যারা কোরআনের শাব্দিক বিকৃতি সাধন করে থাকে, আল্লাহর হারাম ঘোষিত জিনিসকে হালাল করার অপচেষ্টা চালায় । আল্লাহর শরীয়তের বিধি বিধানকে নমনীয় করে, পাপাচার ও অশ্রীলতাকে অভিনন্দিত করে এবং সেগুলোকে ধর্মের পতাকা শোভিত করে জায়েয করার অপচেষ্টা চালায় । 'যারা বস্তুবাদী সভ্যতা দ্বারা প্রতারিত এবং তার রচিত মতবাদ ও রীতিপ্রথা দ্বারা আক্রান্ত, তাদের সাথে প্রতিযোগিতা করে এই সব আলেম ওই সমস্ত বাতিল মতবাদ, রীতিপ্রথা, আইন কানুন ও বিধি বিধানকে ইসলামের সাথে সংযুক্ত করার পায়তারা চালায়। যে ইসলাম মানুষের বাস্তব জীবনকে পরিচালনা ও শাসন করে, তাকে তারা অতীতের একটা বিষয় বলে আখ্যায়িত করে এবং তার পুনপ্রতিষ্ঠা সম্ভব নয় বলে ফতোয়া ঝাড়ে। তারা মানুষের ভাবাবেগে মাদকতা আনয়নের উদ্দেশ্যে ইসলামের অতীত গৌরব ও মাহাস্ত্ের উচ্ছ্বসিত প্রশংসা করে, যাতে করে এই মাদকতার প্রভাবের আওতায় তাদেরকে বলতে পারে যে, আজকের দিনে ইসলামকে কেবল মুসলমানদের আকীদা বিশ্বাস, ভক্তি শ্রদ্ধা ও এবাদাতের পর্যায়ে সীমিত রাখতে হবে, আইন ও শাসন ব্যবস্থার পর্যায়ে নেয়া যাবে না। আমাদের ইসলামের এই অতীত, এতিহাসিক গৌরব নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তা ছাড়া ইসলামকে কিছুটা 'প্রগতিশীল' বানাতে হবে, যাতে তা মানুষের চলমান জীবনধারা দ্বারা শাসিত হতে পারে এবং সকল রকমের মানব রচিত আইন কানুন ও মতবাদকে সে জায়েয বলে সার্টিফিকেট দিতে পারে । যে সব দেশ এক সময় ইসলামী দেশ ছিলো, সে সব ধর্ম ও আকীদা বিশ্বাসের মর্যাদায় অধিষ্ঠিত করে, যাতে করে তা ইসলামের স্থলাভিষিক্ত হতে পারে, আর কোরআনের স্থলাভিষিক্ত করার জন্যে তারা নতুন বইও আমদানী করছে, যা নিয়মিত পড়া ও শোনানো হয়। এসব কর্মকান্ডের মধ্যমে তারা সমাজের ইসলামের মৌলিক বৈশিষ্ট্য ও প্রকৃতিকে পাল্টাতে চেষ্টা করে থাকে । এটা তারা করে সর্বশেষ পন্থা হিসাবে, যাতে করে মানুষ ইসলামের আলোকে নিজের চিন্তা ও চরিত্রকে শুধরাবার মানসিকতা হারিয়ে ফেলে । এভাবে তারা সমাজকে বানিয়ে ফেলে যৌন উচ্ছংখলতা অশ্লীলতা ও ব্যবিচারের পংকে আকৃষ্ট, নিমজ্জিত যুবক যুবতীর ক্লাব। এই সব যুবক-যুবতী হাড়ভাঙ্গা খাটুনির পর কয়েক গ্রাম খাবার পায়। এই খাবার পেয়ে ও অবাধ যৌনতার স্রোতে ভেসে গিয়ে তাদের আর ধর্ম বা সততার কথা শোনার রুচিই থাকে না। ইসলাম এবং ইসলামের পথ নির্দেশক ও তদনুসারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট মুসলিম জাতির বিরুদ্ধে এটা একটা সর্বনাশা আগ্রাসী যুদ্ধ । এ যুদ্ধে অবাধে ও নিসংকোচে সব রকমের অস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। এ যুদ্ধের জন্যে আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত শক্তি সামর্থ ও তথ্য সরঞ্জামাদি সংগ্রহ করা হয়। এ যুদ্ধের জন্যে আন্তর্জাতিক সংস্থাসমূহকেও নিয়ন্ত্রন করা হয় এবং এর জন্যে পরিস্থিতি ও পরিবেশকেও অনুকূল করা হয়। অথচ এরূপ আন্তর্জাতিক অভিভাবকত্ব না পেলে একদিনের জন্যেও পরিস্থিতি ও পরিবেশকে অনুকূল করা সন্ভব হতো না। কিন্তু ইসলাম এই আথাসী যুদ্ধের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই প্রতিরোধ অব্যাহত রেখেছে। আর সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত মুসলমানরা তাদের সংখ্যার স্বল্পতা ও সাজসরঞ্জামের অপর্যাপ্ততা সত্তেও আল্লাহর সাহায্যে এই অমানুষিক আগ্রাসী কর্মকান্ড প্রতিহত করে চলেছে। বস্তুত, নিজের কাজ সম্পাদনে আল্লাহ তায়ালা অদম্য ও অপরাজেয় ৷ এ বিষয়টিই পরবর্তী আয়াতে (১৮২ নং) এভাবে বলা হয়েছে, ৎ ///.09119021-0017
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।