যথেষ্ট । আর আকাশ ও পৃথিবীর বিশাল সাম্রাজ্যে বিরাজিত অগণিত সৃষ্টির প্রতি দৃষ্টি দান হৃদয়কে অভিভূত করে, চিন্তাশক্তিকে দিশাহারা করে এবং বিবেককে এসব সৃষ্টির উৎস সম্বন্ধে ও এ সৃষ্টি জগতকে একপ সুচিন্তিত শৃংখলা ও বিধি-ব্যবস্থা সহকারে নির্মাণ করার উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান চালানোর আহ্বান জানায় । অনুসন্ধান চালাতে গেলে কয়েকটা প্রশ্রের সম্মুখীন হতে হয়। যেমন, এ বিশ্ব জগতকে আমরা যেভাবে দেখতে পাই, তা এ রকম না হয়ে অন্য রকম হলো না কেন? এর তো আরো .অসংখ্য সন্াব্য আকৃতি ও রূপ থাকতে পারতো? এগুলো কেন এভাবে চলছে? কেন অন্যভাবে চলছে না! কেন এভাবে সব কিছু স্থিতিশীল? কে এগুলোকে স্থির করে রেখেছে? এ সৃষ্টি জগত যদি একই নিয়মে না চলে এবং এর পেছনে যদি একই ইচ্ছা, পরিকল্পনা ও সিদ্ধান্ত কার্ধকর না থেকে থাকে, তাহলে এ সবের স্বভাব-প্রকৃতিতে ও প্রাকৃতিক নিয়মে এমন এক্য, কেন? একটা জীবন্ত দেহ এমনকি দেহের একটা জীবন্ত কোষ পর্যন্ত এক অলৌকিক সৃষ্টি এবং এক সীমাহীন বিস্ময় । তার অস্তিত্ব লাভ, তার গঠন, তার ক্রিয়া, তার অস্তিত্ব অক্ষুণ্ন রেখে তার ভেতরে প্রতি মুহূর্তে ক্রমাগত বিবর্তনের প্রক্রিয়া চালু থাকা, অনুরূপভাবে তার বংশ বিস্তার ও নতুন প্রজন্ম সৃষ্টির যোগ্যতা তার ভেতরেই নিহিত থাকা, তার নিজের দায়িত্ব জানা এবং তার পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই দায়িত্ব সম্প্রসারিত হওয়া, এসবের প্রত্যেকটাই এক একটা মহাবিন্ময়। এই একটি কোষের দিকে দৃষ্টি দিয়ে কার বিবেক নিশ্চিত হয়ে বলবে যে, এ বিশ্বের কোনো ইলাহ নেই অথবা অনেক ইলাহ আছে? দাম্পত্য সম্পর্ক ও প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে জীবনের প্রসার ও বিস্তার এমন একটি প্রমাণ, যা প্রত্যেকের বিবেক ও মনকে জানিয়ে দেয় যে, একজন একক ত্রষ্টা ও বিধাতা এসব কিছু সৃষ্টি করেছেন ও পরিচালনা করছেন। নচেত সার্বক্ষণিকভাবে জীবনের বিস্তার নিশ্চিত করার জন্যে কে এরূপ আনুপাতিক হারে নর ও নারী সরবরাহ করে? কেন ইতিহাসে এমন কোনো সময় আসে না যখন শুধু নর অথবা শুধু নারী জন্য নেয়? এমনটি হলে তো বংশ বিস্তার প্রক্রিয়া বন্ধ হয়ে যেতো। সকল প্রজন্মে সর্বক্ষণ এই ভারসাম্য কে রক্ষা করে? শুধুমাত্র এই প্রাণী জগতেই নয়, বরং সমগ্র আকাশ ও পৃথিবীতে ভারসাম্য বিদ্যমান । একটি পরমাণু তৈরীতে যেমন ভারসাম্য রক্ষা করা হয়েছে, তেমনি তা রক্ষা করা হয়েছে ছায়াপথ নির্মাণেও। অনুরূপভাবে, প্রাণী-জগত ও বস্তু জগতের মাঝেও অনুপাত ও ভারসাম্য বজায় রাখা হয়েছে। এই ভারসাম্য যদি এক চুল পরিমাণও ব্যাহত হতো তাহলে এই মহা বিশ্ব এক মুহূর্তেও টিকে থাকতো না। কে আকাশ ও পৃথিবীতে এই বৃহত্তর অনুপাত ও ভারসাম্য রক্ষা করেঃ ৃ যে আরব জনতাকে কোরআন প্রথম সম্বোধন করেছে, তারা তাদের জ্ঞান দ্বারা আকাশ পৃথিবী - ও সমগ্র সৃষ্টির মাঝে এই ভারসাম্যের ব্যাপকতা বুঝতে পারতো না। তবে যেহেত মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি এ বিশ্ব প্রকৃতির সাথে গভীরভাবে সম্পৃক্ত ও সংযুক্ত, তাই প্রকৃতির সাথে মানুষের মৌখিক নয় বরং আত্মিক সংলাপ চলে । এজন্যে মহাবিশ্বের ইশারা ইংগিত বুঝার জন্যে মানুষের কেবল খোলামন ও দেখার মতো চোখ নিয়ে মহাবিশ্বের দিকে তাকানোই যথেষ্ট । এতেই সে হেদায়াতের সন্ধান পেয়ে যেতে পারে। | মানুষ তার অনুভূতি ও চেতনা দিয়েই বিশ্ব প্রকৃতির সৃষ্টি প্রক্রিয়া ও পারস্পরিক সামঞ্জস্যের মধ্য দিয়ে বুঝতে পারে যে, তার একজন ইলাহ রয়েছেন । এটাই তার স্বভাব দ্বারা হেদায়াত তথা সত্যের সন্ধান লাত। তার এই ইংগিতলন্ধ তত্ব তার অনুভূতি থেকে কখনো হারিয়ে যায় না। সে হিজলা এম ১৯ ম্বেট ///.09119021-0017
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।