Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় ব্যাখ্যা এই যে, আল্লাহর এই শাশ্বত ও অনাদি অনন্ত জ্ঞান, জিন ও মানুষকে জাহান্নামের যোগ্য হওয়ার মতো গোমরাহীর দিকে ঠেলে দেয় না। বরং আয়াতে যেমন বলা হয়েছে, বুঝবার জন্যে তাদেরকে যে হৃদয় বা বোধশক্তি দেয়া হয়েছে তাকে তারা কাজেই লাগায়নি। বিশ্ব প্রকৃতিতে ও রসূলদের কাছে আগত ওহীর বাণীতে ঈমান ও হেদায়াতের প্রচুর সাক্ষ্য প্রমাণ বিদ্যমান এবং খোলা মন ও খোলা চোখ দিয়ে তা অনায়াসেই দেখা যায়। কিন্তু তারা আল্লাহর প্রাকৃতিক নিদর্শন দেখার জন্যে চোখ মেলে তাকায়নি এবং ওহীর বাণীতে বিরাজমান নিদর্শনাবলীকে শোনার জন্যে কানও পাতেনি। আল্লাহর দেয়া এই সব ইন্ত্রিয়কে তারা নিষ্ক্রিয় করে রেখেছে। অলস ও উদাসীনভাবে বৃথাই জীবন কাটিয়ে দিয়েছে। কোনোই চিন্তা-ভাবনা করেনি। “তারা পশুর মতো । বরং পশুর চেয়েও অধম। তারা উদাসীন ।' জীবন ও জগত জুড়ে তাদের চারদিকে বিরাজমান আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে যারা উদাসীন থাকে, যারা তাদের বিশ্বলোকের প্রাকৃতিক ঘটনাবলী সম্পর্কে উদাসীন থাকে এবং তাতে আল্লাহর সক্রিয় হাত দেখতে পায় না, তারা পশুর মতো, বরং পশুর চেয়েও অধম । কেননা পশুদেরও কিছু জন্মগত ও স্বভাবগত যোগ্যতা রয়েছে, যা তাদেরকে ভালো পথের সন্ধান দেয়। কিন্তু মানুষ ও জনকে দেয়া হয়েছে পশুর চেয়ে অনেক উন্নত মানের যোগ্যতা ও অনুভব শক্তি। যেমন তাদেরকে বোধশক্তি সম্পন্ন হৃদয়, দৃষ্টিশক্তি সম্পন্ন চোখ এবং শ্রবণশক্তি সম্পন্ন কান দেয়া হয়েছে। উদাসীনভাবে জীবন পথ অতিক্রম করার সময় তারা যদি তাদের হৃদয়, চোখ ও কান না খোলে এবং তার ফলে তাদের হৃদয় জীবনের তাৎপর্য ও উদ্দেশ্য বুঝতে না পারে, তাদের চোখ বিরাজমান দৃশ্যাবলী ও তার মর্মার্থ না বোঝে এবং তাদের কান সে সবের ইংগিত ও ইশারা ধরতে না পারে। তাহলে তারা নিসন্দেহে জন্মগতভাবে সুপথের সন্ধান লাভের যোগ্যতা সম্পন্ন পশুদের চেয়েও পথভ্রষ্ট হয়ে যায়। এভাবেই তারা জাহান্নামের কাষ্ঠে পরিণত হয় । আর আল্লাহ তায়ালা যখন তাদেরকে নিজের ইচ্ছা মোতাবেক ওইসব যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, তাদের এই কর্মফল প্রদানের নিয়ম তৈরী করেছেন এবং পরিণামে তারা জাহান্নামের কাষ্ঠ হয়েছে, তখন এ সব মিলেই বলা হয় যে, তাদেরকে আল্লাহর নির্ধারিত ভাগ্য জাহান্নামে নিয়ে গেছে এটা বলা হয় এজন্যে যে, তারা যে এসব করবে তা আল্লাহ তায়ালা আগে থেকেই জানতেন। আআহ্দমাউব্প হু্পলা প্রাকৃতিকভাবে তাওহীদের অংগীকার গ্রহণ এবং এই অংগীকার ও আল্লাহ তায়ালা প্রদত্ত নিদর্শনাবলী থেকে বিচ্যুত ব্যক্তির উদাহরণ উপস্থাপনের পর আল্লাহ তায়ালা এই পথঘ্রষ্ট লোকদেরকে অপেক্ষা করার আদেশ দিয়ে বিষয়টির উপসংহার টেনেছেন। ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে শেরকের ওপর যিদ ধরা মোশরেকরাই ওই অংগীকার বিদ্যুত গোষ্ঠী । তারা আল্লাহর নামগুলোকে বিকৃত করে তা দিয়ে নিজেদের কল্পিত দেবদেবীর নামকরণ করতো । “আল্লাহরই রয়েছে সুন্দরতম নামসমূহ। সেগুলো দিয়ে তাকেই ডাকো । আর যারা তার নামগুলোকে বিকৃত করে তাদেরকে এড়িয়ে চল। তারা যা করে তার প্রতিফল তারা অবশ্যই পাবে।' (আয়াত ১৮০) পু এখানে ব্যবহৃত ইলহাদ'-এর অর্থ বিকৃত করা । আরবে মোশরেকরা আল্লাহর নামকে খানিকটা বিকৃত ও রূপান্তরিত করে নিজেদের দেব-দেবীর নাম রাখতো । যেমন “আল্লাহ শব্দকে বিকৃত ও লিংগান্তরিত করে তাদের দেবীর নাম রাখে 'লাত্‌' এবং আযীয শব্দকে বিকৃত করে দেবীর নাম রাখে “উয্যা'। এ আয়াতে বলা হয়েছে যে, সুন্দরতম নামগুলো শুধু আল্লাহর । ///.09119021-0017

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।