Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“যখন তাদের মধ্য থেকে একটি দল বললো, আল্লাহ তায়ালা যে দলকে ধ্বংস করে দিতে কিংবা কঠোর শান্তি দিতে বদ্ধ-পরিকর, তাদেরকে উপদেশ দিচ্ছ কেন?" | অর্থাৎ তারা আল্লাহর নিষেধাজ্ঞা লংঘন করার কারণে আল্লাহ তায়ালা তাদের জন্যে ধ্বংস অথবা কঠিন শাস্তি বরাদ্দ করার পর তাদেরকে উপদেশ দিয়ে ও সতর্ক করে কোনো লাভ হবে বলে মনে হয় না। “তারা বললো, তোমাদের প্রতিপালকের কাছে আত্মপক্ষ সমর্থন করার জন্যে এবং এতে হয়তো বা তারা সংযত হবে।' অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব পালন করছি। সৎ কাজের আদেশ দান, অসৎ কাজ থেকে নিষেধ করা এবং আল্লাহ তায়ালার নিষিদ্ধ কাজ থেকে সাবধান করা আমাদের কর্তব্য । আমরা এই কর্তব্য পালন করে যাচ্ছি যাতে আল্লাহর কাছে আত্মপক্ষ সমর্থন করতে পারি এবং তিনি জানতে পারেন যে, আমরা আমাদের কর্তব্য পালনে ক্রটি করিনি। তাছাড়া এও বিচিত্র নয় যে, আমাদের এ উপদেশ হয়তো ওই সব পাপাচারীর মনকে প্রভাবিত করবে এবং তাতে খোদাভীতি ও সং প্রেরণা সঞ্ধার করবে । এভাবে ওই জনপদটির অধিবাসীরা তিন দলে বা উন্মাহতে বিভক্ত হলো । আয়াতে “উম্মাহ' শব্দটি ব্যবহৃত হয়েছে। ইসলামী পরিভাষায় উম্মাহ বলতে এমন একটি মানব গোষ্ঠীকে বুঝায়, যারা একই আকীদা, একই চিন্তাধারা ও একই আদর্শের অনুসারী এবং একই নেতৃত্বের অনুগত । প্রাচীন ও আধুনিক জাহেলী পরিভাষায় একটি ভূ-খন্ডের অধিবাসী ও একটি রাষ্ট্রের শাসনাধীন জনগোষ্ঠীকে যেমন একটি জাতি বলা হয়, ইসলামী পরিভাষায় সে ধরনের জনগোষ্ঠীকে জাতি বা উম্মাহ বলা হয় না। উম্মাহ বা জাতির এ অর্থ ইসলামে স্বীকৃত নয়। এটা প্রাচীন বা আধুনিক জাহেলিয়াতের পরিভাষা তথা অনৈসলামী পরিভাষা ।০) ইসলামী পরিভাষার আলোকে একই জনপদের অধিবাসীরা তিনটি “উম্মাহ*তে বিভক্ত হয়েছিলো । একটি হলো, খোদাদ্বোহী বা পাপাচারী উম্মাহ; অপরটি ছলচাতুরীর মাধ্যমে পাপ কাজ অনুষ্ঠানের বিরুদ্ধে ইতিবাচক প্রতিরোধ রচনাকারী, ওই অন্যায় কাজকে প্রত্যাখ্যানকারী ও তা বর্জনের উপদেশ দানকারী উম্মাহ এবং তৃতীয়টি দুক্র্ম ও দুষ্র্ম অনুষ্ঠানকারীদেরকে আপন অবস্থায় পরিত্যাগকারী, নেতিবাচক প্রতিরোধ রচনাকারী ও সক্রিয় প্রতিরোধের বিরোধী “উম্মাহ' ৷ এখানে তিন ধরনের চিন্তা ও কর্ম তিনটি মানব গোষ্ঠীকে তিনটি “উম্মাহ'তে পরিণত করেছে। শেষ পর্যস্ত সমস্ত সদুপদেশ যখন বিফলে গেলো এবং বিপথগামী লোকেরা তাদের বিপথগামিতা অব্যাহত রাখলো, তখন আল্লাহর প্রতিশ্রুতি কার্যকর ও তীর হুমকি বলবৎ হলো । দেখা গেলো যে, যারা খারাপ কাজ থেকে নিষেধ করতো, তারা খারাপ পরিণতি ও আযাব থেকে রক্ষা পেলো এবং আল্লাহদ্রোহী গোষ্ঠীটি এমন কঠোর শাস্তি পেলো, যার বিবরণ সামনে আসছে। আর তৃতীয় গোষ্ঠীটি সম্পর্কে কোরআন নীরব। সম্ভবত তাদের মর্যাদাহীন দেখানোর উদ্দেশ্যে- (১) আরবী ভাষায় 'উম্মাহ' শব্দটা কখনো কখনো স্রেফ একটা দল বা গোষ্ঠী অর্থেও ব্যবহৃত হয়ে থাকে । যেমন কোরআনে এক স্থানে হযরত মুসা সম্পর্কে বলা হয়েছে, “সে যখন মাদয়ানের জলাশয়ে নামলো, তখন দেখলো, সেখানে একদল মানুষ (পশুদেরকে) পানি খাওয়াচ্ছে।' আবার কখনো তা ইমাম বা নেতা অর্থেও ব্যবহৃত হয়ে থাকে । যেমন কোরআনে এক জায়গায় বলা হয়েছে, নিশ্চয় ইবরাহীম আল্লাহর একনিষ্ঠ অনুগত একজন “উম্মাহ” (নেতা) ছিলো ।" এ আয়াতে শব্দটির মধ্যে এ অর্থও অন্তর্ভুক্ত রয়েছে ঘে, তিনি একাই একটা দল স্বরূপ ছিলেন । তবে এ সব অর্থ “উম্মাহ' শব্দটার ইসলামী পরিভাষাগত অর্থকে কোনোভাবেই ব্যাহত বা পরিবর্তিত করে না। সে অর্থটা হলো, একই আদর্শ ও আকীদার অনুসারী মানবগোষ্ঠী ৷ ///.091019021-0017

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।