Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

রসূলের পক্ষ থেকে তাওহীদের বিষয়টি স্মরণ করিয়ে দেয়া ও শেরকের পরিণাম সম্পর্কে সতর্ক করা এবং তারপর সেই সতর্কবাণীর বাস্তবায়নের ঘটনা বর্ণনার আকারে। বর্তমান পর্বে তাওহীদের বিষয়টি সম্পূর্ণ নতুন ও গভীর এক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। এখানে বিষয়টি উপস্থাপন করা হয়েছে মানুষের সেই জন্মগত স্বভাব ও প্রকৃতির দৃষ্টিকোণ থেকে, যে স্বভাব-প্রকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যে স্বভাব-প্রকৃতির ভিত্তিতে মানুষ অণুপরমাণুর জগতে বিরাজমান থাকা অবস্থায়ই তার কাছ থেকে অংগীকার নেয়া হয়েছে। আল্লাহকে একমাত্র মনিব ও প্রতিপালক বলে স্বীকার করা মানব সত্ত্বার স্বভাবগত ও জন্মগত আচরণ । টা স্বয়ং তার সৃজিত এই মানুষের অভ্যন্তরে এই স্বভাব সংরক্ষণ করে রেখেছেন। আর এ স্বভাবটার অস্তিত্ব যেহেতু বাস্তবেই রয়েছে এবং মানুষ তা তার অন্তরের অন্তস্তল থেকে অনুভবও করে, তাই সে নিজেও তার সাক্ষী । এরপর কেবল সেইসব লোককে স্মরণ করিয়ে দেয়া ও সতর্ক করে দেয়ার প্রয়োজনেই রসূলদের আগমন ঘটে থাকে, যারা তাদের স্বভাবগত অবস্থান থেকে বিচ্যুত হয়। বিচ্যুত ও পথঘ্রষ্ট হওয়ার কারণে এই সতকাঁকরণ তাদের জন্যে প্রয়োজন । মানুষের প্রথম সৃষ্টিলগ্ন থেকেই তার স্বভাব প্রকৃতি ও ত্রষ্টার মাঝে এই মর্মে ছুক্তি সম্পাদিত হয়ে রয়েছে যে, সে এক আল্লাহ তায়ালা ছাড়া আর কারো এবাদাত ও আনুগত্য করবে না। কাজেই এ চুক্তি লংঘনের কোনো অধিকার তার নেই- এমনকি যদি কোনো নবী ও রসূল তার কাছে নাও আসতো এবং স্মরণ করিয়ে ও সতর্ক করে নাও দিতো । তবে আল্লাহ তায়ালা নেহাৎ দয়া পরবশ হয়ে এ ব্যবস্থাটা করেছেন যে, তাদের স্বভাবের ওপর তাদেরকে ছেড়ে দেয়া হবে না এবং তাদের বিবেকের ওপরও নির্ভরশীল করে রাখা হবে না। বরং তাদের কাছে নবী ও রসূলদেরকে পাঠানো হবে, ধারা তাদেরকে সতর্ক করবেন ও সুসংবাদ দেবেন, যাতে করে মানুষ আল্লাহর ওপর কোনো অনুযোগ না করতে পারে। এ ব্যবস্থাটা করার কারণ এই যে, মানুষের স্বভাব প্রকৃতি কখনো কখনো বিকৃত এবং তার বিবেক কখনো কখনো পথভ্রষ্টও হয়ে যেতে পারে । এই দৃষ্টিকোণ থেকে আলোচ্য পর্বে তাওহীদের বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। আর এই দৃষ্টিকোণ থেকেই সূরার কয়েকটি পর্যায়ে এই প্রধান বিষয় তাওহীদ নিয়ে আলোচনা এগিয়ে নেয়া হয়েছে? প্রথম পর্যায়ে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যা বিভিন্ন বর্ণনা অনুসারে বনী ইসরাঈলে সংঘটিত হয়েছিলো । তবে খুব সম্ভবত এটা তেমন কোনো নির্দিষ্ট ঘটনা নয় বরং রূপক ঘটনা, যা যে কোনো স্থানে ও যে কোনো সময়ে ঘটতে পারে । ইতিহাসে এ ধরনের ঘটনা হাজারো বার ঘটেছে । যখনই কোনো ব্যক্তিকে আল্লাহর ছ্বীন সম্পর্কে কিছু জ্ঞান দেয়া হয়, তখন সেই জ্ঞান তাকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করবে এটাই প্রত্যাশিত । অথচ দেখা যায় যে, কেউ কেউ সেই জ্ঞান থেকে পিঠটান দেয়, তা দ্বারা উপকৃত হয় না বা তদনুসারে কাজ করে না এবং যারা এই জ্ঞান লাভ করেনি তাদেরই মতো গোমরাহীর পথে চলতে থাকে । বরং এই জ্ঞানের সাথে ঈমানের সংযোগ না থাকায় সে তাদের চেয়েও বেশী বিপথগামী হয়ে থাকে । যদি ঈমানের সংযোগ থাকতো, তবে সেই ঈমান তার এই জ্ঞানকে অন্ধকার পথে আলোর মশালে পরিণত করতো । আর এক পর্যায়ে অন্য একটি ঘটনায় মানুষের স্বভাব-প্রকৃতি কিভাবে বিকৃত হয়ে তাওহীদ থেকে শেরকের দিকে ধাবিত হয়, তার দৃশ্য অংকন করা হয়েছে। উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে, এক দম্পতি তাদের অনাগত সন্তান সম্পর্কে ভালো ভালো আশা পোষণ করে এবং আল্লাহর //4.091019021-0017

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।