কোনো বিকৃতিকে প্রশ্রয় না দেয়, পথভ্রষ্টদেরকে পথ্রষ্টই মনে করে এবং তাদের বিকৃতির জন্যে মোটেই উদ্বিগ্ন না হয়। কেননা তাদের ব্যাপারটা আল্লাহর কাছে সমর্পিত। তারা এর শাস্তি ভোগ করবে। এই সাথে উল্লেখ্য যে, আল্লাহর নামগুলোকে যারা বিকৃত করে, তাদের ব্যাপারে উদ্িগ্ন না হবার এই নির্দেশ শুধুমাত্র সেকালের পৌত্তলিকদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় এবং আল্লাহর নামগুলোর শাব্দিক বিকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সকল রকমের বিকৃতি ও বিভ্রান্তি এর আওতাভুক্ত । যারা আল্লাহ তায়ালা সম্পর্কে নানা রকমের ভ্রান্ত ধারণা পোষণ করে, তারাও এর আওতাভুক্ত, যেমন যারা আল্লাহর সন্তান আছে বলে দাবী করে, যারা মনে করে যে, আল্লাহর ইচ্ছা প্রাকৃতিক নিয়মের শৃংখলে আবদ্ধ, যারা মনে করে আল্লাহর কিছু কিছু কাজ মানুষের কাজের মতোই, অথচ প্রকৃত পক্ষে তার মতো বা তার সমতুল্য কেউ নেই। যারা দাবী করে যে, কেবল আকাশে, মহাবিশ্ব পরিচালনায় ও আখেরাতে মানুষের হিসাব গ্রহণের ক্ষেত্রেই আল্লাহর প্রভুত্ সীমাবদ্ধ, পৃথিবীতে ও মানব জীবনে তীর প্রভৃত্বের অবকাশ নেই । এজন্যেই তারা মনে করে যে, মানব জীবনের কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর প্রয়োজন নেই, বরং মানুষই নিজের বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা ও স্বার্থের আলোকে নিজের জন্যে আইন প্রণয়নের নিরংকুশ অধিকার রাখে । এ ক্ষেত্রে মানুষ নিজেই নিজের খোদা বা প্রভু, অথবা একে অপরের খোদা। এসব ধারণাই আল্লাহর গুণাবলী ও খোদাসুলত বৈশিষ্ট্যের বিকৃতি । মুসলমানদেরকে এসব ধারণা প্রত্যাখ্যান করার নির্দেশ দেয়া হয়েছে। বিকৃত ধারণা পোষণকারীরা তাদের অপকর্মের শাস্তি পাবেই। সুসন্পিম উ্মাক্স পক্িচক়্ এরপর আলোচিত হয়েছে আল্লাহর সৃষ্টির বিচিত্র প্রকারভেদ। ইতিপূর্বে মানুষের সেই শ্রেণীর উল্লেখ করা হয়েছে, যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্যে সৃষ্টি করেছেন। “যাদের হৃদয় আছে কিন্তু ] তা দ্বারা তারা বোঝে না, যাদের চোখ আছে, কিন্তু তা দ্বারা তারা দেখে না এবং তাদের কান আছে, কিন্তু তা দ্বারা তারা শোনে না।' আর যারা আল্লাহর নাম বিকৃত করে তারাও এই শ্রেণীর অন্তর্ভক্ত। কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে আরো একটা শ্রেণী আছে, যারা সত্যকে আকড়ে ধরে, মানুষকে সত্যের দিকে ডাকে, তদনুসারে বিচার ফয়সালা করে এবং তা থেকে বিচ্যুত ও বিভ্রান্ত হয় না। আর সত্যকে অস্বীকার করা ও আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করার মজ্জাগত অভ্যাসধারী একটা হঠকারী শ্রেণীও আছে। প্রথমোক্ত দলটির যে একটা অবিচল ভূমিকা ও স্থিতিশীল অবস্থান পৃথিবীতে রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সত্য থেকে যখন অনেকেই বিচ্যুত হয় এবং অনেকেই যখন সত্যকে অস্বীকার ও প্রত্যাখ্যান করে, তখন তারা সত্যের পাহারাদার ও রক্ষক হয়ে থাকে । কিন্তু শেষোক্ত গোষ্ঠীটির পরিণতি অত্যন্ত ভয়ংকর এবং তাদের বিরুদ্ধে আল্লাহর চক্রান্ত অপ্রতিরোধ্য ৷ ১৮১ ও ১৮২ নং আয়াত দুটিতে এ কথাই ধ্বনিত হয়েছে, “আমার সৃষ্টির মধ্যে এমন একটি দলও রয়েছে, যারা সত্যের আলোকে মানুষকে পরিচালিত বস্তুত, মানব জাতি মোটেই সম্মানের পাত্র বিবেচিত হতো না, যদি তাদের মধ্যে চরম প্রতিকূল পরিস্থিতিতেও এমন একটি দল না থাকতো, যাদেরকে আল্লাহ তায়ালা উম্মাহ" বলে আখ্যায়িত করেছেন। উম্মাহ একটা ইসলামী পরিভাষা । এর অর্থ হলো এমন মানবগোষ্ঠী, যা একই আকীদা ও আদর্শের অনুসারী, একই আদর্শের অধীন সংঘবদ্ধ এবং সেই আদর্শের অনুসারী একই ///.09119021-0017
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।