Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

যদিও তারা আযাব থেকে রক্ষা পেয়েছে। তারা কার্যকর ও ইতিবাচক প্রতিরোধে এগিয়ে না আসায় এবং নেতিবাচক অসন্মতি জ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ থাকায় শাস্তির যোগ্য না হলেও অবহেলিত ও অনুল্লেখিত থাকার যোগ্য বিবেচিত হয়েছে। “তাদেরকে যা স্মরণ করিয়ে দেয়া হয়েছিলো তা যখন তারা ভুলেই রইলো, তখন আমি দুষ্র্ম থেকে নিষেধকারীদেরকে অশুভ পরিণাম থেকে রক্ষা করলাম এবং অপরাধীদেরকে তাদের অবাধ্যতার কারণে কঠিন শাস্তি দিলাম । তারা যখন নিষিদ্ধ কাজ অব্যাহত রাখলো তখন আমি তাদেরকে বললাম, নিকৃষ্ট বানর হয়ে যাও।” কুচক্রী অপরাধীদের ওপর যে আযাব নাযিল হয়েছিলো তা ছিলো তাদের না-ফরমানী অব্যাহত রাখার শাস্তি । কোরআন এই জিনিসটাকেই কুফর বলে আখ্যায়িত করে থাকে । কখনো | কখনো একে ফিস্ক এবং যুলুম বলেও অভিহিত করে থাকে । কুফর ও শেরককে যুল্ম ও ফিস্ক বলে আখ্যায়িত করা কোরআনে ব্যাপকভাবে প্রচলিত একটা রীতি । ফেকাহ অর্থাৎ ইসলামী আইন শাস্ত্রের পরিভাষায় এগুলোর অর্থ একটু ভিন্ন । কিন্তু এ শব্দগুলোর প্রচলনের অনেক পরে এগুলোর এই পরিভাষাগত অর্থের উৎপত্তি হয়েছে । কেননা কোরআনে এ সব শব্দের অর্থ এগুলোর ফেকাহ শান্ত্রীয় অর্থ থেকে আলাদা । যা হোক, তাদের শাস্তিটা ছিলো তাদের মানুষ্য আকৃতি থেকে বানরের আকৃতিতে রুপান্তর । প্রবৃত্তির লালসা ও কামনা বাসনার ওপর বিবেকের প্রাধান্য হলো মানুষের প্রধান বৈশিষ্ট্য । এই বৈশিষ্টকে বিসর্জন দিয়ে তারা যখন মনুষ্যত্ব থেকে নীচে নেমে গেলো এবং মনুষ্য বৈশিষ্ট্য থেকে বঞ্চিত জীব জানোয়ারের পর্যায়ে পর্যবসিত হলো, তখন তাদেরকে বলা হলো যে, তারা নিজেদের জন্যে যে হীন ও নীচ স্থান বেছে নিয়েছে, সে স্থানেই অবস্থান করুক। প্রশ্ন এই যে, তারা কিভাবে বানরে রূপান্তরিত হলো? বানরে রূপান্তরিত হওয়ার পর তাদের পরিণতি কী হলো? মূল জাতি থেকে রূপান্তরিত প্রত্যেক প্রাণী যেমন নিশ্চিহ্ন হয়ে যায়, তারাও কি তেমনি নিশ্চিত হয়ে গিয়েছিলো? নাকি তারা বানর হিসেবেই বংশ বিস্তার অব্যাহত রেখেছে? ইত্যাদি ইত্যাদি। এ সব প্রশ্নে বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন মতামত উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআন এ ব্যাপারে সম্পূর্ণ নীরব। তাছাড়া এসব বিষয়ে রসূল (সে.) এরও কোনো উক্তির উদ্ধৃতি পাওয়া যায় না। সুতরাং এ নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। “আমি তাদেরকে বললাম, নিকৃষ্ট বানর হয়ে যাও।" এরপর তারা বানর হয়ে গেলো । কেননা তার কথাকে ব্যর্থ ও অকার্যকর করে দিতে পারে এমন কোনো শক্তি কোথাও নেই। উন্ছলীদেন্ন ওপন্স আল্লাহ গযব এরপর শেষ নবীর ওপর ঈমান আনয়নকারী ও তার বাস্তব অনুসারীরা ছাড়া সকল বনী ইসরাঈলীর ওপর আল্লাহর অভিশাপ নেমে এসেছে। কেননা তাদের অব্যাহত নাফরমানী ও অবাধ্যতার একটা পর্যায় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তায়ালা তাদের ব্যাপারে এরূপ অপরিবর্তনীয় ও অপ্রতিরোধ্য সিদ্ধান্ত নিয়েছেন, 'আর তোমার প্রতিপালক ঘোষণা করলেন যে, তিনি তাদের ওপর নিকৃষ্টতম নির্যাতনকারীদেরকে পাঠাবেন । তোমার প্রতিপালক দ্রন্ত শাস্তিদানকারী এবং ক্ষমাশীল ও দয়াশীল ।” বিলাল নম ১৭ ৫) ///.09119021-0017

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।