Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আমার মতে, 'আমি কি তোমাদের প্রভূ নই' এই প্রশ্নের জবাবে আদম সন্তানদের বংশধরদের সেই অণুগুলো বা কোষগুলোর “হা' বলাটা বাস্তব না হয়ে শাব্দিকভাবে হওয়াও অসম্ভব নয়। আমাদের ধারণা এই যে, ব্যাপারটা আল্লাহ তায়ালা যেভাবে ব্যক্ত করছেন, ঠিক সেই ভাবেই হয়ে থাকতে পারে। আল্লাহ তায়ালা যখন যা চান, তা হতে বাধা দেয় এমন কেউ নেই । তবে ইবনে কাসীর যে ব্যাখ্যা দিয়েছেন, তাকেও আমি অসম্ভব মনে করি না। হাসান বসরীও এটা উল্লেখ করেছেন এবং এর সপক্ষে এই আয়াত ছারা যুক্তি প্রদর্শন করেছেন। প্রকৃত ঘটনা কী ছিলো, তা আল্লাহ তায়ালাই ভালো জানেন। উভয় ব্যাখ্যা থেকেই এ কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, আল্লাহর সাথে মানব করবে। এ থেকে বুঝা যায় যে, তাওহীদের মর্মবাণী মানব প্রকৃতিতে বদ্ধমূল হয়ে আছে। তাই প্রত্যেক নবজাত সন্তান পৃথিবীতে আসার সময় ওটা সাথে করেই নিয়ে আসে । বাইরের কোনো উপকরণ তাকে বিপথণগ্রামী না করলে সে তাওহীদ থেকে বিচ্যুত হতে পারে না। মানুষের মধ্যে সুপথ ও কুপথ উভয়টাতে চলার যে ক্ষমতা ও যোগ্যতা প্রচ্ছন্ন রয়েছে, বাইরের উপকরণ সেটাকে কাজে লাগায়। মানুষের মধ্যকার প্রচ্ছন্ন এই যোগ্যতা ও ক্ষমতা বিরাজমান বিভিন্ন অবস্থার কারণেও আত্মপ্রকাশ করে থাকে । তাওহীদের মর্মবাণী শুধু যে মানুষের প্রকৃতিতেই বদ্ধমূল তা নয়, বরং তার পারিপার্িক বিশ্ব প্রকৃতিতেও তা বিদ্যমান। মানুষের স্বভাব-প্রকৃতি সমগ্র বিশ্বের প্রকৃতিরই একটি অংশ। উভয়ে অবিচ্ছেদ্য যোগসূত্রে আবদ্ধ। উভয়ে একই প্রাকৃতিক নিয়ম দ্বারা শাসিত ও পরিচালিত । উভয়ে ওই মহাজাগতিক সত্য অর্থাৎ আল্লাহর একতৃ সম্পর্কে নিজের স্বীকৃতি ও প্রতিক্রিয়া কোনো না কোনো পন্থায় ব্যক্ত করতে সক্ষম । তাওহীদ ভিত্তিক প্রাকৃতিক নিয়ম যে গোটা বিশ্ব জগতকে পরিচালনা করছে, সেটা বিশ্বজগতের আকার ও আকৃতি, তার সুষ্ঠু সমবয়, তার বিভিন্ন অংশের ভারসাম্য, তার গতি ও তৎপরতার সুশৃংখলতা, তার নিয়ম কানুনের স্থিতিশীলতা এবং এই নিয়ম কানুন অনুসারে তার প্রতিটি কার্যক্রম থেকে সুস্পষ্ট । সর্বোপরি মানুষ বিশ্ব প্রকৃতি সম্পর্কে যে সামান্য জ্ঞান অর্জন করেছে, তদনুসারে বিশ্ব প্রকৃতির অণুপরমাণুগডলোর উৎপত্তি যে মৌলিক পদার্থ থেকে হয়েছে তাও এক ও অবিমিশ্র। সে পদার্থটা হলো মহাজাগতিক রশ্মি । সকল পদার্থ তার অণুপরমাণু ধ্বংস হয়ে গেলে ও তার বাহন থেকে মুক্ত হয়ে গেলে ওই রশ্মির কাছেই ফিরে যায়। এ থেকেও তাওহীদের অকাট্যতা প্রমাণিত হয়। মানুষ পর্যায়ক্রমে বিশ্ব নিখিলের স্বভাব প্রকৃতিতে ও তার নিয়ম কানুনে তাওহীদ বা একত্ববাদের নিয়ম বিধির এক একটা অংশ আবিষ্কার করে চলেছে। এটা যদিও যান্ত্রিক নিশ্যয়তার সাথে আবিষ্কার করছে না, তবে আল্লাহর স্বাধীন ইচ্ছা অনুসারে ও তীর নির্ধারিত পরিমাণ মোতাবেক অব্যাহতভাবে নিত্যনতুন তথ্য আবিষ্কার করতে সক্ষম হচ্ছে। তবে মানুষের এই অনুমানভিত্তিক জ্ঞান দ্বারা আবিষ্কৃত এসব তথ্যের ওপর আমরা পুরোপুরি আস্থাশীল নই। কেননা মানবীয় উপায় উপকরণের ওপর নির্ভরশীল হওয়ার কারণে এ সব তথ্য সুনিশ্চিত প্রাকৃতিক নিয়ম জানাতে সক্ষম নয়। এ দ্বারা আমরা শুধু একটু ধারণাই পেতে পারি। কোনো নিশ্চিত প্রাকৃতিক তথ্য জানবার ব্যাপারে আমরা সর্বপ্রথম যে জিনিসের ওপর আস্থাশীল হতে পারি, তা হলো স্বয়ং সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে যে তথ্য জানান । কোরআন আমাদেরকে সন্দেহাতীতভাবে অবহিত করে বিত্বাল সম ১৮ মে) ///.09119021-0017

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।