Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

জিনিসই তার মন থেকে অবৈধ পার্থিব সামগ্রীর লালসা মুছে ফেলতে পারে না, আর কোনো কিছুই তার মনকে লোভ ও খোদাদ্বোহ থেকে মুক্ত রাখতে পারে না। আর কোনো কিছুই তার মনের অবৈধ জিনিসের প্রতি দুর্নিবার আকর্ষণ দমন করতে পারে না। দুর্নিবার সংগ্রাম ও সংঘাতে সে যতোই হারুক, তার আখেরাতের পাওনা যে কখনো হাতছাড়া হতে পারে না এই প্রত্যয় তার মনকে নিশ্চিন্ত ও পরিতৃপ্ত রাখে । হক ও বাতিলের সংগ্রামে এবং ভালো ও মন্দের ছন্দে যখন দুনিয়ার স্বার্থ হাতছাড়া হয়ে যায় এবং মন্দ বিজয়ী ও বাতিল পরাক্রান্ত হয়, তখন আখেরাতের বিশ্বাস ছাড়া আর কিছুই মানুষকে হকের পথে অবিচল রাখতে পারে না। পার্থিব জীবনের হাজারো উত্থান পতন ও বিপদ মুসিবতে মানুষকে ন্যায়ের ওপর বহাল থাকার শক্তি যোগাতে আখেরাত বিশ্বাসের কোনো বিকল্প নেই । আর এই আখেরাত খোদাভীরু, ক্ষমাশীল এবং সত্যের পথে অবিচল লোকদের জন্যে কল্যাণময়। এই আখেরাত বিশ্বাস একটি অদৃশ্য জিনিস। “বৈজ্ঞানিক সমাজতন্ত্রে'র প্রবক্তারা এ বিশ্বাসটাকে আমাদের মনমগয থেকে মুছে ফেলতে চায়। এর পরিবর্তে তারা “বিজ্ঞান-এর নামে একটা বিকৃত কুফরী ধারণাকে আমাদের অন্তরে বদ্ধমূল করতে চায়। আর এই অপচেষ্টার কারণেই মানব জীবন ধ্বংস হতে চলেছে, মানুষের মন বিকারধস্ত হতে চলেছে এবং ঘুষ, দুর্নীতি ও লোভ লালসার এমন উন্নত প্রতিযোগিতা চলছে, যা আখেরাত বিশ্বাস ছাড়া আর কোনো কিছু দিয়েই রোধ করা সম্ভব নয়। জীবনের সর্বক্ষেত্রে বিশ্বাসঘাতকতা, অবজ্ঞা ও অবহেলার যে সর্বব্যাপী ব্যাধির প্রাদুর্ভাব ঘটতে চলেছে, একমাত্র আখেরাত-বিশ্বাসই তার একমাত্র ওষুধ । যে বিজ্ঞান কোনো অদৃশ্য জিনিসের অস্তিত্ব মানতে চায় না, সেটা বিজ্ঞান নয় বরং অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর একটা মূর্খতা ও অজ্ঞতা । এই মূর্খতা স্বয়ং মানবীয় জ্ঞানেরই বিলুপ্তি ঘটাচ্ছে। বিংশ শতাব্দীর মূর্থরাই কেবল এই অজ্ঞতাপ্রসূত বক্তব্যের পুনরাবৃত্তি করছে। এই মূর্খতা মানব প্রকৃতির বিরোধী । তাই এটি মানব জীবনের এমন ক্ষতি সাধন করছে, যা গোটা মানব জাতিকে ধ্বংসের হুমকি দিচ্ছে। এই তথাকথিত বিজ্ঞান ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র আসলে একটা ভয়ংকর ইহুদীবাদী ষড়যন্ত্র, যা গোটা মানব জাতির জীবন থেকে সততা ও বিশুদ্ধতা হরণ করে নিতে চায়, যাতে করে পরিণামে মানব জাতিকে ইহুদীবাদী সাম্রাজ্যের পদানত করা সহজ হয়। বিজ্ঞানের নামে অদৃশ্য তত্বের বিরুদ্ধে তোতা পাখির মতো শেখানো বুলি দেশে দেশে আওড়ানো হচ্ছে ইহুদীবাদীদের ইংগিতেই। অথচ খোদ ইহুদীবাদীরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে সব নীলনকশা বাস্তবায়ন করছে, তা তাদের ভয়ংকর ষড়যন্ত্র কার্যকর করার লক্ষ্যে বিজ্ঞান সম্মতভাবেই করছে। যেহেতু আখেরাত ও খোদাভীতির বিষয় দুটি জীবন ও বিশ্বাসের ক্ষেত্রে মৌলিক গুরুত্বসম্পন্ন বিষয়, তাই পার্থিব স্বার্থের জন্যে যারা দিঘ্বিদিক জ্ঞানশূন্য হয়ে হুমড়ি খেয়ে পড়ে, তাদেরকে কোরআন বুদ্ধির কাছে সঁপে দিচ্ছে। “আর আথেরাতের আবাসভৃমিই খোদাভীরদের জন্যে সর্বোত্তম । তোমরা কি বুঝবে না?' বস্তুত মানুষ যদি আবেগ তাড়িত হওয়ার পরিবর্তে বুদ্ধি ছারা পরিচালিত হতো ও বুঝে সুঝে সিদ্ধান্ত নিত এবং বিজ্ঞান নামধারী মূর্খতার পরিবর্তে সত্যাভিসারী জ্ঞানের ভিত্তিতে বিচার ফয়সালা করতো, তাহলে তার কাছে পার্থিব স্বার্থের চেয়ে আখেরাতই উত্তম বিবেচিত হতো এবং আল্লাহভীতি ও সততা দুনিয়া ও আখেরাত উভয়ের সম্বল হতো। ///.109119021-0017

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।