অনন্ত জীবনের শান্তি পাওয়ার অধিকার তার নেই৷ এই সব বিষয়ে তাকে সতর্ক করা হচ্ছে এবং জানানো হচ্ছে যে, চিরস্থায়ী জীবনের সুখ শান্তির আকাংখী যে নয়, আর সুখের জন্যে চেষ্টা করতে বা কষ্ট স্বীকার করতেও যে রাযি নয়, তার জন্যে চিরস্থায়ী দুঃখ ও শাস্তি অপেক্ষা করছে। এরাই হচ্ছে ওই সম্প্রদায়ের লোক, যারা মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলোকে মিথ্যা বলে দাবী করে আর এ কেতাবের সত্যতার প্রমাণ হিসাবে তারা অলৌকিক কিছু ক্ষমতা বা ঘটনা দেখানোর দাবী করে। এ ধরনের হঠকারী ব্যক্তিদের জন্যে অপেক্ষা করছে পরকালের নিকৃষ্ট ঘর, যেহেতু আল কোরআনের ভাষা এবং যিনি এসব বাণী তাদের কাছে বহন করে এনেছেন তার জীবন তাদের সামনে বর্তমান রয়েছে। এ ভাষার সাথে মানব নির্মিত অন্য কোনো ভাষার যেমন কোনো-মিল নেই, তেমনি এর বাহক অন্য কোনো ব্যক্তির মতো সাধারণ লোক নন। ইচ্ছা করলেই এরকম গুণ যে কেউ অর্জন করতে পারে তাও নয়। এসব কথা বুঝা সত্তেও নিছক ব্যক্তি স্বার্থের কারণে ও ' নেতৃত্বের লোভে তারা জেনে বুঝে সত্যের বিরোধিতা করে চলেছে! অতএব, এ কদর্য ব্যবহারের পরিণতি ভীষণ শাস্তি ছাড়া আর কিছুই হতে পারে না। তাই এরশাদ হচ্ছে, “অবশ্যই আমি তাদের কাছে যে কেতাব পাঠিয়েছি, তাকে আমি বিস্তারিত জ্ঞানের ভান্ডার হিসাবেই তাদের সামনে পেশ করেছি.......... অবশ্যই তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে । আর যে সব মনগড়া কথা তারা বানিয়ে বানিয়ে বলছে, সেসৰ কথা অবশ্যই একদিন ভুল প্রমাণিত হবে ।' (আয়াত ৫২-৫৩) আর এই দীর্ঘ সফরের পর............ অর্থাৎ, সৃষ্টির সূচনা থেকে তার প্রত্যাবর্তন পর্যন্ত যে সফর, সেই সফরের পর রয়েছে তার পরবর্তী অবস্থা এবং তা সম্পূর্ণ নির্দিষ্ট । এখানেই বুঝা যায় উন্ধুহিয়্যাতের তাৎপর্য এবং সৃষ্টির সকল দৃশ্যাবলীর মধ্যে বিরাজমান রবুবিয়্যাতেরও প্রকৃত অর্থ এখানে ফুটে ওঠে, যা আল কোরআনের নিয়মানুযায়ী এ সব সত্যের পক্ষে সাক্ষ্য দেয় এবং সৃষ্টির সর্বত্র ছড়িয়ে থাকা বিস্ময়কর বস্তু ও দৃশ্যগুলো চিন্তাশীল হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। বৈচিত্র্যময় সৃষ্টি তার জ্ঞানের চোখ খুলে দেয়, এনে দেয় দৃষ্টিশক্তিতে সত্যকে বুঝবার মতো সমুজ্বল আলো । সৃষ্টির বুকে ছড়িয়ে থাকা রহস্যময় বস্তৃগুলোর দিকে দৃষ্টি ফেরানোর আহবানের উদ্দেশ্য হচ্ছে এগুলোর মাধ্যমে মহান স্রষ্টাকে উপলব্ধি করা এবং তার প্রতি বিশ্বাসের মধ্যে দৃঢ়তা আনা । বন্তুতপক্ষে, যারাই সৃষ্টির রহস্যের দিকে খেয়াল করে তাকায় এবং চিস্তা করে, তাদের |. মধ্যে এসব কিছুর শ্রষ্টার প্রতি আনুগত্য বোধ জাগে । তার মন বলে ওঠে, নিরংকুশ দাসত্ ও আনুগত্য একমাত্র আল্লাহরই প্রাপ্য । এমন দ্বিধাহীন দাসত্ব ও আনুগত্য পাওয়ার অধিকারী আর কেউই নয়। তিনিই সবার প্রতিপালক এবং তিনিই সবার ওপর শাসন-ক্ষমতার অধিকারী । অর্থাৎ আইন প্রণয়ন ও প্রয়োগ করার ক্ষমতা একমাত্র তারই । তিনিই একচ্ছত্র অধিপতি । তার ইচ্ছা ও কথাই আইন । এইভাবে বিশ্বের কোনো ব্যক্তি, গোষ্ঠী বা জোটের কথা বা মত আইনের মর্যাদা পেতে পারে না। সৃষ্টি যার, আইন তার । আর তিনিই সারা বিশ্বের প্রতিপালক, মনিব ও বাদশাহ। এরশাদ হচ্ছে, | “নিশ্চয়ই তোমাদের রব সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয়টি দিনে জনপদের জন্যে, যারা শোকরগুজারি করে । (আয়াত ৫৪-৫৮) আবারও আলোচনার ধারা এগিয়ে চলেছে এবং বিশেষ এক কাহিনীর বর্ণনাও পেশ করা হচ্ছে, যার মধ্যে প্রকাশিত হচ্ছে মহান ঈমানের জয়গান । ভুল পথে চালিত মানবমন্ডলীর পরিণতির কথা পরিষ্কার করে জানিয়ে দেয়া হচ্ছে, তাদেরকে হৃদয়গ্রাহী উপদেশ দেয়া হচ্ছে এবং //4.09119021-0017
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।