Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এ উদাহরণের মধ্য দিয়ে স্থান, কাল ও পরিস্থিতি নির্বিশেষে মানব জীবনের একটি দিকের প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে। যুগ যুগ কালের ব্যবধানেও এমন আলেমের বহু দৃষ্টান্ত পাওয়া যায়। আল্লাহর কেতাবকে বর্জন করে না, দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে না, কুপ্রবৃত্তির অনুসরণ করে না। শয়তানের ধোকায় পড়ে না এবং ক্ষমতাশালীদের মালিকানাভুক্ত ক্ষণস্থায়ী দুনিয়ার জন্যে হাত্যেশ করে না। এ উদাহরণ বিরল কিছু নয় এবং কোনো বিশেষ যুগের বংশধরদের মধ্যে সংঘটিত ঘটনার মধ্যেও সীমাবদ্ধ নয়। আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে নির্দেশ দিয়েছেন যেন তিনি এ উদাহরণটি তার জাতিকে শুনিয়ে দেন, যাতে করে তারাও আল্লাহর আয়াত লাভ করার পর তা বর্জন না করে এবং যাতে এটা পরবরতীকালেও পাঠ করা অব্যাহত থাকে । এতে করে আল্লাহর দ্বীনের কিছুমাত্র জ্ঞানও যারা অর্জন করেছে, তারা যেন এহেন শোচনীয় অধোপতন সম্পর্কে সাবধান হয়, এহেন অব্যাহত হাপানি বা উদ্বেগ উৎকষ্ঠায় না ভোগে এবং নিজের ওপর এমন অত্যাচার না করে যে অত্যাচার কোনো শক্র ও আরেক শক্রর ওপর করে না। এরূপ চরম অধোপতন কেবল নিজের ওপরই | অত্যাচার, অন্য কারো ওপর নয়। এ যুগে আমরা এমন বহু লোক দেখেছি, যাদের চালচলন দেখে মনে হয়েছে যেন তারা নিজেদের ওপর অত্যাচার চালাতে মরিয়া হয়ে উঠেছেন, অথবা নিজের জন্যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান নিশ্চিত করতে বদ্ধ-পরিকর এবং দুনিয়ার সাফল্য লাভের প্রতিযোগিতায় কেউ তাকে চ্যালেঞ্জ করে কিনা সেই ভয়ে তটস্থ। এ ধরনের লোকেরা প্রতিদিন সকালে এমন কাজ দিয়েই দিনের কাজ শুরু করে, যা তার জাহান্নামের অবস্থানকে নিশ্চিত করে। দুনিয়ার লালসা তাদের মৃত্যুর আগে কখনো শেষ হয় না। আল্লাহর কাছে এই ভয়ংকর লালসা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে সততার ওপর অবিচল রাখুন, আমাদেরকে ধৈর্য দিন এবং মুসলমান অবস্থায় মৃত্যু দিন।" * এরপর এই উদাহরণ ও এ সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে দু'একটি কথা বলতে চাই। এ . | হচ্ছে সেই জ্ঞানের দৃষ্টান্ত, যা তাকে দুনিয়ার আকর্ষণ, ঝৌক ও লোভ লালসা থেকে রক্ষা করে না। রক্ষা করে না প্রবৃত্তির খেয়াল অনুসারে চলা থেকে, তার পরিণতি স্বরূপ শয়তানের গোলামী থেকে এবং শয়তান কর্তৃক প্রবৃত্তির নাকে দড়ি দিয়ে ঘোরানো থেকে । আর যেহেতু জ্ঞান মানুষকে গোমরাহী থেকে রক্ষার নিশ্চয়তা দেয় না, তাই মুসলিম ব্যক্তিত্ ও ইসলামী জীবন গঠনের জন্যে কোরআন কার্যকর পদ্ধতি শিক্ষা দিয়েছে। জ্ঞানের উদ্দেশ্য শুধু তত্ব শিক্ষা দেয়া নয়, তবে তা এমন সবল ও সতেজ বিশ্বাস গড়ে তোলে যা মানুষকে চালিত ও উদ্দীপিত করে, যাতে করে ওই বিশ্বাসকে চিন্তায় ও কর্মে বাস্তব রূপ দেয়া যায়। কোরআন ঈমানকে নিছক “তত্ত্ব ও মতবাদ" হিসাবে অধ্যয়নের জন্যে উপস্থাপন করে না। কেননা এটা নিছক জ্ঞানেরই জন্ম দেয়, যা চিন্তা ও কর্মের জগতে কোনো বাস্তব ফল উৎপন্ন করে না। এটা. এক ধরনের ঠান্ডা জ্ঞানের জন্ম দেয়, যা প্রবৃত্তির লালসা থেকে মানুষকে রক্ষা করে না এবং শয়তানকে প্রতিহত করে না, বরং হয়তো বা তার পথ সুগম করে। কোরআন ইসলামকে “ইসলামী বিধান', “ইসলামী আইন", “ইসলামী অর্থনীতি", প্রাকৃতিক বিজ্ঞান' কিংবা “মনোবিজ্ঞান' বিষয়ক কোনো ধারাবাহিক পাঠক্রম উপস্থাপিত করে না । কোনো ধরনের তাত্বিক অনুশীলনের তত্ব ও তথ্যও সে দেয় না। ///.09119021-0017

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।