নয় বরং যে কোনো কেতাবধারীই এরূপ করতে পারে যখন তার অন্তর এবাদাত বা দাসত্ব চেতনা হারানোর কারণে আল্লাহর ভয়ও হারিয়ে বসে। আল্লাহর দ্বীন একটা পূর্ণাংগ জীবন বিধান। এ বিধান আল্লাহর কেতাবের ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে । আর এবাদাতের ভিত্তিতে মনকে পরিশুদ্ধ করে । তাই মন আল্লাহর কেতাবের অনুসারী হয়ে যায়। এভাবে জীবন ও মন দুইই পরিশুদ্ধ হয়ে যায় । আল্লাহর এ বিধানকে উপেক্ষা করা বা এর বিকল্প খোঁজা কেবল তাদেরই কাজ, যাদের জন্যে আযাব ও দুর্ভোগ বরাদ্দ হয়ে রয়েছে। সূরার এই কাহিনী অংশের উপসংহারে আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের কাছ থেকে কিভাবে অংগীকার নিয়েছিলেন, তার উল্লেখ করেন ১৭১ নং আয়াতে, “আমি যখন পাহাড় উপড়ে তাদের মাথার ওপর শীমিয়ানার মতো তুলে ধরলাম এবং তারা ভেবেছিলো যেন ওটা তাদের ওপর পতিত হবে, বলেছিলাম যে, আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্বরণ করো । হয়তো তোমরা সংযত হবে।” এটা এক অবিন্মরণীয় অংগীকার। এমন এক পরিস্থিতিতে এ অংগীকার নেয়া হয়েছে যা ভোলা যায় না। মাথার ওপর পাহাড়কে শামিয়ানার মতো ঝুলিয়ে রাখা হয়েছিলো এবং মনে হচ্ছিলো যেন পাহাড়টা এক্ষুণি পড়ে বনী ইসরাঈলকে পিষে মেরে ফেলবে । এই অবস্থায় অংগীকার নেয়া হয়েছিলো । ওই দিন অংগীকার দিতে তারা ইতস্তত করছিলো । তাই এমন একটা ভয়ংকর অলৌকিক কান্ড ঘটিয়ে অংগীকার নেয়া হলো, যা' পরবর্তীতে তাদেরকে শৈথিল্য থেকে মুক্ত করতে সক্ষম। সেই অলৌকিক ঘটনার পরিবেশে তাদেরকে আন্তরিক ও দৃঢ়ভাবে অংগীকার করতে ও তা কঠোরভাবে পালন করতে আদেশ দেয়া হয়েছিলো । বলা হয়েছিলো যে, এ অংগীকারে যেন তারা কোনো শৈখিল্য প্রদর্শন না করে এবং তা যেন সব সময় স্মরণ করে ও আলোচনা করে, যাতে তা মনে থাকে, তাদের মনে আল্লাহর ভয় জন্মে এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক এতোটা ঘনিষ্ঠ থাকে যাতে ভুল না হয়। কিন্তু বনী ইসরাঈলের চিরাচরিত স্বভাবের তখনো পরিবর্তন হয়নি। তারা অংগীকার ভংগ করলো, আল্লাহকে ভুলে গেলো এবং পাপে ডুবে গেলো । ফলে আল্লাহর গযব ও অভিশাপের যোগ্য হলো । আল্লাহ তায়ালা যাদেরকে সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসাবে মনোনীত করেছিলেন এবং তীর অসীম নেয়ামতে ভূষিত ও সমৃদ্ধ করেছিলেন, তাদের প্রতিশ্রুতি ভংগ, অকৃতজ্ঞতা ও অংগীকার ভূলে যাওয়ার কারণে তাদের ওপর আল্লাহর শাস্তি কার্যকর হলো । আল্লাহ তার বান্দাদের ওপর যুলুম করেন না। তাদের ওপরও যুলুম করেননি । //4.09119021-0017
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।