Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

যে, মহাবিশ্ব যে প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত হয় তা একত্ববাদ বা তাওহীদ থেকেই উৎসারিত। সেই নিয়মটা একমাত্র মহান আল্লাহর একক ইচ্ছারই সৃষ্ট । কোরআন একথাও অকাট্যভাবে জানায় যে, এই মহাবিশ্ব তার সৃষ্টি ও পালনকর্তা মহান আল্লাহরই গোলাম ও অনুগত দাস, সে তার একত্র স্বীকৃতি দেয় এবং তার এবাদাত করে । তবে এসব কিভাবে করে, সেটা আল্লাহ তায়ালাই জানেন । এ ব্যাপারে আল্লাহ তায়ালা যতোটুকু আমাদেরকে জানান, আমরা তার চেয়ে বেশী জানি না। অবশ্য আল্লাহ তায়ালা কর্তৃক তীর সৃষ্টিকে নিরবিচ্ছন্নরভাবে ও নিয়মতানত্রিকভাবে পরিচালনার যে সব নিদর্শন আমরা দেখতে পাই, তা থেকেও এ বিষয়ে কিছুটা অবগত.হয়ে থাকি। তাওহীদ ্ম্পর্ক্টে কোনো ওষযন্ লে আল্লাহর অবারিত ইচ্ছা ও তার শাশ্বত নির্দিষ্ট রীতি নীতি অনুসারে গোটা বিশ্বকে পরিচালনাকারী এই প্রাকৃতিক নিয়ম বিধি মানব সন্ত্বার ওপরও সক্রিয়। কেননা মানুষও এই বিশ্ব প্রকৃতিরই অংশ । “৯ নিয়মবিধি মানুষেরও স্বভাব প্রকৃতিতে গভীরভাবে বদ্ধমূল। এটাকে অনুভব করতে তার কোনো বিশেষ বুদ্ধির প্রয়োজন পড়ে না। কেননা ওটা স্বতাবসুলভ ন্ভাবেই অনভূত হয়ে থাকে। তার সত্ত্বার গভীরতম স্থানে তার স্থিতিশীল অবস্থান রয়েছে । সে আপনা থেকেই তার অস্তিত্ব অনুধাবন করে এবং তদনুসারে কাজ করে, যতোক্ষণ অন্য কোনো কারণে তা ব্যাহত ও বিকৃত না হয়। এমন যখন হয়, তখন সে তার স্বতক্ফুর্ত উপলব্ধি থেকে বিচ্যুত ও ভ্রষ্ট হয় এবং প্রবৃত্তির কামনা বাসনার হাতে তার পরিচালনার ভার অর্পণ করে। অথচ সৃষ্টিগতভাবে তার নিজের মধ্যে সক্রিয় স্থায়ী নিয়ম দ্বারা তা পরিচালিত হওয়া উচিত। এই প্রাকৃতিক নিয়ম স্বয়ং মানুষের স্বভাব প্রকৃতি ও তার স্রষ্টার মধ্যে সম্পাদিত একটি চুক্তি বিশেষ । এ চুক্তি মানুষের দেহ ও মনে এবং তার প্রতিটি জীবন্ত কোষে সংরক্ষিত রয়েছে তার জন্মলগ্ন থেকেই। এ চুক্তি নবী রসূলদের চেয়েও পুরানো । এই চুক্তির অধীন প্রতিটি কোষ এক ও অদ্বিতীয় আল্লাহর প্রভুত্ে সাক্ষ্য দেয়। তিনি নিজে যেমন এক ও অদ্ভিতীয়, তেমনি তার ইচ্ছাও এক এবং তার রচিত যে প্রাকৃতিক নিয়ম মানুষের স্বভাব প্রকৃতিকে শাসন ও পরিচালনা করে তাও এক । সুতরাং মৌখিকভাবেই হোক কিংবা বাস্তবভাবেই হোক, একবার যখন স্বভাবগত চুক্তি সম্পাদিত ও সাক্ষ্য দেয়া হয়েছে, তখন আর প্রতিবাদ করার অবকাশ থাকবে না। একথা বলার অবকাশ থাকবে না যে, তাওহীদের পথ প্রদর্শনকারী আল্লাহর কেতাব সম্পর্কে এবং তাওহীদের দিকে আহ্বানকারী রসূলদের সম্পর্কে আমরা সচেতন ছিলাম না । এ কথাও বলার অবকাশ থাকবে না যে, আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েই আমার পিতামাতাকে শেরকে লিপ্ত দেখেছি, তাই তাওহীদ সম্পর্কে অবহিত হবার উপায় খুঁজে পাইনি । আমার পিতামাতা পথভ্রষ্ট ছিলো বলে আমিও পথভ্রষ্ট হয়েছি। কাজেই পিতামাতাই আসল দোষী । আমি নির্দোষ । এ জন্যেই পরবর্তী দুটি আয়াতে এই সাক্ষ্য সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে, *যাতে তোমরা বলতে না পার যে, আমরা এ সম্পর্কে অবহিত ছিলোম না, কিংবা এও বলতে না পারো যে, আমাদের পূর্ব পুরুষরা তো আমাদের আগেই শেরকে লিপ্ত ছিলো । আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর । তবে কি আপনি বাতিলপন্থীদের কৃতকর্মের দায়ে আমাদেরকে ধ্বংস করবেন? (আয়াত ১৭২-১৭৩) ///.091019021-0017

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।