Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

অনুরূপভাবে এটাও আল্লাহর ইচ্ছা যে, যে ব্যক্তি হেদায়াত লাভের জন্যে চেষ্টা সাধনা করবে, তাকে তিনি হেদায়াত করবেন এবং যে ব্যক্তি সৃষ্টি জগতের আনাচে কানাচে ছড়ানো নিদর্শনাবলী ও রসূলদের কাছে আগত ওহী ভিত্তি নিদর্শনাবলীকে বুঝার জন্যে আল্লাহর দেয়া বিবেক, কান ও চোখকে ব্যবহার করে না, তাকে গোমরাহ করবেন । এভাবেই বিভিন্ন মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। এই সকল অবস্থায় আল্লাহর ইচ্ছাই কার্যকরী হয়ে থাকে- অন্য কিছু নয় এবং যা কিছুই ঘটে, আল্লাহর সিদ্ধান্ত বলেই ঘটে- অন্য কিছুর বলে নয়। আল্লাহ তায়ালা হেদায়াত ও গোমরাহীর ব্যাপারটার নিষ্পত্তি এভাবে করতে চেয়েছেন বলেই তা এভাবে হয়ে থাকে । আর তার পরিকল্পনা ও সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই কার্যকরী হয় না। মহাবিশ্বে তার ইচ্ছা ও সিদ্ধান্ত ছাড়া আর কোনো ইচ্ছা ও সিদ্ধান্তের অস্তিত্বই নেই, যার ভিত্তিতে কোনো কিছু হয় এবং যার জোরে কোনো ঘটনা ঘটে । এই অকাট্য মহা সত্যের আলোকেই মানুষ কাজ করে এবং সে সুপথে কিংবা বিপথে চালিত হ্য়। এটাই হলো হেদায়াত ও গোমরাহী সংক্রান্ত ইসলামী তত্ব। কোরআনের সব কটি উক্তিকে একত্রে ও সার্বিকভাবে পাশাপাশি রেখে ও সুসমন্বিতভাবে বিবেচনা করলে বিভিন্ন দল ও উপদলের আশা আকাংখা অনুযায়ী বিভিন্নভাবে বিবেচনা না করলে এবং বিতর্ক ও প্রতিবাদ করার মনোভাব নিয়ে এগুলোর একটাকে আরেকটার বিরুদ্ধে দাড় না করলে এগুলো থেকে এই ততই পাওয়া যায়। এই ১৭৮ নং আয়াতটিতে বলা হয়েছে যে, আমাদের ইতিপূর্বে আলোচিত খোদায়ী রীতি অনুযায়ী যাকে আল্লাহ তায়ালা হেদায়াত করেন, সেই যথার্থ হেদায়াতপ্রাপ্ত, সেই সুনিশ্চিতভাবে গন্তব্যে উপনীত হতে পারে, সেই সঠিক পথ চিনে, সরল ও সোজা পথে চলে এবং আখেরাতে কল্যাণ লাভ করে । আর যাকে আল্লাহ তায়ালা বিপদগামী করেন, তার সেই চিরাচরিত রীতি অনুসারে, সে ক্ষতিগ্রস্ত, সে সব কিছু হারায়, কোনো কিছুই লাভ করতে পারে না । সে যতো কিছুই অর্জন করুক, সবই অসার ও বৃথা । যখন আমরা তার দিকে এরপ দৃষ্টিকোণ থেকে তাকাই যে, এই পথত্রষ্ট ব্যক্তি নিজেকেও হারিয়ে ফেলেছে, তখন বুঝা যায় যে, সে যথার্থই তদ্রুপ । কেননা যে নিজেকে হারায়, সে আর কী অর্জন করবে ? পূর্ববর্তী আয়াত ও অনুরূপ আয়াতগুলোর ব্যাখ্যায় আমি যে দৃষ্টিভংগি অবলম্বন করেছি, সে দৃষ্টিভংগি পরবর্তী আয়াত দ্বারা সমর্থিত হয় “আমি বহু সংখ্যক জিন ও মানুষকে জাহান্নামের জন্যে সৃষ্টি করেছি। তাদের হ্বদয় আছে. " (আয়াত ১৭৯) এখানে স্বভাবতই প্রশ্ব জাগে যে, এই সব জ্বিন ও মানুষ যদি জাহান্নামের জন্যেই তৈরী হয়ে থাকে, তাহলে তারা কিভাবে তা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবে? এর জবাব এই যে, আয়াতটির দুরকম ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা এই যে, আল্লাহ তায়ালা তার অনাদি, অনন্ত ও শাশ্বত জ্ঞান দ্বারা জানতেন যে, এই সব সৃষ্টি জাহান্নামের দিকেই ধাবিত হবে। তাঁর এটা জানার জন্যে যে কাজের দরুন তারা বাস্তবিক পক্ষে জাহান্নামের যোগ্য হয়, সে কাজ জনসমক্ষে প্রকাশিত হওয়া জরুরী নয়। কেননা আল্লাহর জ্ঞান সর্বব্যাপী ও সীমাহীন। কোনো সময় বা কাজের ওপর তা নির্তরশীল নয়। সুতরাং যে ব্যক্তি তার কাজ দ্বারা জাহান্নামের যোগ্য হয়েছে, তাকে যখন তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়া হচ্ছে না, তখন তার আত্মশুদ্ধির অবকাশ থেকেই যাচ্ছে। //4.109119021-0017

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।