Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

নেতৃত্বের অধীন সংগঠিত। সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন ও অবিচল এবং প্রতি মুহূর্তে তার জন্যে সংগ্ামরত এই দলই হলো পৃথিবীতে আল্লাহর অর্পিত আমানত বা দায়িত্রে রক্ষক ও তন্বাবধায়ক, আল্লাহর সাথে কৃত মানব জাতির অংগীকারের সাক্ষী এবং আল্লাহর সাথে কৃত অংগীকার প্রত্যাখ্যানকারী সকল যুগের বিপথগামীদের জারিজুরি ফীঁসকারী দল । এই উম্মাহ বা দলের যে বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে, তা একটু লক্ষ্য করুন, “তারা সত্যের আলোকে পথ প্রদর্শন করে এবং তদনুসারে বিচার-ফায়সালা করে ।' এই উম্মাহ বা দল, যা সংখ্যায় যেমনই হোক না কেন, তাদের অন্যতম বৈশিষ্ট্য এই যে, তারা সততা ও সত্যের পথে মানুষকে ডাকে । তারা সত্য ও ন্যায়ের আহ্বায়ক ৷ সত্যের দাওয়াত থেকে তারা কখনো নিবৃত্ত হয় না, নিজেদের প্রাণ ভয়ে ভীত হয় না এবং যে সত্যকে তারা জেনেছে ও বুঝেছে, তার ব্যাপারে কোনোরূপ জড়তা ও ইতস্তত বোধ করে না। তারা তাদের চারপাশের জনতাকে সত্যের সাহায্যে সঠিক পথ প্রদর্শন করে। তাই সত্যন্রষ্ট ও আল্লাহর অংগীকার ভংগকারীদের মধ্যে তাদের নেতৃত্্‌ প্রতিষ্ঠিত। তারা শুধু নিজেরা সত্যের ওপর বিশ্বাস স্থাপন করে ক্ষান্ত হয় না বরং এর দিকে অন্যদেরকে দাওয়াতও দেয়, পথ প্রদর্শনও করে এবং নেতৃত্বও দেয়। তাদের আর একটা বৈশিষ্ট্য হলো, “তারা সত্যের আলোকে সুবিচারও করে ।' অর্থাৎ সত্যের ওপর বিশ্বাস স্থাপন করে এবং অন্যদেরকে তার দিকে দাওয়াত দিয়ে ও পথ প্রদর্শন করেও তারা ক্ষান্ত হয় না, বরং এরপর তারা মানব জীবনে এই সত্যকে বাস্তবায়িতও করে এবং তদনুসারে বিচার ফয়সালাও করে, যাতে করে সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হয়। এই সুবিচার সত্য তথা ইসলামের শাসন ব্যবস্থা ছাড়া কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। বস্তৃত শুধু শেখা, শেখানো ও উপদেশ দানের জন্যে ইসলাম আসেনি । বরং মানব জাতির যাবতীয় বিষয় পরিচালনা ও যাবতীয় সমস্যার সমাধানের জন্যে এসেছে। মানুষের আকীদা বিশ্বাসকে পরিশুদ্ধ করা ও তাকে নিজ বিধি-ব্যবস্থা অনুসারে প্রতিষ্ঠিত করতে এসেছে। মানুষের আনুষ্ঠানিক এবাদাতকে পরিশুদ্ধ করে তাকে আল্লাহর সাথে বান্দার প্রকৃত সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত করতে এসেছে। মানুষের অর্থে সামাজিক ও রাজনৈতিক জীবনের ওপর নিজের শাসন জারী করতে এবং সকল ক্ষেত্রে তার আইন ও বিধান চালু করতে এসেছে। মানুষের আচার আচরণ, চরিত্র ও এঁতিহ্যকে তার বিশুদ্ধ বিধানের আলোকে পুর্নগঠিত করতে এসেছে। তাদের চিন্তা, জ্ঞান-গবেষণা ও সাংস্কৃতিক কর্মকান্ডকেও ইসলামের নিজের মূল্যবোধ ও মানদন্ডের আলোকে পুনর্নিমাণ করতে | এসেছে। এই সব কিছুর মধ্য দিয়েই এই সত্য ও সঠিক ব্যবস্থা মানব জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং একমাত্র এই সত্য বিধানের ভিত্তিতেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। সকলের কাছে সত্যের দাওয়াত পৌছানোর পর জীবনের সর্বক্ষেত্রে এর বাস্তবায়নই এই উম্মাতের করণীয় কাজ। ইসলামের স্বভাব প্রকৃতি ও মেযাজ নিয়ে কোনো জড়তা ও অস্বচ্ছতার অবকাশ নেই। ইসলামের বিধান সুস্পষ্ট, অকাট্য ও অপরিবর্তনীয়। যারা ইসলাম থেকে বিচ্যুত ও বিভ্রান্ত, তারা এর সুস্পষ্ট ও অপরিবর্তনীয় স্বভাব প্রকৃতি ও মৌলিক বৈশিষ্ট্যকে পালটানো অসন্ভব দেখে এর বিরুদ্ধে নিরন্তর অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং তাদের সকল সাজসরঞ্জাম এবং সকল দক্ষতা ও অভিজ্ঞতাকে এর বিকৃতি সাধনের চেষ্টায় ব্যয় করছে। পৃথিবীর যেখানে যেখানে ইসলামের পুনরুজ্জীবন ও পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দল কাজ করে যাচ্ছে, তারা তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে ধ্বংস করার জন্যে চরম অমানুষিক নির্যাতন ও নিম্পেষণের অভিযান চালাচ্ছে । সেই সব ইসলামী দলগুলোর ওপর তারা এমন পেশাদার আলেমদেরকে লেলিয়ে দিচ্ছে, ///.091019021-0017

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।