Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কোরায়শ নেতারা রসূল (স.)-এর বিরুদ্ধে যে প্রচার-যুদ্ধ চালিয়েছিলো, তাতে তারা | জনগণকে ধোকা দেয়ার জন্যে বলতো যে, মোহাম্মদ (স.)-কে জনে পেয়েছে। তাই সে এই অভিনব ও সাধারণ মানুষের রীতি বহির্ভূত ভাষায় কথা বলে। কোরায়শ নেতারা জানতো যে, এটা তাদের মিথ্যা অপপ্রচারণা। বহু বর্ণনা থেকে জানা যায় যে, তারা রসূল (স.)-এর দাওয়াতের সত্যতা ও যথাযর্থতা সম্পর্কে অবহিত ছিলো, তারা কোরআন শোনার লোভ স্বরণ করতে ও তার গভীর প্রভাব প্রতিহত করতে পারতো না। আখনাস বিন শুরায়েক, আবু সুফিয়ান বিন হারব ও আমর -বিন হিশাম (আবু জাহল) কর্তৃক গোপনে একাধারে তিন রাত কোরআন শ্রবণ ও তা দ্বারা অভিভূত হওয়ার কাহিনী সুবিদিত। অনুরূপভাবে ওতবা বিন রবীয়া কর্তৃক রসূল (সে.)-এর কাছ থেকে সূরা হামিম সেজদা শুনে অভিভূত হওয়ার ঘটনাও সুপরিচিত। অনুরূপভাবে হজ্জের প্রাকালে রসূল (স.)-ও কোরআন সম্পর্কে আরবের বিতিন্ন অঞ্চ” থেকে আগত লোকদেরকে সতর্ক করা এবং ওলীদ ইবনে মুগীরা কর্তৃক একে অত্যন্ত প্রভাবশালী জাদু' বলার ঘটনাও সুপরিচিত। এসব ঘটনা প্রমাণ করে যে, তারা ইসলামের সত্যতা সম্পর্কে অজ্ঞ ছিলো না। তারা কেবল এর প্রতি বিদ্বেষ পোষণ করতো এবং তাদের ক্ষমতা ও প্রতিপত্তির জন্যে একে হুমকি স্বরূপ গণ্য করতো । কেননা “আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ তার রসূল' এই কলেমার প্রতি সমর্থন ঘোষণার অর্থই হলো মানুষের ওপর থেকে মানুষের প্রভুত্বের অবসান। এই কলেমা মানুষকে আল্লাহ তায়ালা ছাড়া আর কারো গোলাম হতে বা থাকতে দেয় না এবং সাধারণভাবে যে কোনো মানুষের একনায়ক কে চ্যালেঞ্জ করে । এ জন্যেই প্রচলিত মানবীয় ভাষা থেকে কোরআনের ভাষার পার্থক্য ও অভিনবত্। তণ্কালীন ও প্রাচীনতর আরব্য সমাজে জ্বিন আশ্রিত মানুষের সাথে ভবিষ্যদ্বাণী করার সামর্থের ওতপ্রোত সম্পর্কের ব্যাপক পরিচিতি এবং সাংস্কৃতিক ভাষায় কথা বলার ব্যাখ্যা হিসাবে এরূপ দাবী করা যে, এটা অদৃশ্য জগত থেকে আগত, এসব দুর্বোধ্য রহস্যকে পুঁজি করে তারা জনগণকে ধোকা দিতো যে, মোহাম্মদ যা কিছু বলে তা তার কাছে আগত জ্বিনের কাছ থেকে পেয়েই বলে এবং সে জ্বিন আশ্রিত বলেই এসব আজগুবি ও রহস্যময় কথাবার্তা বলে থাকে। কোরআন তাদেরকে এই মর্মে আহ্বান জানায় যে, মোহাম্মদের অতীত জীবন ও অন্য সব কিছুই যখন তাদের কাছে সুপরিচিত, তখন তার ব্যাপারটা তাদের আরো গভীরভাবে ভাবা উচিত। তাদের চিরচেনা এই মানুষটির কথাবার্তা ও আচরণ কি জিনে ধরা মানুষের আচরণ বলে মনে হয়ঃ কখনো তা হতে পারে না! “তাদের সাথীর (মোহাম্মদ) কাছে কোনো জ্বিন নেই। তার কথাবার্তায় ও বিবেকবুদ্ধিতে কোনো ভেজাল নেই। সে নির্ভেজাল একজন সতর্ককারী। জিনে ধরা মানুষদের কথা ও চালচলনের সাথে তার কোনোই সাদৃশ্য নেই। এরপর বলা হচ্ছে, “তারা কি আকাশ ও পৃথিবীর রাজ্যে এবং আল্লাহ তায়ালার সৃষ্টিতে দৃষ্টি দেয় না?' এ বিস্ময়কর সৃষ্টি জগতের সামনে দাড় করিয়ে মানুষের বিবেককে আর একটা প্রবল ঝাঁকুনি দেয়া হয়েছে। এই বিশাল বিশ্ব নিখিলে খোলা মন ও দর্শনক্ষম চোখ দিয়ে শুধু তাকানোই যোগ্য করা এবং এক ও অদ্ধিতীয় সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহর অস্তিত্বের প্রমাণ লাভ করার জন্যে //4.09119021-0017

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।