Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তাকে মিথ্যা সাব্যস্ত করেছে । এ রকম ঘটনা মানব জীবনে অহরহ ঘটছে। আল্লাহর দ্বীনের জ্ঞানের অধিকারী হয়েও তা থেকে হেদায়াত লাভ করে না, এমন লোক অনেক রয়েছে । এ ধরনের লোকেরা তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনকে বিকৃত করে এবং নিজেদের প্রবৃত্তির খেয়ালখুশীর অনুসরণ করে। শুধু নিজেদের খেয়ালখুশী নয় বরং সেই ক্ষমতাধর ও আধিপত্যবাদীদের খেয়ালখুশীরও তাবেদারী করে, যারা তাদেরকে পার্থিব সম্পদ দিতে পারে বলে তারা মনে করে। আমরা এমন অনেক আলেমকে দেখেছি, যারা আল্লাহর দ্বীনের মর্ম উপলব্ধি করেও তা থেকে পথন্রষ্ট হযে যায় এবং অন্য পথ অবলম্বন করে। তারা তাদের জ্ঞানকে ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতা লাভ ও স্বার্থ উদ্ধারের জন্যে ইসলামকে বিকৃত করা ও ফতোয়া দেয়ার কাজে লাগায় এ দ্বারা তারা পৃথিবীতে আল্লাহর বিধানকে অচল করে দেয়া ও তার নিষিদ্ধ জিনিস চালু করার লক্ষ্যাভিসারী শক্তিকে বিজয়ী করতে চায় । ও এদের মধ্যে এমন অনেককে দেখেছি যারা জানে ও ঘোষণা করে যে, আইন প্রণয়ন আল্লাহর একক অধিকার । যে ব্যক্তি এ অধিকার দাবী করে সে নিজের জন্যে খোদায়ী দাবী করে । আর যে ব্যক্তি খোদায়ী দাবী করে, সে তাগুত এবং কাফের । আর যে ব্যক্তি এই দাবী সমর্থন করে এবং তার অনুসারী হয়, সেও কাফের । অথচ এই তত্ব জানা সত্তেও তারা সেই সব আল্লাহদ্রোহীকে সমর্থন দেয়, যারা আইন প্রণয়নের অধিকার দাবী করে এবং এই অধিকার দাবী করার মাধ্যমে খোদায়ী দাবী করে । এ সব লোককেই তারা ইতিপূর্বে কাফের বলে আখ্যায়িত করতো । অথচ আজ তাদেরকে “মুসলমান' বলে অভিহিত করছে। তাদের ইসলামকেও এরা একেবারে খাঁটি ইসলাম বলে ফতোয়া দিচ্ছে। এমন আলেমও দেখেছি, যিনি পুরো এক বছর ধরে সুদ হারাম ঘোষণা করেছেন, তারপর পরবর্তী আর এক বছর সুদ হালাল বলে রায় দিয়েছেন। এমন আলেমও দেখেছি, যিনি সমাজে পাপ ও অশ্লীলতার বিস্তারকে স্বাগত জানিয়েছেন এবং এই পাপ পংকিলতার জন্যে নিজের ছ্বীনদারীর ভাবমূর্তিকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন। এ ধরনের আলেমই এ আয়াতে বর্ণিত সেই ব্যক্তি, যাকে আল্লাহ তায়ালা ছ্বীনের জ্ঞান দান করেছেন, কিন্তু সে তা বর্জন করে পথত্রষ্ট হয়েছে। এ ধরনের আলেমই এ আয়াতে বর্ণিত রূপান্তরিত মানুষটির পর্যায়ভূক্ত। তাকে আল্লাহ তায়ালা ইচ্ছা করলে এই জ্ঞানের বলে উচ্চতর মর্যাদায় অধিষ্ঠিত করতে পারতেন। কিন্তু তিনি সে ইচ্ছা করেননি। কারণ সে আল্লাহর নিদর্শনাবলী ও কেতাবের জ্ঞান লাভ করেও তার অনুসরণ করেনি- অনুসরণ করেছে নিজের কৃপ্রবৃত্তির ও দুনিয়াবী স্বার্থের । আল্লাহ তায়ালা যাকে যাকে ইসলামের জ্ঞান দান করেছেন, কিন্তু তা দ্বারা সে উপকৃত হয়নি, ঈমানের পথে অবিচল থাকেনি এবং আল্লাহর এই নেয়ামতকে বর্জন করে শয়তানের তাবেদার ও পশুত্ের স্তরে পতিত হয়েছে, তাদের প্রত্যেকের বেলায় এ উদাহরণ প্রযোজ্য । এবার আসুন দেখা যাক, এই অব্যাহত হাপানিটা কী জিনিস? কোরআনে এই দৃশ্যটি যেরূপ ভাষার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তাতে আমার ধারণা এই যে, এই অব্যাহত হাঁপানি দ্বারা দুনিয়াবী স্বার্থের জন্যে লালায়িত হওয়া বুঝানো হয়েছে, যার খাতিরে আল্লাহর দ্বীনের জ্ঞান ও তার নিদর্শনাবলীকে বর্জন করে । এ হাঁপানি দ্বারা দুনিয়ার জন্যে সেই হা-পিত্যেশ, উদ্বেগ-উত্কষ্ঠাকে ও লোভ-লালসাকে বুঝানো হয়েছে, যার কোনো শেষ নেই। এই লোভ যাদেরকে একবার পেয়ে বসে, তাদেরকে কেউ সদুপদেশ দিক বা না দিক, তারা এটা অব্যাহতই রাখবে । ///.109119021-0017

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।