অলৌকিক ও স্বাভাবিক নিয়মে সংঘটিত সব ঘটনাই সমান। বিশ্ব-জগতের ব্যবস্থাপনায় কোথাও একটি বারের জন্যেও যান্ত্রিক বা স্বয়ংক্রিয়ভাবে কিছুই ঘটে না- যেমনটি অজ্ঞ লোকেরা ভেবে থাকে । বিষয়টি অবশ্য তারা চলতি শতাব্দীর শেষ আড়াই দশকে উপলব্ধি করতে শুরু করছে ।€১) যা হোক, সমুদ্রোপকৃলে বসবাসকারী বনী ইসরাঈলের গোত্রটির বেলায় এ ঘটনাটা ঘটেছিলো । মাছের অবাধ বিচরণে প্রলুব্ধ হয়ে তাদের একটি অংশের লালসা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো। তাদের আকাংখা সীমা অতিক্রম করলো এবং তারা তাদের প্রতিপালকের সাথে কৃত ওয়াদা ও চুক্তি ভুলে গেলো । ফলে তারা ইহুদী জাতির চিরাচরিত নিয়মে ফন্দি আটা শুরু করলো শনিবারে মাছ ধরার জন্যে । আসলে মন যখন বাঁকা পথে চলতে আরন্ত করে, খোদাভীতি ও আত্ম-সংযমের যখন ঘাটতি দেখা দেয়, কেবল আইনের শাব্দিক রূপই যখন পথ চলার অবলম্বন হয়ে দীড়ায় এবং আইনের ভাষাকে ফাকি দেয়াই যখন অভিপ্রেত হয়, তখন ফন্দি ফিকির ও ছলছুতোর অভাব হয় না। আইনকে কখনো ভাষার বর্ম পরিয়ে বা আইন রক্ষক বাহিনী দিয়ে রক্ষা করা যায় না। আইনকে কেবল সেই সংযমী হৃদয়ই রক্ষা করতে পারে, যা আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে । এরূপ হৃদয়ই আইনের একমাত্র রক্ষাকবচ। এছাড়া আর কোনো উপকরণ ধারা মানুষের ছলচাতুরী থেকে আইনকে রক্ষা করা সম্ভব নয়। নিছক বস্তুগত শক্তি ও বাহ্যিক প্রহরা কোনো আইনকে রক্ষা করতে পারে না । কোনো দেশে সন্ত্রাস যতোই তীব্র আকার ধারণ করুক না কেন, তা তার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও আইন শৃংখলা রক্ষা করার জন্যে তার প্রত্যেক নাগরিকের পেছনে একজন করে নিরাপত্তা প্রহরী নিয়োগ করতে কখনো পারবে না। যতোক্ষণ মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না এবং তারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর উপস্থিতি প্রত্যক্ষ করবে না, ততোক্ষণ আর কোনো উপায়েই আইনকে বাস্তবায়ন ও সংরক্ষণ করা সম্ভব হবে না। এ কারণেই যে সব রাষ্ট্র ও শাসন ব্যবস্থা সর্বস্তরের জনগণের আল্লাহভীতির ভিত্তিতে গড়ে ওঠে না, তা সফল হয় না। মানুষের জন্যে মানুষের রচিত যে সব মতবাদ আল্লাহ তায়ালা কর্তৃক সমর্থিত নয়, তাও ব্যর্থতায় পর্যবসিত হয়। আইন শৃংখলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত মানবীয় প্রতিষ্টানগুলোও ব্যর্থ হয়। আর বাহ্যিকভাবে তদারক ও তত্বাবধানে সকল চেষ্টাও নিক্ষল হয়। এভাবেই সমুদ্র তীরবর্তী জনপদের অধিবাসীদের মধ্য থেকে কিছু লোক শনিবারে শিকার ধরা নিষিদ্ধ থাকা সত্তেও ওই "দিন মাছ শিকার করার জন্যে ছলচাতুরী শুরু করে দেয়। বর্ণিত আছে যে, মাছগুলোকে ধরে আনতো। তারা বলতো যে, আমরা শনিবারে তো মাছ ধরিনি। মাছ তো ঘেরার মধ্যে ছিলো এবং তারা মুক্ত অবস্থায়ই ছিলো। ওই জনপদের অধিবাসীদের আরেকটি দল শনিবারে মাছকে ঘেরা দিয়ে আটকে রাখার এ কাজটাকে আল্লাহর আইনকে ফাঁকি দেয়া ও তার সাথে ছলচাতুরী করার শামিল মনে করতো । তারা এই অমান্যকারী দলকে তাদের এই ছলচাতুরীর খারাপ পরিণাম সম্পর্কে হুশিয়ার করে দিতো এবং তা খুব অপছন্দ করতো । | তৃতীয় অপর একটি দল সৎ কাজের আদেশ দানকারী ও অসৎ কাজ থেকে নিষেধকারী ওই দলটাকে বলতো, এই সব পাপাচারীকে যে এত সদুপদেশ দিয়ে বেড়াচ্ছ, এতে লাভ কীঃ ওরা যে পথ অবলম্বন করেছে তা থেকে ফিরবে না। আল্লাহ তায়ালা ওদেরকে শাস্তি দেয়া ও ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। (১) “ফী যিলালি কোরআন'-এর সুরা আনয়ামের আয়াত ৫৯ “তারই কাছে রয়েছে অদৃশ্য জগতের চাবি ব্যাথ্যা দ্রষ্টব্য বিলাপ নস ১৭ কে) //4.0910190781-0017
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।