বাধ্যতামূলক বলৈ স্থির করেন। এ পরীক্ষা চিরস্তন। কেবল এর বাহ্যিকরূপ পরিবর্তিত হয়- পরীক্ষার বিষয় পরিবর্তিত হয় না। এখানে যে পরীক্ষার উল্লেখ করা হয়েছে, তাতেও বনী ইসরাঈলের সংশ্লিষ্ট গোষ্ঠীটি প্রয়োজনীয় দৃঢ়তা দেখাতে পারেনি । কারণ তারা এর আগেও বারবার পথভ্রষ্ট হয়েছে ও পাপাচারে লিপ্ত হয়েছে। শনিবারে মাছগুলো সমুদ্র তীরে তাদের দৃষ্টি ও নাগালের মধ্যে চলে আসতো এবং সেদিন শিকার করা খুব সহজ হয়ে যেতো । কিন্তু শনিবারে সব ধরনের আয় রোযগারের কাজ করাকে তারা নিজেদের ওপর নিষিদ্ধ করে নিয়েছিলো । ভাই মাছ ধরা তাদের পক্ষে সম্ভব হতো না। শনিবার অতিবাহিত হয়ে যখন কর্ম দিবস আসতো, তখন মাছ আর শনিবারের মতো নাগালের মধ্যে থাকতোনা । এই অবস্থায় তারা কী করেছিলো ও তার কী ফল ভোগ করেছিলো, সেটা স্বরণ করিয়ে দেয়ার জন্যেই রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “ওদেরকে সেই সমুদ্র-তীরবর্তী শহরের অধিবাসীদের বিষয়ে জিজ্ঞাসা করুন। শনিবারে যখন মাছগুলো পানিতে ভেসে তাদের কাছে চলে আসতো । অথচ শনিবার ছাড়া অন্যান্য দিন আসতো না। তারা পাপাচারী ছিলো বিধায় তাদেরকে আমি এভাবে পরীক্ষা করেছিলাম ।' (১৬৩) প্রশ্ন জাগতে পারে যে, তাদের ক্ষেত্রে এ ব্যাপারটা ঘটলো কিভাবে? মাছকে কিভাবে মানুষের রীতিনীতির সাথে এতো পরিচিত ও ঘনিষ্ঠ বানানো সম্ভব হলো? এর জবাব এই যে, এটা একটা অলৌকিক ব্যাপার । আল্লাহ তায়ালা যখনই ইচ্ছা করেন, তার ইচ্ছা ও অনুমতিক্রমে এমনটি ঘটে থাকে । যারা এটা জানে না, তারা 'প্রাকৃতিক নিয়মে'র বাইরে আল্লাহর কোনো ইচ্ছা বাস্তবায়িত হওয়ার সম্ভাব্যতা অস্বীকার করে। অথচ ইসলামী মতাদর্শে ও বাস্তবে প্রকৃত ব্যাপার তা নয়। আল্লাহ তায়ালাই হচ্ছেন বিশ্ব জগতের সষ্টা। তার স্বাধীন ইচ্ছা অনুসারেই এ বিশ্বজগত চলে । বিশ্ব জগত কিভাবে চলবে সেটা তিনি বিশ্ব জগতকে বলে দিয়েছেন। তবে তার ইচ্ছা বিশ্ব প্রকৃতির এই ধরাবাধা নিয়মের অধীন নয়। প্রাকৃতিক নিয়ম চালু হওয়ার পরও আল্লাহর ইচ্ছা স্বাধীন এবং তার আগেও স্বাধীন ছিলো । অথচ অজ্ঞ লোকেরা এই সত্যটা জানে না। মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও বিচক্ষণতার বলে এবং নিজের সৃষ্ট বান্দাদের প্রতি সীমাহীন কৃপাবলত এনপ স্থির করেছেন যে তার সৃষ্টি জগতের প্রাকৃতিক নিয়ম কানুন স্থিতিশীল অপরিবর্তীত থাকবে । কিন্তু এর অর্থ এই নয় যে, তার নিজের ইচ্ছাটাও এই নিয়ম কানুনের গন্ডীতে আবদ্ধ হয়ে পড়েছে। যখন কোনো ক্ষেত্রে চিরাচরিত প্রাকৃতিক নিয়মের বিপরীত কোনো কিছু ঘটানো তীর প্রজ্ঞা ও বিচক্ষণতার আলোকে সমীচীন মনে হয়, তখন তার ইচ্ছা ও সিদ্ধান্তই সেখানে স্বাধীনভাবে কার্যকরী হয় । কোনো বাধা তাকে আটকে রাখতে পারে না। তা ছাড়া প্রাকৃতিক নিয়ম কানুন যে ক্ষেত্রে চালু হয়, প্রতি বারই তা আল্লাহর পরিকল্পনা অনুসারে এবং নির্দিষ্ট পন্থায় ও পরিমাণেই শুধুমাত্র সেই বারের জন্যেই কার্যকরী হয়। এমন কোনো যান্ত্রিক শক্তি বলে তা কার্যকরী হয় না যে, আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের কোনো নিয়ন্ত্রণ তার ওপর থাকবে না এবং তিনি তাতে কোনো হস্তক্ষেপই করতে পারবেন না। অথচ তার পরিপূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থেকেও সমস্ত প্রাকৃতিক নিয়ম-কানুন স্থিতিশীল ও অপরিবর্তিত থাকে- যতোক্ষণ তিনি তাতে কোনো পরিবর্তন বা ব্যতিক্রম ঘটানোর ইচ্ছা না করেন। যে কোনো ঘটনা- চাই প্রচলিত চিরাচরিত প্রাকৃতিক ব্যবস্থার অধীনেই ঘটুক অথবা তার ব্যতিক্রমী কোনো অসাধারণ, অস্বাভাবিক বা অলৌকিক ব্যবস্থার ভিত্তিতেই ঘটুক, তা যেহেতু আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনা বা পরিমাণ অনুসারেই ঘটে থাকে, তাই এই নিয়ন্ত্রণের অধীনে থাকার দিক দিয়ে ///.091019021-0017
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।