“আর যারা কেতাবকে আকড়ে ধরে ও নামায কায়েম করে, সেই সব সংস্কারকের প্রতিদান আমি নষ্ট করি না।' (১৭০) এখানে পরোক্ষভাবে সেই সব বনী ইসরাঈলীর সমালোচনা করা হয়েছে, যারা কেতাবে কী আছে তা পড়ে দেখেছে এবং তাদের কাছ থেকে আল্লাহর কেতাব মেনে চলার অংগীকারও নেয়া হয়েছে, অথচ তারা তাদের পঠিত কেতাবকে আঁকড়ে ধরে না, তদনুসারে কাজও করে না এবং তাদের চিন্তায়, কর্মে, জীবনে ও আচরণে ওই কেতাবের আলোকে ফায়সালা করে না । তৰে এই সুস্থ ও পরোক্ষ সমালোচনা সত্তেও আয়াতটি উন্মুক্ত । এর বক্তব্য সকল অবস্থা ও সকল প্রজননের ক্ষেত্রে সর্বতোভাবে প্রযোজ্য । “ইউমাসসেকুনা' (আঁকড়ে ধরে) শব্দটা একটা দর্শনীয় ও অনুভবযোগ্য অর্থ নির্দেশ করে। এ থেকে কেতাবকে শক্ত ও মযবুতভাবে ধরার দৃশ্য ফুটে ওঠে। আল্লাহ তায়ালা তার কেতাবকে ও তার ভেতরকার বক্তব্য বিষয়কে এরূপ মযবুতভাবে গ্রহণ করা পছন্দ করেন। তবে এই মযবুতভাবে ধরা বা আঁকড়ে ধরার মধ্যে কোনো গোয়ার্তৃমি, হঠকারিতা বা গৌড়ামি নেই । আঁকড়ে ধরা, শক্ত ও মযবুতভাবে গ্রহণ করা বা দৃঢ়ভাবে ধারণ করা এক কথা, আর গৌড়ামি ও গোয়ার্তুমি অন্য কথা । দৃঢ়তায় উদারতা ও নমনীয়তার অবকাশ থাকে কিন্তু শৈথিল্য, অলসতা ও উদাসীনতার অবকাশ থাকে না। শক্তভাবে কোনো নীতিকে আঁকড়ে ধরার মধ্যে প্রশস্ততার অবকাশ আছে, কিন্তু বিদ্বোহ, অবাধ্যতা ও ওঁদ্ধত্যের অবকাশ নেই। মযবুতভাবে ধারণ করাটা বাস্তব. অবস্থার সাথে তার সমৰয় সাধনের বিরোধী নয়। তবে বাস্তবতাকে আল্লাহর বিধানের ওপর প্রাধান্য বিস্তার করতে দেয়ার বিরোধী । বাস্তবতাকে সামথিকভাবে ও নীতিগতভাবে আল্লাহর বিধানের অধীন রাখা অপরিহার্য । আল্লাহর কেতাব বা বিধানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা ও নামায কায়েম করা অর্থাৎ আনুষ্ঠানিক এবাদাতসমূহ পালন করা পার্থিব জীবনকে সৎ, নিফলুষ ও উদ্দেগমুক্ত রাখার আল্লাহর শেখানো পদ্ধতির দুটো অংশ। এখানে আনুষ্ঠানিক এবাদাতের সাথে যুক্ত করে কেতাবকে মযবুতভাবে আঁকড়ে ধরার বিষয়টির উল্লেখ একটা সুনির্দিষ্ট তাৎপর্য নির্দেশ করে। সেই তাৎপর্য এই যে, পার্থিব জীবনের সংস্কার ও সংশোধনের লক্ষ্যে মানব জীবনে আল্লাহর কেতাবের শাসন প্রতিষ্ঠা যেমন জরুরী, মানব মনের সংশোধনের জন্যে আনুষ্ঠানিক এবাদাতও তেমনি জরুরী । তাই এ দুটো হচ্ছে জীবন ও হৃদয়ের পরিশুদ্ধির পদ্ধতির দুটো অংশ । এই পদ্ধতির অনুসরণ ছাড়া কোনো কিছুর সংস্কার ও সংশৌধন সম্ভব নয়। “আমি সংস্কারকদের প্রতিদান নষ্ট করি না' এই কথাটার মধ্যে সংস্কার ও সংশোধনের উল্লেখ দ্বারা উপরোক্ত বিষয়টির দিকেই ইংগিত করা হয়েছে। অর্থাৎ আল্লাহর কেতাবকে কার্যকরভাবে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরা ও আনুষ্ঠানিক এবাদাতসমূহ বাস্তবায়িত করা এই দুটো হচ্ছে সংস্কার ও সংশোধনের দুটো হাতিয়ার । এই হাতিয়ার ব্যবহার পূর্বক যারা সংস্কার ও সংশোধনের কাজ সমাধা করে, তাদের প্রতিদান আল্লাহ তায়ালা বিফল করেন না। ' আল্লাহর বিধানের এই দুটো অংশকে পরিত্যাগ করলেই সমগ্র মানব জীবন বৈকল্য, বিকৃতি ও ব্যর্থতার শিকার হয়ে থাকে । সেই দুটো অংশ হলো, (১) আল্লাহর কেতাবকে শক্তভাবে আঁকড়ে ধরা ও তাকে মানব জীবনে শাসকরপে প্রতিষ্ঠিত করা এবং (২) মনের পরিশুদ্ধি আনয়নকারী ও আহলে কেতাবের ন্যায় আল্লাহর আইনকে অপব্যাখ্যা ও অপকৌশলের আশ্রয় না নিয়ে হুবহু বাস্তবায়নের অভ্যাস সৃষ্টিকারী আনুষ্ঠানিক এবাদাতসমূহ ত্যাগ করা। শুধু প্রাচীন আহলে কেতাব ০২৬৩০ ///.09119021-0017
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।