কিন্তু আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি দয়াশীল। তিনি জানেন যে, তীর বান্দাদেরকে কেউ গোমরাহ করলে তাদের গোমরাহ হয়ে যাওয়ার অবকাশ রয়েছে এবং স্বয়ং রসূল (স.) বলেছেন যে, জিন ও মানব জাতিতুক্ত শয়তানদের অপতৎপরতাজনিত বিভ্রান্তিকর উপকরণসমূহের প্রভাবে তার স্বভাব প্রকৃতি বিকৃত ও বিভ্রান্ত হয়ে যেতে পারে। কেননা এ শয়তানরা মানব স্বভাবের দুর্বল তার সুযোগ নিয়ে তাদেরকে বিভ্রান্ত ফেলতে পারে । তাই আল্লাহ তায়ালা স্থির করেছেন যে, জন্মগত ও স্বভাবগত অংগীকারের ভিত্তিতে এবং ন্যায় অন্যায় বাছ বিচারের জন্যে তিনি যে বিবেকবুদ্ধি দিয়েছেন তার ভিত্তিতে তাদের হিসাব নেবেন না। বরং তাদের স্বভাব প্রকৃতিকে মরিচা, নিষ্ক্রিয়তা ও বিকৃতি থেকে এবং তাদের বিবেককে প্রবৃত্তির লালসা ও দুর্বলতা থেকে রক্ষা করার মানসে তাদের কাছে নবী রসূল ও কেতাব প্রেরণ করবেন। যদিও আল্লাহ তায়ালা জানতেন যে, জন্মগতভাবে তিনি মানুষকে যে যোগ্যতা ও ক্ষমতা দিয়েছেন এবং যে বিবেক-বৃদ্ধি দিয়েছেন, তা নবী রসূল ও কেতাব ছাড়াই হেদায়াত লাভ করার জন্যে যথেষ্ট হতো এবং বান্দাদেরকে কেবল এ জন্মগত যোগ্যতা ও বিবেকবুদ্ধির ভিত্তিতেই দায়ী করা ও প্রতিফল দেয়া যেতো । কিন্তু তিনি নিজ জ্ঞানের ভিত্তিতে তাদের প্রতি অনুগ্বহ করেছেন এবং নবী ও রসূলের আগমনের ভিত্তিতেই তাকে দায়ী করা ও কর্মফল দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “এভাবেই আমি আয়াতগুলো বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে ।' (আয়াত ১৭৪) অর্থাৎ তারা তাদের মূল স্বভাব ধর্মে, আল্লাহর সাথে করা অংগীকারে এবং আল্লাহ তাদেরকে জন্মগত ও স্বভাবগতভাবে যে অন্তর্দৃষ্টি ও বোধশক্তি দান করেছেন তার দিকে ফিরে আসে । এসব সুপ্ত স্বভাবগত যোগ্যতা ও ক্ষমতার কাছে ফিরে আসতে পারা তথা এগুলোর কর্মক্ষমতা পুনর্বহাল হওয়া হৃদয়ে তাওহীদ তত্তের প্রতিষ্ঠা নিশ্চিত করে। নিশ্চিত করে তার সেই এক ও অদ্বিতীয় স্রষ্টার কাছে প্রত্যাবর্তনকে, যিনি তাকে তাওহীদ বিশ্বাস সহকারে সৃষ্টি করেছেন, অতপর তার ওপর আরো অনুগ্রহ করে তাকে স্মরণ করানো ও সতর্ক করার জন্যে কেতাব ও মোজেযাসহ রসূলদেরকে পাঠিয়েছেন। জ্বীন ত্বেকে বিচ্যত দুলিক্মাদান্ আশেমেল পন্সিণতভি সহজ সরল স্বভাব ধর্ম থেকে বিচ্যুত ও বিপথগামী হওয়া, আল্লাহর কাছে জবাবদিহীর বাধ্যবাধকতা উপেক্ষা করে তার সাথে সম্পাদিত অংগীকার লংঘন করা এবং আল্লাহর কেতাব ও নিদর্শনাবলীকে জানা ও দেখার পর তার অবাধ্য হওয়া যে কী গুরুতর পরিণাম বহন করে, তার উদাহরণ রয়েছে পরবর্তী তিনটি আয়াতে | এখানে উদাহরণ স্বরূপ উল্লেখ করা হয়েছে যে, এক ব্যক্তিকে আল্লাহ তার কেতাবের জ্ঞান দান করেছেন এবং তার দৃষ্টি ও চিন্তাধারাকে সে ওই কেতাব অনুসারে পরিচালিত করতে সমর্থ ছিলো, অথচ তা না করে সে কেতাব প্রদর্শিত পথ ত্যাগ করলো, তার অনুকরণ থেকে সে বিচ্যুত হলো, দুনিয়ার জীবনের প্রতি সে ঝুঁকে পড়লো এবং প্রবৃত্তির অনুসরণ করলো । ফলে সে প্রথম অংগীকারের অনুগত থাকলো না এবং পথ-প্রদর্শক কেতাবের অনুসারীও থাকলো না । তাই শয়তান তার ওপর বিজয়ী হয়ে গেলো এবং সে আল্লাহর সংরক্ষিত আশ্রয়স্থল থেকে বিতাড়িত হলো । কোথাও সে শান্তি ও স্থিতি লাভ করতে পারলো না। কিন্তু কোরআনের অলৌকিক বর্ণনাভংগি এ উদাহরণকে নিছক একটি উদাহরণের আকারে পেশ করেনি, বরং এমন. একটি জীবন্ত ও চলন্ত দৃশ্যের আকারে পেশ করেছে, যাতে ফুটে উঠেছে প্রচন্ড গতিশীলতা, সুতীব্র প্রতিক্রিয়া, সুস্পষ্ট আলামত এবং সুনির্দিষ্ট বৈশিষ্ট । এখানে আয়াতের ভাষার চমণ্কারিত্ত ছাড়াও বাস্তব জীবনের সকল চালচিত্রও পরিস্ফুট । আল্লাহ তায়ালা বলেন, //4.09119021-0017
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।