Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্তকারী ও নিজেদের ওপর অত্যাচারকারীদের উদাহরণ কতোই জঘন্য! এর চেয়ে জঘন্য উদহারণ আর কী হতে পারে? হেদায়াতপ্রাপ্ত হওয়ার পর তা বর্জন ও তা থেকে বঞ্চিত হওয়ার চেয়ে খারাপ উদাহরণ আর কী হতে পারে? নশ্বর দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া .ও প্রবৃত্তির অনুসরণের চেয়ে খারাপ কোনো কাজ হতে পারে কি? নিজেকে এতো উচ্চ মর্যাদা থেকে এতো নীচে নামানোর মতো নিজের ওপর আর কোনো যুলুম আছে কি? নিজেকে ঈশ্নানের ন্যায় নিরাপদ চর্ম থেকে বঞ্চিত করে শয়তানের লক্ষ্যবস্তুতে পরিণত করা ও কুকুরের মতো নিকৃষ্ট পশুতে পরিণত করার মতো আর কোনো অত্যাচার আছে কি? বস্তুত, এ অবস্থাটাকে কোরআনের মতো এতো আশ্চর্যজনকভাবে উপস্থাপন আর কেউ করতে পারে না৷ এখন প্রশ্ন এই যে, এটা কি কোনো সুনির্দিষ্ট ঘটনা, নাকি ঘটনার আকারে বর্ণিত একটা উদাহরণ মাত্র? যেহেতু এ ধরনের ঘটনা অনেক ঘটে থাকে, তাই এদিক থেকে এটা একটা উদাহরণ হতে পারে । কোনো কোনো বর্ণনা মতে এটা ফিলিস্তিনের একজন পুণ্যবান ব্যক্তির ঘটনা । বনী ইসরাঈল কর্তৃক অধিকৃত হওয়ার আগে এই ব্যক্তি সেখানে বাস করতো । কিভাবে এই ব্যক্তির অধোপতন ঘটলো, সে সম্পর্কে এক বিরাট কাহিনীর উল্লেখ পাওয়া যায় । বিভিন্ন তাফসীর-্রন্থে ইসরাঈলী হয়তো ওগুলোরই একটি । অন্তত এ কাহিনীর সমস্ত খুঁটিনাটি বিবরণ তার বিশ্বাস হতে চাইবে না। তা ছাড়া এই কাহিনী সম্পর্কে এত বেশী মতভেদ রয়েছে যে, এ সম্পর্কে সতর্ক হওয়া খুবই জরুরী কেউ বলেন, এই ব্যক্তি “বালয়াম বাউরা' নামক জনৈক ইসরাঈলী। কেউ বলেন, সে জনৈক প্রতাপশালী ফিলিস্তীনবাসী ৷ কেউ বলেন, সে “উমাইয়া ইবনুস সাল্ত' নামক জনৈক আরব । কেউ বলেন, সে রসূল (স.)-এর সমসাময়িক পাপিষ্ঠ আবু আমের কিংবা অন্য কেউ । কেউ বলেন, সে হযরত মূসা (আ.)-এর সমসাময়িক । আবার কেউ বলেন, সে হযরত মূসা (আ.)-এর সমসাময়িক নয়। বরং তার পরবর্তী নবী হযরত ইউশা ইবনে নূনের সমসাময়িক। বনী ইসরাঈল যখন মৃসা €(আ.)-কে “তুমি আর তোমার খোদা লড়াই করো গিয়ে, আমরা এখানে বসে রইলাম' এ কথা বলে ফিলিস্তীনে প্রবেশ করতে অস্বীকার করলো, তখন এই ইউশা ইবনে নুনই চল্লিশ বছরব্যাপী ভবঘুরে জীবন যাপন শেষে বনী ইসরাঈলকে সাথে নিয়ে ফিলিস্তীনের প্রবল ক্ষমতাধর দখলদারদেরকে পরাজিত করে তা অধিকার করেন। যে “নিদর্শনাবলী' তাকে দেয়া হয়েছিলো, তার ব্যাখ্যা প্রসংগে বর্ণিত হয়ে থাকে যে, তাকে আল্লাহর সবচেয়ে মর্যাদাবান নাম “ইসমে আযম' শিক্ষা দেয়া হয়েছিলো, যার কল্যাণে সে দোয়া করলেই তা কবুল হতো । আবার এ কথাও বলা হয় যে, তিনি একজন কেতাবপ্রাপ্ত নবী ছিলেন। এরপর কাহিনীর খুঁটিনাটি ব্যাপারেও অনেক মতভেদ রয়েছে । এ জন্যে “ফী যিলালিল কোরআনের, স্থায়ী রীতি অনুসারে আমরা এসব কাহিনীর বর্ণনা দেয়া সমীচীন মনে করিনি। কেননা এ কাহিনীর কিছুই কোরআনেও উল্লেখ করা হয়নি এবং বিশুদ্ধ হাদীসেও নয় । আমরা স্থির করেছি যে, এই কাহিনী থেকে মতভেদমুক্ত বিষয়গুলো গ্রহণ করবো । এর ফলে বিষয়টা কোনো ব্যক্তি বিশেষের ঘটনা না হয়ে সেই লোকদের নিত্যকার অবস্থা হয়ে দীড়িয়েছে, যারা আল্লাহর নিদর্শনাবলীকে জানা ও মানার পর তার ওপর অবিচল থাকেনি বরং //4.091019021-0017

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।