তাদের নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা সম্পর্কে তাদেরকে জানিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে। অপরদিকে পথভ্রষ্ট মানুষ সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকার করে ৷ কল্যাণের দিকে আহবানকে তারা হঠকারিতা ও বিদ্রোহাত্মক ব্যবহার দ্বারা প্রত্যাখ্যান করে । এরপর তারা অহংকার করে ও সত্যের প্রতি দাওয়াত দানকারীর ওপর যুলুম করে । রসূলরা উপদেশ দান ও সতর্ক করার দায়িত্ব পালন করার পর আল্লাহ রব্বুল আলামীনও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর ফলে তাদের জাতির লোকেরা তাদেরকে প্রত্যাখ্যান করে এবং মিথ্যাবাদী জ্ঞানে তাদেরকে প্রতিরোধ করে। তারপর আসে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পাকড়াও এবং সীমাহীন দুঃখ কষ্ট। আর আকীদার ভ্রান্তির কারণে তাদের জাতির সাধারণ লোকেরা তাদেরকে নিজেদের থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং সত্যাশ্রয়ীরা একমাত্র আল্লাহকেই গ্রহণ করে ও তার কাছেই সব কিছুর জন্যে প্রার্থী হয়। এরপর নূহ (আ.)-এর কাহিনীর প্রসংগ আসছে, আসছে হুদ, সালেহ, লূত ও শোয়ায়ব | আ.)-এর ঘটনাবলী একের পর এক । সংগে সংগে তাদের প্রত্যেকের জাতির ভূমিকাসমূহও পেশ করা হচ্ছে। সকল নবী রসূল একই উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন এবং সবার শিক্ষার মধ্যে রয়েছে একই সুর, একই দাওয়াত ও কর্মধারা, যার কোনো পরিবর্তন নেই। তাদের দাওয়াতকে উদ্ধৃত “হে আমার জাতি, দ্বিধাহীন চিত্তে ও সার্বিকভাবে আল্লাহর আনুগত্য করো । তিনি ছাড়া সর্বময় মালিক, মনিব ও শাসনকর্তা আর কেউ নেই । | তাদের সবার জাতি একটি কথাতেই তাদের বিরোধিতা করেছে আর তা হচ্ছে, 'প্রতুতৃ, একচ্ছত্র কর্তৃত্ব এবং সর্বময় মালিক একমাত্র আল্লাহ । কোনো কিছুতেই মানুষের ওপর হুকুম চালানোর কারো কোনো অধিকার নেই'- এটা কি করে মেনে নেয়া যায় £ একই ভাবে, রেসালাত (অর্থাৎ আল্লাহর বার্তা বহনের মহান দায়িত্ব) মানুষের মধ্যে কোনো এক ব্যক্তির ওপর আসবে এতেও ছিলো তাদের ঘোরতর আপত্তি। তাদের মধ্যে এ বিষয়েও অনেকের আপত্তি ছিলো যে, দুনিয়ার যাবতীয় বিষয়ে আল্লাহরই বিধান মানতে হবে । তারা মনে করতো পার্থিব কাজ কর্ম পরিচালনার এখতিয়ার তাদের নিজেদের, যেভাবে ইচ্ছা তারা জীবন যাপন করবে, ব্যবসা বাণিজ্য চালাবে, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করবে । এসব বিষয়ে সৃষ্টিকর্তার হাত থাকা- এতো সব কি করে মেনে নেয়া যায়! সবাইকে প্রতিপালনের ক্ষমতা একমাত্র তার হাতে আছে, আর কারো কোনো ক্ষমতা নেই একথাই বা কি করে মানা যায়। যেমন বহু যুগের ব্যবধানে এসে আজকের যুগের বহু মানুষও ওই একইভাবে চিন্তা করতে শুরু করছে এবং প্রাচীনকালের এই মূর্থতাপূর্ণ জোহেলী) দাবীকে আজকের সমাজে স্বাধীনতা বলে আখ্যায়িত করা হচ্ছে। ওরা সব কিছুর ওপর আল্লাহর নিরংকুশ মালিকানার বিশ্বাসকে বলে সেকেলে মনোভাব । এরপর প্রত্যেক নবীর ইতিবৃত্ত বয়ান শেষে তাদের আগমনের মূল উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা দেয়া হয়েছে। সূুরাটির মধ্যে বর্ণিত প্রত্যেক নবীর কাহিনীতেই দেখা যায়, একই কথা এবং একই আহবান, “হে আমার জাতি, (নিরংকুশভাবে) একমাত্র আল্লাহরই আনুগত্য কর, তোমাদের জন্যে সার্বভৌম ক্ষমতার মালিক তিনি ছাড়া আর কেউ নেই।' প্রত্যেক নবীই তাদের কাছে সেই সত্যকে পেশ করেছেন, যা তাদের রব পেশ করতে বলেছেন। সকল নবী তাদের সময়কার জনগণের দুর্ব্যবহার ও সত্য জীবন ব্যবস্থা থেকে গাফেল থাকার পরিণতি দেখতে পাচ্ছিলেন, যার জন্যে তারা প্রত্যেকেই নিজ নিজ জনগণের জন্যে গভীরভাবে চিন্তিত ছিলেন। কিন্তু আফসোস, ওই সকল অপরিণামদর্শী জনগণ তাদের নিকট ///.09119021-0017
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।