কেবল ওই সত্য ইলাহ বা খোদার গুণ-বৈশিষ্ট চিহিত করতে গিয়ে ভূল করে। তার এ ভুল | সংশোধন করে দিতে পারেন একমাত্র রসূলরা ৷ কিন্তু আধুনিক নাস্তিকেরা তথা বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা তাদের স্বভাব বিকৃত হয়ে যাওয়ার কারণে মহাবিশ্বের ইলাহ থাকা সংক্রান্ত ইংগিত পায় না, অথবা পেয়েও তা অস্বীকার করে । তাদের কেউ যখন মহা শূন্যে আরোহণ করে এবং পৃথিবীকে মহাশূন্যে ঝুলত্ত একটা গোলকের আকারে দেখতে পায়, তখন তার স্বভাব তার কাছে প্রশ্ন করে, পৃথিবীকে এভাবে শূন্যে ঝুলিয়ে কে রাখলো? কিন্তু সে যখন পৃথিবীতে নেমে আসে এবং তার দেশের রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা স্মরণ করে, তখন বলে, আল্লাহকে কোথাও পেলাম না। এভাবে সে আসলে তার চেতনার গভীরে নিনাদিত তার স্বভাবের চিৎকারকে আকাশ ও পৃথিবীর বিশাল সাম্রাজ্যের একটা নগণ্য বস্তুর সামনে ধামা দেয়। বস্তুত, যে আল্লাহ তায়ালা এই কোরআনের মাধ্যমে মানুষের সাথে কথা বলেন, সেই আল্লাহ /তায়ালাই মানুষকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তিনিই মানুষের স্বভাবকে নির্ভুলভাবে চিনেন। আয়াতের ০ ভাগে মোশরেকদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে, যা এক অজানা জগতে লুকিয়ে আছে এবং যে কোনো সময়ে তা তার ওপর পতিত হতে পারে । হয়তো বা তা আসন্ন । অথচ তারা সে ব্যাপারে অচেতন । - ও তারা কিভাবে জানবে যে, তাদের মৃত্যুর সময় নিকটবর্তী! আল্লাহর অদৃশ্য জগত যখন তাদের দৃষ্টির আড়ালে এবং তারা আল্লাহর কর্তৃত্বের নাগালমুক্ত নয়, তখন কিভাবে তারা মৃত্যু সম্পর্কে উদাসীন থাকতে পারে? বন্তৃত, অদৃশ্য মৃত্যু যা হয়তো বা আসন্ন, তার সম্পর্কে এই আভাস মানুষের মনকে প্রচন্ডভাবে কাপিয়ে তুলতে ও আলোড়িত করতে সক্ষম । আশা করা যায়, এতে তার মধ্যে জাগরণ ও সচেতনতা আসবে । যিনি কোরআন নাধিল করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তায়ালা জানেন যে, এই আভাস মানুষের মনকে সাধারণত উদাসীন থাকতে দেয় না। তবে কিছু কিছু লোকের মন এরপরও গোৌয়ার্তৃমি ও ওদ্ধত্য দেখাতে পারে । “তাহলে এরপর আর কোন কথায় তারা বিশ্বাস করবে? অর্থাৎ এই কথার পরে আর কোনো কথা থাকতে পারে না, যা মানুষের মনকে কাঁপাতে বা নরম করতে পারে। | ভেতরকার সন্ত্বাকে কিভাবে সম্বোধন করে । মানব সত্ত্বার কোনো একটি দিককেও সে সম্বোধন না করে ছাড়ে না। তার স্নায়ুতন্ত্রীর কোনো একটি তন্ত্রীতেও সে আপন সুর না বাজিয়ে ছাড়ে না। কোরআন মানুষের মস্তিষ্ককে সন্বোধন করে না বটে । তবে তাকে উপেক্ষাও করে না। সে সমগ্র মানব সত্তাকে আলোড়িত করতে গিয়ে মন্তি্ককেও জাগ্ত করে। সে ঠান্ডা বিতর্কের পথ ধরে মস্তিষ্কে প্রবেশ করে না, তবে তাকে সে জিইয়ে রাখে, যাতে সে চিন্তা গবেষণা করতে পারে এবং তার জীবনের উষ্ণতা ও তার গতিশীলতা অব্যাহত থাকে । এভাবে আল্লাহর দিকে আহবানের কর্মসূচী চিরদিন অব্যাহত থাকা বাঞ্নীয়। কেননা মানুষ মানুষই থাকে এবং অন্য কোনো সৃষ্টিতে | রূপান্তরিত হয় না। আর কোরআন আল্লাহর শাশ্বত বাণী এবং মানব জাতির প্রতি অপরিবর্তনীয় ভাষণ, চাই মানুষ যতোই শিক্ষা ও উন্নতি অর্জন করুক। এই পর্যায়ে এসে মন্তব্য করতে গিয়ে কোরআন ক্ষণেকের জন্যে থামে । এ মন্তব্যে সে আল্লাহর হেদায়াত ও গোমরাহী সংক্রান্ত স্থায়ী মূলনীতি বর্ণনা করে । সে মূলনীতি হলো, যে ব্যক্তি //4.09119021-0017
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।