Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“অতপর অযোগ্য উত্তর পুরুষরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত হিসাবে কেতাবের উত্তরাধিকারী হয়। তারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে, “আমাদেরকে ক্ষমা করা হবে । অথচ তাদের কাছে অনুরূপ সামথরী গেলে তারা তাও গ্রহণ করে ।" (আয়াত- ১৬৯) মূসা আ.)-এর সম্প্রদায়ের মধ্য থেকে সেই পূর্ব পুরুষদের পর যে উত্তর-পুরুষেরা জন্মেছে তাদের বৈশিষ্ট্য এই যে, তারা কেতাবের শুধু উত্তরাধিকারীই হয়নি, বরং তা পড়েছেও। কিন্তু তারা তদনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তোলেনি এবং তাদের মন ও চালচলন তা ছ্বারা প্রভাবিত হয়নি। একটা আদর্শ যখন নিছক একটি পঠিত সংস্কৃতি ও সংরক্ষিত বিদ্যার আকারে টিকে থাকে, তখন তার যেমন অবস্থা হয়, ইসরাঈলীদের জীবনে তাওরাত, ইনজীল ও অন্যান্য আসমানী কেতাবের অবস্থা ঠিক তদ্রুপ হয়েছিলো । তারা কোনো দুনিয়াবী সামগ্রী দেখলেই তার ওপর ঝাঁপিয়ে পড়তো হালাল হারামের বাছবিচার করতো না আর এই বলে তার পক্ষে যুক্তি প্রদর্শন করতো যে, “আমাদেরকে ক্ষমা করে দেয়া হবে।' এ ধরনের সামগ্রী যখনই নাগালের মধ্যে আসতো, তখনই তারা তার ওপর ঝাঁপিয়ে পড়তো । এরপর নেতিবাচক প্রশ্ন করা হচ্ছে, “তাদের কাছ থেকে কি কেতাবের অংগীকার নেয়া হয়নি যে, তারা আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া কিছু বলবে না? আর তারা তো কেতাবে যা আছে, তা পাঠ করে ।” অর্থাৎ কেতাবে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছ থেকে কি এই মর্মে অংগীকার নেয়া হয়নি যে, তারা আল্লাহর উক্তির অপব্যাখ্যা করবে না এবং আল্লাহ তায়ালা সম্পর্কে সত্য ছাড়া আর কোনো কথা প্রচার করবে নাঃ সে রকম অংগীকার যখন নেয়া হয়েছে, তখন তারা কিভাবে বলে যে, 'আমাদেরকে ক্ষমা করা হবে" এবং কিভাবেই বা তারা যে কোনো তুচ্ছ পার্থিব সামগ্রীর ওপর মনগড়া কথা বলে এবং ক্ষমা পাওয়ার নিশ্চয়তা ব্যক্ত করে? তারা তো ভালো করেই জানে যে, আল্লাহ তায়ালা কেবল আন্তরিকভাবে তওবাকারী এবং পাপকাজকে বাস্তবিকভাবে পরিত্যাগকারীর তওবাই কবুল করে থাকেন। অথচ তাদের অবস্থা তো এরকম নয়। তারা আল্লাহর কেতাব অধ্যয়ন করেও এবং তার মধ্যে কী আছে তা জেনে শুনেই যে কোনো তুচ্ছ দুনিয়াবী সামঘ্রী দেখলেই তার ওপর বারংবার ঝাপিয়ে পড়ে। আসল ব্যাপার এই যে, আল্লাহর কেতাব যতোই অধ্যয়ন করা হোক, তা যতোক্ষণ মানুষের মনকে প্রভাবিত না করে, ততোক্ষণ সেই অধ্যয়নে কোনো উপকার হয় না। দিনরাত ইসলামী বই-পুস্তক অধ্যয়ন করে, অথচ মন ইসলাম থেকে যোজন যোজন দূরে এমন লোক অনেক রয়েছে। তারা এগুলো পড়ে শুধু তার অপব্যাখ্যা করা, ছল-চাতুরী করা, শব্দকে বিকৃত করা, এবং পার্থিব স্বার্থোদ্ধারের জন্যে উদ্দেশ্য প্রণোদিত ফতোয়া বের করার লক্ষ্যে। বস্তুত যারা আল্লাহর দ্বীনকে শুধু অধ্যয়ন করার জন্যেই অধ্যয়ন করে, তাকে নিজেদের জন্যে আদর্শ হিসাবে গ্রহণ করে না এবং আল্লাহকে ভয় করে না, তারাই ইসলামের জন্যে সবচেয়ে বড় আপদ । “আর আখেরাতই খোদাভীরুদের জন্যে সর্বোত্তম ৷ তোমরা কি তা বুঝতে পারো না?' হা, আখেরাতের জীবনই অগ্রগণ্য । যারা আল্লাহকে ভয় করে, তাদের অন্তরে আখেরাতের গুরুত্ব অনেক বেশী। তার সমান গুরুত্ব আর কোনো কিছুর নেই। একমাত্র আখেরাত চেতনাই তাকে তুচ্ছ পার্থিব সামথীর লালসা থেকে রক্ষা করে । একমাত্র আখেরাত চেতনা ছারাই মানুষের মন ও জীবন পরিশুদ্ধ হয়ে যায় এবং সঠিক পথে চালিত হয় । আখেরাত চেতনা ছাড়া আর কোনো ///.091019021-0017

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।