“তুমি তাদেরকে সেই ব্যক্তির ঘটনা শুনিয়ে দাও, যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম। কিন্তু সে তা বর্জন করলো। (আয়াত ১৭৫, ১৭৬ ও ১৭৭) এ একটা বিস্ময়কর ও অভিনব দৃশ্য । এ ভাষার শব্দভান্ডারে যতো শব্দ থাকে, তা দিয়ে যতো ধারণা ও ছবি অংকন করা যায়, তার কোনোটাই এতো অভিনব নয়। এটা এমন একজন মানুষের দৃশ্য, যাকে আল্লাহ তায়ালা তার নিদর্শনাবলী দান করেছেন, অনেক বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বিশেষ জ্ঞান দান করেছেন এবং হেদায়াত লাভ করা, আল্লাহর সাথে সম্পর্ক গড়া এবং উন্নতি ও উৎকর্ষ সাধনের পূর্ণ সুযোগ দিয়েছেন। কিন্তু সে এই সব কিছুকে বর্জন করেছে। এখানে বর্জন করা অর্থে ব্যবহৃত হয়েছে 'ইনসেলাখ' শব্দটি, যার আসল ও ধাতুগত অর্থ হলো দেহ থেকে চামড়া ছাড়ানো । এ শব্দটি এই ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করে বুঝানো হয়েছে যে, আল্লাহর কেতাব ও নিদর্শনসমূহের সাথে তার সম্পর্ক এতো গভীর ছিলো যেন তা তার দেহের চামড়ার মতো তার গোশতের সাথে মিশে গিয়েছিলো । আর কোনো জ্যান্ত ব্যক্তি নিজের দেহ থেকে চামড়া খুলে ফেলতে চেষ্টা করলে তাকে যেরূপ কঠিন ও প্রাণান্তকর কষ্ট করতে হয়, আলোচ্য ব্যক্তি সেই রূপ কষ্ট করে আল্লাহর কেতাব থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলো । মানুষ যখন গভীরভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন তা তার সত্ত্বার সাথে পোশাকের মতো নয় বরং চামড়ার মতো লেগে থাকে এবং তা খুলে ফেলা সহজ থাকে না । আলোচ্য লোকটি আল্লাহর আয়াতগুলোকে বর্জন করে সে যেন তাকে রক্ষাকারী আবরণ ও বর্ম খুলে ফেললো। সে হেদায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে প্রবৃত্তির অনুসরণ করলো । সে আলোকোজুল আকাশ থেকে কর্দমাক্ত পৃথিবীতে নেমে এলো । ফলে সে শয়তানের লক্ষ্যবস্তুতে পরিণত হলো, যার থপ্পর থেকে তাকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসে না। এভাবে শয়তান ক্রমান্বয়ে তার ঘনিষ্ঠ সাথীতে পরিণত হয় এবং তার ওপর প্রভাব ও আধিপত্য বিস্তার করে। এরপর আমরা নিজেদেরকে এক শোচনীয়, মর্মান্তিক ও লোমহর্ষক দৃশ্যের সামনে উপস্থিত দেখতে পাই। কর্দমাক্ত যমীনের সাথে লেপ্টে থাকা এই মানুষটিকে সহসাই দেখি কুকুরের আকারে রূপান্তরিত হয়ে জিভ বের করে হাপাচ্ছে। তাকে তাড়ালেও হাপায়, না তাড়ালেও হাপায়। এই দৃশ্যগুলো একের পর এক আসতে থাকে এবং কল্পনার জগতে তীব্র আলোড়ন, শিহরণ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এর সর্বশেষ দৃশ্যটি হলো বিরামহীনভাবে হাপানো। এই সর্বশেষ দৃশ্যে উপনীত হওয়ার পর শোনা যায় গোটা দৃশ্যের ওপর গুরু গন্ভীর মন্তব্য, “এ হচ্ছে সেই সব লোকের উদাহরণ, যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা সাব্যস্ত করে। সুতরাং কাহিনী বর্ণনা করো, হয়তো তারা চিন্তা করবে । আমার আয়াতকে মিথ্যা সাব্যস্তকারী ও নিজেদের ওপর অত্যাচারকারীদের উদাহরণ কতোই না জঘন্য ।' বস্তুত, এ হচ্ছে একটি শ্রেণীর মানুষের উদাহরণ । হেদায়াতের নিদর্শনাবলী ও ঈমানের উদ্দীপনাময় শিক্ষাসমূহ তাদের স্বভাব-প্রকৃতি, তাদের দেহমন ও বিবেক এবং তাদের গোটা পারিপার্থিকতার সাথে গভীরভাবে যুক্ত ছিলো। অতপর এক সময় তারা তা বর্জন করলো । ফলে তাদের রূপাস্তর ঘটলো এবং তাদের সত্ত্বা বিকৃত হয়ে গেলো। তারা মানুষের স্তর থেকে পশুর স্তরে নেমে গেলো। ধুলো-কাদায় মলিন কুকুরের পর্যায়ে অধোপতিত হলো। অথচ তাদের ঈমান | তাদেরকে -ইল্লিয়্টানের' সুউচ্চ মার্গে উন্নীত করতে পারতো । আদি জন্মগত স্বভাবের দিক দিয়ে তারা ছিলো শ্রেষ্ঠতম অবয়বের অধিকারী । অথচ তারা সেখান থেকে অধোপতিত হতে হতে সর্বনি্ন স্তরে পতিত হয়েছে। ///.091019021-0017
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।