কোরআন ইসলামকে এমন একটা আকীদা বিশ্বাস হিসাবে পেশ করে, যা তাকে উদ্দীপিত, চালিত, সচেতন ও বিজয়ী হবার প্রেরণা যোগায় । অন্তরে ও বিবেকে জ্ঞান ও বিশ্বাসের আকারে বদ্ধমূল হবার অব্যবহিত পর ইসলাম যাতে বাস্তব রূপ লাভ করে, সে জন্যে তাকে সক্রিয় হতে উদ্বুদ্ধ করে। সে মানুষের মৃত ও নিজীর্ব হৃদয়কে পুনরুজ্জীবিত করে । ফলে তা উজ্জীবিত ও সক্রিয় হয়ে ওঠে এবং মানুষের স্বভাবগত ইন্দিয়গুলোকে জাগিয়ে তোলে । এতে করে তার স্বভাব আল্লাহর সাথে সম্পাদিত আদি চুক্তিতে পুনর্বহাল হয়। ফলে তাকে আর কোনো কিছুই দুনিয়ার মোহাবিষ্ট করতে পারে না। কোরআন ইসলামকে একটা এমন চিন্তা-গবেষণার বিধান হিসাবেও পেশ করে, যা সকল মানব রচিত বিধান থেকে পৃথক ও অনন্য । কেননা ইসলাম মানুষকে তাদের রচিত মতবাদ ও মতাদর্শের ক্রটি ও অসম্পূর্ণতা থেকে এবং শয়তান ও প্রবৃত্তির প্রবঞ্ধনার দরুন সৃষ্ট বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্যেই এসেছে। কোরআন ইসলামকে সত্যের মাপকাঠি হিসাবেও উপস্থাপন করেছে। এ মাপকাঠি দ্বারা সে মানুষের বিবেক বুদ্ধিকে সুশৃংখল করতে চায়, তাদের ঝৌক, আবেগ, চিন্তা ও কর্মকে ভারসাম্যপূর্ণ করতে চায়। এ মাপকাঠি যে জিনিসকে গ্রহণ করবে তা বিশুদ্ধ, সঠিক ও নির্ভুল বিবেচিত হবে এবং তার সাথে সংশ্লিষ্ট কাজ চালু থাকবে । আর এ মাপকাঠি যে জিনিসকে প্রত্যাখ্যান করবে, তা ভ্রান্ত ও ক্রটিপূর্ণ বিবেচিত হবে ও তার কাজ বন্ধ করে দেয়া অপরিহার্য হবে। কোরআন ইসলামকে এমন একটি আন্দোলনের কর্মসূচী হিসাবে উপস্থাপন করে, যা মানব জাতিকে পর্যায়ক্রমে উন্নতি ও উৎকর্ষের সর্বোচ্চ শিখরে আরোহণ করায় । কতো উচ্চে আরোহণ করাবে, তা নির্ভর করে মানুষের চেষ্টা ও ভাগ্যের ওপর । আর বাস্তব আন্দোলন চলাকালে সে মানব জাতির জন্যে ধাপে ধাপে তাদের বিস্তারিত জীবন পদ্ধতি, মৌলিক আইন কানুন এবং অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থার বিধি বিধান প্রণয়ন করে। এরপর ওই বিধি বিধান ও মৌলিক নিয়ম কানুনের আলোকে জনগণ নিজেরাই নিজেদের বিবেকবুদ্ধি দ্বারা তাদের বিস্তারিত বিধিমালা, তাদের প্রাকৃতিক ও মনস্তাত্বিক জ্ঞান -বিজ্ঞান এবং বাস্তব জীবনের জন্যে বাদবাকী সব প্রয়োজনীয় তত্ব ও কর্মসূচী ইত্যাদি রচনা করে নেয়। এই সব বিধি বিধান, জ্ঞান বিজ্ঞান ও অন্য সব প্রয়োজনীয় কর্মসূচী রচনা করার সময় তাদের মনমগযে সক্রিয় থাকে ইসলামের মূল আকীদা বিশ্বাস থেকে উৎসারিত সতেজ চেতনা, প্রেরণা ও উদ্দীপনা, ইসলামী আইন ও তার বাস্তব দাবীর প্রতি অবিচল আনুগত্যবোধ এবং বাস্তব জীবনের প্রয়োজন ও নির্দেশাবলী সম্পর্কে কঠোর দায়িত্ববোধ । মুসলিম ব্যক্তিত্ব ও ইসলামী চরিত্র গঠনের জন্যে এই হলো কোরআনের দিক নির্দেশনা ও কর্মপদ্ধতি। এই দিক নির্দেশনা ও কর্মপদ্ধতিকে উপেক্ষা করে নিরেট অধ্যয়নের জন্যেই তাত্বিক অধ্যয়ন ও অনুশীলন করলে যে জ্ঞান অর্জিত হয়, সে জ্ঞান দুনিয়াবী স্বার্থের দুর্নিবার লালসা প্রবৃত্তির কুপ্ররোচনা ও শয়তানের প্রবঞ্চনা থেকে মানুষকে রক্ষা করতে পারে না এবং মানব জীবনের জন্যে কোনো কল্যাণ বয়ে আনে না। হেদাক্সাত শ্রার্তিক্ন আহ্ন্প উদ্ত্দ আল্লাহর দ্বীনের জ্ঞান লাভের পর তার অবমাননা ও অমর্যাদাকারী ব্যক্তি সম্পর্কে উদাহরণ পেশ করার পর এ সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্যে বলা হয়েছে যে, হেদায়াতের মূল উৎস হচ্ছেন আল্লাহ তায়ালা । তিনি যাকে হেদায়াত করেন, তার হেদায়াত লাভ তথা সুপথে চালিত হওয়া সুনিশ্চিত । ///.091190781-0017
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।