Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কাছে দোয়া ও অংগীকার করে যে, তিনি যদি তাদেরকে একটা সৎ সন্তান দেন, তবে তারা তার জন্যে কৃতজ্ঞ থাকবে । অথচ যেই আল্লাহ তাদেরকে একটা উত্তম সন্তান দিলেন অমনি আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করে বসলো । আরেক পর্যায়ে মানব সত্ত্বার জন্মগত ইন্দরিয়গুলোর অকর্মণ্যতার চিত্র তুলে ধরা হয়েছে। এই অকর্মণ্যতা তাকে গোমরাহীর এমন স্তরে নিয়ে পৌছে দেয়, যেখানে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যায় এবং সে জাহান্নামের কাষ্ঠে পরিণত হয়। এই যন্ত্রগুলোর অকর্মণ্যতার দরুন তাদের হৃদয় থাকতেও তা দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে না, চোখ থাকতেও তা দিয়ে তারা ভালো জিনিস দেখে না এবং তাদের কান থাকতেও তা দিয়ে তারা ভালো জিনিস শোনে না। ফলে সে এমন গোমরাহীতে নিক্ষিপ্ত হয় যেখান থেকে আর ফিরে আসার অবকাশ থাকে না। আর এক পর্যায়ে এই সব অকর্মণ্য ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করার প্রেরণা যোগানো হয়েছে এবং আল্লাহর বিশাল সৃষ্টিজগত, আকাশ ও পৃথিবীর দিকে তার মনোযোগ আকর্ষণ ও তা নিয়ে চিন্তাভাবনা করার আদেশ দেয়া হয়েছে। সেই সাথে তাকে সেই অজানা ও অদৃশ্য মুহূর্তটি সম্পর্কে সজাগ করা হয়েছে যার অপর পারে রয়েছে মৃত্যু । আর এই সম্মানিত রসূলের অবস্থা বিবেচনা করে দেখার আদেশ দেয়া হয়েছে, ঘিনি মানুষকে হেদায়াতের পথে ডাকছেন, অথচ পথভ্রষ্ট লোকেরা তাকে পাগল বলে অপবাদ দিচ্ছে। আর এক পর্যায়ে তাদের কথিত দেবদেবী নিয়ে এই মর্মে যুক্তি প্রদর্শন করা হয়েছে যে, তাদের মধ্যে মানুষের ইলাহ বা খোদা হওয়ার যোগ্যতা তো নেই-ই, উপরত্তু তাদের জীবনই নেই বরং তারা সম্পূর্ণ নিজীব। সবার শেষে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে যে, তিনি যেন মোশরেকদেরকে এবং তাদের দেবদেবীকে চ্যালেঞ্জ দেন, বয়কট করেন এবং সেই অভিভাবকের শরণাপন্ন হন, যিনি ছাড়া আর কোনো অভিভাবক নেই। যিনি কেতাব নাধিল করেছেন এবং সৎ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন।' আল্লাহ্র সাথে মানবজাতি অধশপীকান্স পূর্ববর্তী পর্বে বনী ইসরাঈলের কাহিনীর শেষে আল্লাহ তায়ালা তাদের মাথার ওপর পাহাড় তুলে ধরে তাদের কাছ থেকে অংগীকার গ্রহণের দৃশ্য দেখিয়েছেন । আর এই পর্বটি শুরু করেছেন সেই সর্ববৃহৎ অংগীকারের ঘটনা দ্বারা, যা তিনি সমগ্র মানব জাতির কাছ থকে নিয়েছেন। আর এ অংগীকার গ্রহণের ঘটনাটা ঘটেছিলো ঝুলস্ত পাহাড়ের চেয়েও অনেক বেশী আতংকজনক ও গুরুগন্তীর পরিবেশে । ্ররণ করো, যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের মধ্য থেকে তথা তাদের পিঠ থেকে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকেই তাদের ওপর সাক্ষী মেনে বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বললো, হা । আমরা সাক্ষ্য দিলাম ......' (আয়াত ১৭২, ১৭৩, ১৭৪) এ হচ্ছে স্বভাব ও আকীদা সংক্রান্ত একটা বিষয় । কোরআন তার চিরাচরিত রীতি অনুসারে এটিকে একটি দৃশ্যের আকারে উপস্থাপন করেছে। এটি একটি অনন্য দৃশ্য। অদৃশ্য জগতে লুক্কায়িত ও আদম সন্তানদের পিঠের মধ্যে সুপ্ত ভাবি বংশধরকে দৃশ্যমান জগতে আত্মপ্রকাশ করার আগে মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তা আল্লাহ তায়ালা কর্তৃক নিজের মুঠোর মধ্যে ধারণ ও তার সাথে তার কথোপকথনের দৃশ্য । নিজ মুঠোর মধ্যে এনে তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, “আমি কি তোমাদের রব নই?' এর জবাবে তারা তাকে রব হিসাবে এবং নিজেদেরকে তার গোলাম //4.091019021-0017

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।