Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আর যাকে আল্লাহ তায়ালা বিপথে চালিত করেন, সে নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত । তার লাভবান হবার কোনোই উপায় নেই । একথাই বলা হয়েছে ১৭৮ নং আয়াতে! 'আল্লাহ তায়ালা যাকে হেদায়াত করেন তথা সুপথে চালিত করেন সেই সুপথপ্রাপ্ত। আর তিনি যাকে বিপথগামী করেন সে ক্ষতিগ্রস্ত ।” তবে কোরআনের অন্য সূরায় আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন যে, তিনি তাকেই হেদায়াত করেন যে হেদায়াত লাভের চেষ্টা সাধনা করে । “যারা আমার পথে চলার জন্যে চেষ্টা সাধনা করে তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করবো ।' অন্যত্র তিনি বলেছেন, “নিশ্চয় আল্লাহ্‌ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, যতোক্ষণ না তারা স্বয়ং তাদের ভাগ্য পরিবর্তনে উদ্যোগী হয়।' তিনি আরো বলেছেন, 'আর সেই হৃদয়ের শপথ এবং যিনি তাকে ভারসাম্যপূর্ণ করেছেন, অতপর তাকে ন্যায় ও অন্যায় সম্পর্কে অবহিত করেছেন। যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করেছে সে সফলকাম হয়ে গেলো । আর যে তাকে কালিমালিপ্ত করে সে ব্যর্থ হয়" অনুরূপভাবে সেই ব্যক্তিকে আল্লাহ তায়ালা বিপথগামী করেন যে নিজের জন্যে বিপথগামিতা: অন্বেষণ করে, হেদায়াতের সাক্ষ্য প্রমাণ ও ঈমানের প্রেরণাদায়ক উপকরণসমূহকে স্বেচ্ছায় উপেক্ষা করে ও এড়িয়ে চলে এবং তা থেকে নিজের চোখ, কান ও মনকে বন্ধ করে রাখে। এ 'বিষয়টাই পরবর্তী ১৭৯ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন এভাবে, | 'আমি বহু সংখ্যক জ্বিন ও মানুষকে জাহান্নামের জন্যেই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না । তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তারা পশুর মতো, বরং পশুরও অধম। তারাই উদাসীন মানুষ ।' আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন, “তাদের হৃদয়ে রোগ রয়েছে। আল্লাহ সে রোগ আরো বাড়িয়ে দিয়েছেন।' তিনি আরো বলেন, “যারা কুফরী ও অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেও প্রস্তুত নন, সুপথে পরিচালিত করতেও প্রন্ুত দন। ভাদেরকে তিনি শুধু জাহান্নামের কোরআনের যে সব উক্তিতে হেদায়াত (সুপথগামিতা) ও গোমরাহী (বিপথগামিতা) সম্পর্কে বক্তব্য রয়েছে, সেগুলোকে সার্বিকতাবে পর্যালোচনা করলে এবং সেগুলোর অর্থের মধ্যে সমন্বয় সাধন করলে আমাদের কাছে একটিমাত্র বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে, যার সাথে বিভিন্ন ইসলামী দল ও শ্রেণীর আকীদা তাত্বিকদের এবং খৃষ্টীয় ধর্ম-তত্ব ও রকমারি দর্শনের উক্কে দেয়া বিতর্কের কোনোই সম্পর্ক নেই। এই বিতর্ক সাধারণত অদৃষ্টকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে৷ সার্বিক পর্যালোচনা থেকে যে একটি মাত্র বক্তব্য ফুটে ওঠে তা এই যে, একদিকে হেদায়াত পাওয়া ও [গোমরাহ হয়ে যাওয়া- এই উভয় কাজের যোগ্যতা দিয়ে মানুষকে সৃষ্টি করাই আল্লাহর ইচ্ছা ছিলো...এবং সেই ইচ্ছা মানুষের ওপর কার্যকরী রয়েছে। অপরদিকে তারই পাশাপাশি তার স্বভাব-প্রকৃতিকে এক আল্লাহর প্রভুতবকে উপলব্ধি করা ও তীর অনুগত থাকা, তাকে ন্যায় ও অন্যায়ের বাছ বিচার করার ক্ষমতা ও যোগ্যতা সম্পন্ন বিবেক প্রদান করা এবং তার স্বভাৰ প্রকৃতি বিপথগামী হলে তাকে সতর্ক করা ও বিবেক বিপথগামী হলে তাকে সুপথে চালিত করার মানসে (নবী ও রসূলদেরকে সুস্পষ্ট বিধান দিয়ে প্রেরণ করাও আল্লাহর সিদ্ধান্ত ছিলো। কিন্তু এই শেষোক্ত ত্রিবিধ ব্যবস্থার বাস্তবায়ন সত্তেও মানুষের সৃষ্টির সাথে সাথে তাকে হেদায়াত ও গোমরাহীর যে ছ্বিবিধ যোগ্যতা দেয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। এটা আল্লাহর ইচ্ছা অনুযায়ীই অব্যাহত থাকবে এবং এই ইচ্ছার ভিত্তিতেই তার ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। ///.09119021-0017

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।