Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এটা আল্লাহর চিরন্তন ও চিরস্থায়ী ঘোষণা, যা এর সূচনাকাল থেকেই অব্যাহত রয়েছে। এ জন্যে ইহুদীদের ওপর যুগে যুগে জঘন্য নির্যাতন নিপীড়নকারী শাসক চেপে বসেছে । আজও এ ঘোষণা সাধারণভাবে কার্যকর রয়েছে । তাই মাঝে মাঝে তাদের ওপর জঘন্য নিপীড়ক শাসক এসে থাকে । যখনই তারা সীমাহীন অত্যাচার, আগ্রাসন ও যুলুম নিপীড়ন চালিয়েছে, তখনই আল্লাহ তায়ালা তাদের ওপর যালেম শাসককে চাপিয়ে দিয়েছেন। এটাই এই আল্লাহদ্রোহী গোষ্ঠীর ন্যায্য পাওনা । কেননা তারা সর্বদাই চুক্তি ও অংগীকার লংঘন করে থাকে । এক পাপ ত্যাগ করলে তৎক্ষণাত আর এক পাপে লিপ্ত হয় এবং এক বিকৃতি ও বিভ্রান্তি থেকে ফিরে এলে আর এক বিকৃতি ও বিভ্রান্তিতে নিপতিত হয়। কখনো কখনো মনে হয় যে, ইহুদীদের অভিশাপ বুঝি তামাদি হয়ে গেছে এবং তারা খুব | মর্যাদাশালী ও পরাক্রমশালী হয়ে গেছে। ইতিহাসের দু'একটা অধ্যায় এরূপ আসে এবং তার পরবর্তী অধ্যায়ে আবার কোন্‌ অত্যাচারী তাদের ওপর চেপে বসে তা কেউ জানে না। কেয়ামত পর্যন্তই এভাবে ৮5১৩ থাকবে । আল্লাহ তায়ালা ইসরাঈলীদের ব্যাপারে তার এই ঘোষিত নীতি কেয়ামত পর্যন্ত চালু রেখেছেন এবং এ কথা স্বীয় কোরআনের মাধ্যমে তার নবীকে জানিয়েও | দিয়েছেন। সেই সাথে নিজের আযাব ও রহমত নামক দুটো বৈশিষ্টরের উল্লেখপূর্বক মন্তব্যও করেছেন যে, “নিশ্চয় তোমার প্রতিপালক দ্রুত আযাব দানকারী এবং ক্ষমাশীল ও দয়াশীল।' তার দ্রুত আযাব দেয়ার বৈশিষ্ট্যের দরুনই তিনি তার আযাবের উপযুক্ত লোকদেরকে শাস্তি দিয়ে থাকেন যেমন দিয়েছেন সমুদ্র তীরবর্তী জনপদবাসীকে ৷ আবার তিনি নিজ ক্ষমা ও দয়াগুণে বনী ইসরাঈলের সেই সব লোকের তাওবা কবুল করে থাকেন, যারা তওবা করে এবং তাওরাতে ও ইনজীলে যে শেষ নবীর কথা তারা লিখিত পেয়েছে তার অনুসারী হয়। তার আযাব কোনো জিঘাংসা বা বিছ্বেষপ্রসূত ব্যাপার নয়। এটা কেরল তাদের জন্যে ন্যায়সংগত প্রতিফল, যারা নিজেদেরকে এর যোগ্য বানায় । আবার এর অপর পার্থেই রয়েছে তার দয়া ও ক্ষমার প্রসারিত হাত। এরপর চলতে থাকে ইতিহাসের পালাবদলের সাথে সাথে কাহিনীর পটপরিবর্তন। মুসা (আ.) ও তার খলীফাদের পরে বনী ইসরাঈলের প্রজন্ম থেকে প্রজন্নাস্তরে যেতে যেতে শেষ নবীর সমকালীন প্রজনে স্থানান্তর এবং মদীনার মুসলমান জনগোষ্ঠীর প্রসংগ, “আমি তাদেরকে ছিন্নভিন্ন করে জাতিতে জাতিতে বিভক্ত করে পৃথিবীতে ছড়িয়ে দিলাম। তাদের মধ্যে কতক ছিলো সৎ, আর কতক ছিলো তার চেয়ে নিম্ন মানের । আর আমি তাদেরকে সুখ দিয়েও পরীক্ষা করেছি এবং দুঃখ দিয়েও, যাতে তারা ফিরে আসে ।' ১৬৮-১৭০) এ পর্যস্ত সেই মাদানী আয়াতগুলো শেষ হয়েছে, যা মূসা (আ.)-এর পরে বনী ইসরাঈলের কাহিনীর পূর্ণতা দানের জন্যে এই মক্কী সূরার অন্তর্তৃক্ত করা হয়েছে। হযরত মূসার পরে বনী ইসরাঈল রকমারি মতবাদ ও মতাদর্শ অবলম্বনকারী বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলো । তখন তাদের মধ্যে সৎ ও অসৎ উভয় শ্রেণীরই সমাবেশ ঘটেছিলো । আল্লাহ তায়ালা তাদেরকে পরীক্ষা করার ধারা অব্যাহত রাখলেন । কখনো সম্পদ সমৃদ্ধি ও প্রাচ্র্য দিয়ে, কখনো দুঃখ দুর্দশা দিয়ে । এর উদ্দেশ্য ছিলো তাদেরকে সৎপথে ফিরে আসতে অনুপ্রাণিত করা । বস্তুত ক্রমাগত পরীক্ষায় নিক্ষেপ করা বান্দাদের প্রতি আল্লাহর অনুগ্রহের শামিল । কেননা এতে তাদেরকে স্মরণ করানো এবং ধ্বংসকারী ভুলত্রান্তি থেকে রক্ষা করা হয়। ///.091019021-0017

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।