অতপর আল্লাহ তায়ালা বলেন, তাদেরকে নিজেদের ওপর সাক্ষী বানিয়েছেন যে, আমি কি তোমাদের প্রতিপালক নইঃ তারা বললো হা অর্থাৎ তাদেরকে মৌখিকভাবে নয়, বরং কার্ধত এই মর্মে সাক্ষ্য দিতে বাধ্য করেছেন যে, হা, তুমিই আমাদের মনিব ও প্রভু । তাফসীরকাররা বলেছেন যে, সাক্ষ্য দু'রকমের হয়ে থাকে । কখনো হয় মৌখিক । যেমন আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন, “তারা (কেয়ামতের দিন) বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। ইহকালীন জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে (অর্থাৎ স্বীকার করেছে) যে, তারা কাফের ছিলো । আবার কখনো হয় বাস্তব। যেমন আল্লাহ তায়ালা বলেছেন, 'মোশরেকরা নিজেদের কাফের হওয়ার ব্যাপারে সাক্ষী হওয়া (অর্থাৎ স্বীকার করা) সত্তেও তারা আল্লাহর মসজিদগুলোকে আবাদ করবে এ অধিকার তাদের নেই ।' (অর্থাৎ তারা মুখে স্বীকার না করলেও তাদের বাস্তব অবস্থা সাক্ষী যে, তারা কাফের । অনুরূপভাবে আল্লাহর এ উক্তিটাও বাস্তব সাক্ষ্যের একটি উদাহরণ, “আর সে এ ব্যাপারে (অর্থাৎ তার অকৃতজ্ঞ হওয়ার ব্যাপারে) সাক্ষী ।' অনুরূপভাবে ভি৩।সাও কখনো মৌখিক এবং কখনো বাস্তব হয়ে থাকে । যেমন আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ তোমাদেরকে যা কিছু চেয়েছ দিয়েছেন।' তাফসীরকাররা বলেছেন, এই সাক্ষী বানানোকে যে আল্লাহ তায়ালা তাদের শেরকের বিরুদ্ধে প্রমাণ হিসাবে দীড় করিয়েছেন, তা থেকেই বুঝা যায় যে, এই সাক্ষ্য ছ্বারা বাস্তব সাক্ষ্য বুঝানো হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে, তাওহীদের স্বীকৃতি মানুষের মধ্যে জন্মগতভাবেই বদ্ধমূল করে দেয়া হয়েছে। এ জন্যেই আল্লাহ তায়ালা বলেছেন, 'যেন তোমরা কেয়ামতের দিন বলতে না পার যে, আমরা এটা (তাওহীদ) জানতাম না। এ সম্পর্কে কয়েকটি হাদীস নিম্নে উল্লেখ করা যাচ্ছে, বোখারী ও মুসলিমে হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, রসূল (স.) বলেছেন, প্রত্যেক নবজাত শিশু স্বভাবধর্মের ওপর, অন্য রেওয়ায়াত অনুসারে, এই ধর্মের ওপর (উভয় রেওয়ায়াতেরই ইংগিত ইসলামের দিকে) জন্মগ্রহণ করে থাকে । এরপর তার মাতাপিতা তাকে ইহুদী, খৃষ্টান কিংবা অগ্নি-উপাসক বানায় ।” “সহীহ মুসলিমে হযরত ইয়া ইবনে হাম্মার বর্ণনা করেন যে, রসূল (স.) বলেছেন, আল্লাহ তায়ালা বলেন যে, আমি আমার বান্দাদেরকে শুধু আমার এবাদাতকারী হিসাবে সৃষ্টি করেছি। এরপর তাদের কাছে শয়তান এলো, তাদেরকে তাদের দ্বীন থেকে দূরে সরিয়ে দিলো এবং তাদের জন্যে আমি যা কিছু হালাল করেছি, তা সে হারাম করে দিয়েছে।' ইমাম আবু জাফর ইবনে জারীর (র.) বর্ণনা করেন যে, বনু সাদ গোত্রের আসওয়াদ বিন সারী বলেছেন, আমি রসূল (স.)-এর সাথে চারটি যুদ্ধে অংশ গ্রহণ করেছি। এর একটি যুদ্ধে মুসলমানরা জনৈকা নারী যোদ্ধাকে হত্যা করার পর শিশুদের ওপরও হামলা করে বসে । এ কথা জানতে পেরে রসূল (স.) অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বলেন, 'শিশুদের ওপর হামলাকারীদের কী হয়েছে?' এক ব্যক্তি বললো, “ইয়া রসুলাল্লাহ, তারা কি মোশরেকদের সন্তান নয়? রসূল (স.) বললেন, 'মোশরেকদের সন্তানরা তোমাদের মধ্যে সর্বোস্তম । মনে রেখো, প্রত্যেক শিশুই স্বভাবধর্মের ইসলামের) ওপর জন্ুগ্রহণ করে থাকে । যতোক্ষণ সে কথা বলা না শেখে ততোক্ষণ এভাবেই থাকে । এরপর তার পিতামাতা তাকে ইহুদী কিংবা খৃষ্টান বানায়।' হাসান বলেন, আল্লাহ তায়ালা তার কেতাবে বলেছেন, 'ম্মরণ করো, যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পিঠ ///.09119021-0017
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।