্থিক জিনিসগুলোর দিকে দৃষ্টি দিয়েছে নিজের ও পারিপার্থিক জিনিসের সৃষ্টিতে সে অলৌকিকত্বের সন্ধান পেয়েছে। এই সব কিছু থেকে সে যখন চোখ বন্ধ করেছে, তখন তাকে দৃষ্টিহীনই করে রাখা হয়েছে। এরপর সে যখন আল্লাহদ্রোহী কর্মকান্ডে লিপ্ত হয়েছে এবং সত্য ও ন্যায়কে উপেক্ষা করেছে, তখন এই উপেক্ষার মধ্যেই তাকে ছেড়ে দেয়া হয়েছে যতোক্ষণ না তার মৃত্যু হয়। আয়াতের শেষাংশের মর্ম এটাই। | আমনবীন্ দৃষ্টি শক্তির বাহন্সে ঈমানের বিচলণ নিজের পার্বর্তী জিনিসগুলো সম্পর্কেই অন্ধ ও উদাসীন এই অর্বাচীনেরা রসূল (স.)-কে জিজ্ঞাসা করতো যে, কেয়ামত কবে হবে, অর্থাৎ কিনা নিজের পায়ের তলায় কী আছে, তা যে দেখে না, সে দূর মহাকাশে কী আছে জানতে তা চায়! “তারা তোমার কাছে জিজ্ঞাসা করে যে, কেয়ামত কবে হবে । বলে দাও যে, এর জ্ঞান শুধু (আয়াত ১৮৭ ও ১৮৮) //4.09119021-0017

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।