Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“আর যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা সাব্যস্ত করে, তাদেরকে আমি ক্রমাৰয়ে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে, তারা টেরই পায় না।” আমি তাদেরকে সময় দিয়ে থাকি । আমার কৌশল অত্যন্ত জোরদার ।” এ আয়াতে সেই শক্তির উল্লেখ করা হয়েছে, যা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় আল্লাহদ্রোহীদের হিসাবের বাইরে থেকে যায়। আল্লাহর নিদর্শন ও আল্লাহর বিধানকে প্রত্যাখ্যানকারীরা এই শক্তির প্রতি উদাসীন থাকে । তাদের সাময়িক বিজয় যে আসলে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে তাদের অজান্তে ধীরে ধীরে ধ্বংস ও তিলে তিলে নিশেষ করে দেয়ার একটা কৌশল এবং আল্লাহ তায়ালা যে তাদেরকে কেবল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন, সেটা তারা কল্পনাও করে না। আল্লাহর কৌশল যে অত্যন্ত শক্তিশালী ও অপ্রতিরোধ্য, তা তারা বিশ্বাস করে না। বাতিল শক্তিগুলো একে অপরকে বন্ধু ও সহায়ক হিসাবে পেয়ে যায় এবং এই বন্ধু ও সহায়কদের শক্তিকে পৃথিবীতে বিজয়ী দেখতে পেয়ে সর্ববৃহৎ পরাশক্তিকে ভূলে যায়। অবিশ্বাসীদের ব্যাপারে এটা আল্লাহরই নির্ধারিত নীতি যে, তাদেরকে নাফরমানী ও আল্লাহদ্ৰোহিতা চালিয়ে যাওয়ার অবকাশ দেন, যাতে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায় এবং তাদের জন্যে প্রস্তুতকৃত কৌশলকে তিনি নিরীক্ষণ করতে থাকেন৷ তাদের বিরুদ্ধে এই কৌশল যিনি পরিচালনা ও প্রস্তুত করেন তিনি হচ্ছেন মহাশক্তিধর ও মহা পরাক্রমশালী আল্লাহ! কিন্তু তারা তার প্রতি উদাসীন । পক্ষান্তরে সর্বশেষ ও চূড়ান্ত সাফল্য নির্দিষ্ট রয়েছে সত্যের পথ প্রদর্শক ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী খোদাভীরুদের জন্যে । বিবেকের দরজাক্ম কোরআনের কক্লাঘাত যদিও কোরআনের চিরস্থায়ী রীতি এই যে, সে উপস্থিত ও নির্দিষ্ট উপলক্ষের বাইরে অনেক সুদূরপ্রসারী বক্তব্য প্রদান করে থাকে । কিন্তু আলোচ্য হুমকিটার উপলক্ষ হচ্ছে মক্কার অবিশ্বাসীরা । কোরআন মুসলমানদের সাথে তাদের শক্রতামূলক আচরণ করার বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ | করেছে । তাদেরকে শাসিয়ে দিয়েছে যে, তাদেরকে সাময়িক অবকাশ দেয়া হয়েছে ও তাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য কৌশল করা হয়েছে পর্যায়ক্রমে ধ্বংস করে দেয়ার জন্যে । এ শাসানি ও তাদেরকে জাহান্নামের অধিবাসী ও উদাসীনদের অন্তর্ভুক্ত হতে না হয়। যে রসূল তাদেরকে সত্যের দিকে আহ্বান জানান ও সত্যের পথ প্রদর্শন করেন, তাকে নিয়ে বিচার বিবেচনা করার দাওয়াত দেয় এবং বিশ্ব জগতে ছড়িয়ে থাকা আল্লাহর নিদর্শনাবলীকে নিরীক্ষণ ও পর্যবেক্ষণ করার আহ্বান জানায় । সেই সাথে তাদেরকে সতর্ক করে দেয় যে, জীবনের সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে এবং সেই অজানা মুহূর্তটি ঘনিয়ে আসছে। তাদের উদাসীন থাকা উচিত নয়। “তারা কি চিন্তা ভাবনা করে না? তাদের সংগীকে জিন-ভূতে ধরেনি। সে তো একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা কি আকাশ ও পৃথিবীর রাজ্যে ও আল্লাহর সৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করেনি এবং ভেবে দেখেনি যে, তাদের সময় হয়তো ঘনিয়ে আসছে? এরপর আর কোন কথায় তারা বিশ্বাস করবে? আয়াত ১৮৩-১৮৪) কোরআন মানুষের মরিচাধরা স্বভাব প্রকৃতি, বিবেকবুদ্ধি ও আবেগ অনুভূতিকে ধাক্কা দিয়ে | দিয়ে জাগিযে তোলে । সে তাদের সকল গ্রহণযন্ত্র ও চেতনা কেন্দ্রসহ সমগ্র স্ত্বাকে সম্বোধন করে। সে তাদের কাছে কোনো ঠান্ডা বিতর্কের সূত্রপাত করে না, বরং তাদের গোটা সত্তাকে জাগ্রত ও সচেতন করে। বিলাল সম ১৯ ৫) ///.0910190781-0017

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।