এখন প্রশ্ন জাগে যে, ঘটনাটা কিভাবে ঘটেছিলো? কিভাবে আল্লাহ তায়ালা আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরকে বের করলেন এবং সাক্ষ্য ও অংগীকার নিলেন? কিভাবে তাদেরকে বললেন যে, আমি কি তোমাদের রব নই? আর তারা জবাব দিলোই বা কিভাবে? এর জবাব এই যে, আল্লাহ তায়ালা যেমন অদৃশ্য, তেমনি তীর কার্যকলাপের পদ্ধতিও অদৃশ্য ৷ মানুষের মেধা-শক্তি যেমন আল্লাহর সত্তাকে উপলব্ধি করতে পারে না, তেমনি তিনি কোনো কাজ কিভাবে করেন তাও বুঝতে পারে না। কেননা কাজের প্রক্রিয়া মূল সন্ত্বারই অংশ বিশেষ । আল্লাহর যে কোনো কাজের বিবরণ কোরআন ও হাদীস থেকে জানা গেলে তা তিনি কিভাবে করেন তা বুঝবার চেষ্টা না করেই মেনে নিতে হবে। আল্লাহর বহু কাজের বিবরণ কোরআনে আছে । যেমন “তিনি আকাশে সোজা হয়ে অবস্থান করলেন ....' “তিনি সোজা হয়ে আরশের ওপর অবস্থান করলেন * আল্লাহ যা চান নিশ্চিহ্ন করেন ও যা চান সংরক্ষণ করেন।" “আকাশ তার ডান হাত দিয়ে ভাজ করা অবস্থায় থাকবে, “তোমার প্রভু ও ফেরেশতারা কাতারে কাতারে আসবেন ।' “যে কোনো তিন জন গোপন আলাপ করলে আল্লাহ হন চতুর্থ........ এ ধরনের উক্তিগুলোতে আল্লাহর যে সব কাজের বিবরণ রয়েছে, তার পদ্ধতি না বুঝেও তা মেনে নিতে ও বিশ্বাস করতে হবে। কারণ যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা হয়েছে, এ কাজগুলো সেই আল্লাহরই অংশ । তাই এগুলোও না বুঝে বিশ্বাস করা ছাড়া গত্যন্তর নেই। যেহেতু দৃশ্যমান জগতে আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ কিছুই নেই, তাই তার সত্ত্ব ও তার কাজকর্মের পদ্ধতিও বুঝবার কোনো উপায় নেই। কেননা তার কাজ অমুকের কাজের মতো এমন কথা বলা সন্ভব নয়। যদি কেউ তাঁর কোনো কাজকে তার কোনো সৃষ্টির কাজের অনুরূপ বলে ভাবতে চেষ্টা করে, তবে সে চেষ্টা হবে বিভ্রান্তিকর ৷ কেননা সৃষ্টির সত্ত্বার সাথে তার সত্ত্বার যেমন মিল নেই, তেমনি সৃষ্টির কাজের সাথেও তার কাজের সাদৃশ্য নেই। যুগে যুগে যে সব দার্শনিক আল্লাহর কাজের বিবরণ দিতে চেষ্টা করেছে, তারা কেবল মূর্খতা ও ভ্রষ্টতারই পরিচয় দিয়েছে এবং জগাখিচুড়ি বানিয়ে ফেলেছে । এছাড়া এ আয়াতের আরো একটা ব্যাখ্যা রয়েছে। সেটি এই যে, আল্লাহ তায়ালা আদম সন্তানদের কাছ থেকে যে অংগীকার গ্রহণ করেছেন, সেটা ছিলো সৃষ্টিকালীন অংগীকার ৷ তাই বলা যায়, তাদেরকে তিনি একমাত্র আল্লাহকে মনিব মেনে নেয়ার স্কভাবসুলভ যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। এ বিশ্বাসটাকে তাদের স্বভাবের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তাই এই স্বভাব নিয়েই তারা জন্ুগ্রহণ করে । পর তার কোনো কাজ ছ্বারা সে এই স্বভাব থেকে বিচ্যুত ও বিপথগামী হয়ে যেতে পারে। ইবনে কাসীর স্বীয় তাফসীরে বলেছেন, “এই সাক্ষী বানানোর অর্থ হলো তাদেরকে একত্বাদের স্বভাব দিয়ে সৃষ্টি করা । যেমন ইতিপূর্বে আবু হোরায়রা বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে। ইমাম হাসান বসরীও আয়াতটির এরূপ তাফসীর করেছেন। এ কারণেই আল্লাহ তায়ালা বলেছেন, তোমার প্রতিপালক যখন আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরকে বের করলেন, আদমের পিঠ থেকে বলেননি । “তাদের বংশধরকে বের করলেন' একথা দ্বারা শতাব্দীর পর শতাব্দী ব্যাপী প্রজন্মের পর প্রজন্ম সৃষ্টি করে তাদের বংশ বিস্তারের কথা বুঝানো হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেছেন, “তিনিই সেই সম্তবা, ধিনি তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী বানিয়েছেন" “যেমন তোমাদেরকে অন্য একটি জাতির বংশধর থেকে সৃষ্টি করা হয়েছে।' হিশাম এম ১৮ ৫) ///.091019021-0017
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।