ও দাস হিসাবে স্বীকৃতি দেয়। তারা সাক্ষ্য দেয় যে, তিনি ছাড়া আর কোনো রব নেই। অথচ এ সময় তারা অণুপরমাণুর আকারে বিক্ষিপ্ত এবং মহান স্রষ্টার মুঠোর মধ্যে একত্রিত। এটি একটি বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য। ভাষায় যে সব ধ্যান-ধারণাকে উপস্থাপন করার এতিহ্য রয়েছে, এটি তার মধ্যে নধীরবিহীন। মানুষ তার সর্বোচ্চ কল্পনাশক্তি প্রযোগ করে যখন এটি কল্পনা করতে চেষ্টা করে, তথন এ দৃশ্য অপূর্ব ও আশ্বর্যজনক বলে প্রতীয়মান হয়। আর যখন সে সেই অগণিত কোষসমূহের সমবেত হওয়া এবং মহাবিজ্ঞানী স্রষ্টা কর্তৃক তাদের সত্তার অভ্যন্তরে গচ্ছিত শক্তি বলে তাদের বুদ্ধিমানসুলভ কথা বলার এ দৃশ্য কল্পনা করে, শুধু কথা বলা নয়, জ্ঞানীগুণী লোকদের ন্যায় সাড়া দেয়া, স্বীকার করা, সাক্ষ্য দেয়া ও ওঁরসে থাকা অবস্থায় তাদের কাছ থেকে অংগীকার গ্রহণের কথা কল্পনা করে, তখন তার বিম্বয়ের অবধি থাকে না। মানুষ যখন এই অনন্য ও বিস্ময়কর দৃশ্য কল্পনা করে, তখন তার অন্তরের অন্তস্তল থেকে জাগ্তত হয় এক সুগভীর শিহরণ । সে তখন কিলবিল করে সাতার কাটতে থাকা একটা অণু মাত্র। প্রত্যেক কোষে তখন জীবন ও প্রচ্ছন্ন যোগ্যতা বিদ্যমান.। প্রতিটি কোষে একজন করে পরিপূর্ণ গুণাবলী সম্পন্ন মানুষ রয়েছে। এক অজানা সত্ত্বার হৃদয়ে সুপ্ত যে আকৃতিতে ওই কোষটির আত্মপ্রকাশের ব্যবস্থা নির্ধারিত রয়েছে, সেই আকৃতিতে আত্মপ্রকাশের অনুমতি লাভের জন্যে সে অপেক্ষমাণ। আর কোনো এক নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে আত্ম-প্রকাশের আগেই সে কিনা অংগীকারেও আবদ্ধ হচ্ছে। কোরআন সৃষ্টিজগতের ও মানবীয় স্বভাব-প্রকৃতির গভীরতম প্রকোষ্ঠে লুকানো সেই মহাসত্যটির এহেন বিস্ময়কর ও নযিরবিহীন দৃশ্য উপস্থাপন করেছে আজ থেকে প্রায় চৌদ্দ শতাব্দী আগে । যখন মানুষ মানব সৃষ্টির রহস্য সম্পর্কে কোনো প্রকৃত তত্ব ও তথ্য জানতো না- জানতো শুধু অলীক কিছু কল্পনা । এরপর এতগুলো শতাব্দী কেটে যাওয়ার পর মানুষ এসব তত্ব ও তথ্যের কিছু অংশ মাত্র জানতে পারছে । আজ বিজ্ঞান বলছে যে, বংশানুগতি নিয়ন্ত্রণকারী যে জনক কোষসমূহ মানুষের রেকর্ড সংরক্ষণ করে এবং যাতে প্রতিটি ব্যক্তির গুণবৈশিষ্ট সুপ্ত থাকে, সেই কোষগুলোই হচ্ছে পিতৃ রসের কোষ । এই সকল জনক অর্থাৎ পিতৃকোঘে তিন শো কোটি মানুষের রেকর্ড সংরক্ষণ করে থাকে এবং তাতে তাদের সকলের গুণবৈশিষ্ট সুপ্ত থাকে । অথচ এর আয়তন এক বর্গ সেন্টিমিটারের বেশী নয়।(১) এ তথ্য যদি সেদিন কেউ বলতো, তবে তাকে উন্মাদ বলা হতো । আল্লাহ তায়ালা সত্যই বলেছেন, “আমি অচিরেই তাদেরকে মহাবিশ্বে ও তাদের সত্ত্বার ভেতরে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে স্পষ্ট হয়ে যায় যে, এই বাণী সত্য ।' (সূরা হামিম সাজদা) ইবনে জারীর হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে, “আল্লাহ তায়ালা আদম (আ.)-এর পিঠ হাত দিয়ে স্পর্শ করা মাত্রই তিনি কেয়ামত পর্যন্ত যতো মানুষকে সৃষ্টি করবেন, তারা সবাই বেরিয়ে এলো । তখন আল্লাহ তায়ালা তাদের সকলের কাছ থেকে অংগীকার নিলেন এবং নিজেদের ওপর তাদের সাক্ষ্য গ্রহণ করলেন যে, “আমি কি তোমাদের রব নই? তারা বললো ৩৬. হা।' (১) ডিএনএ এবং জেনিটিক ইঞজিনিয়ারিং-এর সর্বশেষ আবিষ্কার এতোই বিস্ময়কর যে, তাতে দেখা যায় কয়েক হাজার কোটি মানুষের জীবন-বৃত্তান্ত এমনকি তাদের দৈনন্দিন অভ্যাসসমূহ পর্যন্ত একটি সুঁচছিদ্র বিশিষ্ট ব্লাড ///.09119021-0017
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।