উনহলীদেকল বানরে পল্সিণত কলার লা পরবর্তী আয়াতগুলোতে দেখানো হচ্ছে যে, এই জাতি পুনরায় এক পাপের কাজে লিপ্ত হলো । এবার তারা আল্লাহর হুকুম সরাসরি নয় বরং আল্লাহর হুকুমের কদর্থ ও ছল-চাতুরীর মাধ্যমে লংঘন করে । তাদের ওপর পরীক্ষা এসেছিলো । কিন্তু ধৈর্য দ্বারা সে পরীক্ষায় উত্তীর্ণ হয়নি । কেননা পরীক্ষায় উত্তীর্ণ হতে যে ধৈর্যের দরকার, তা একমাত্র ভারসাম্যপূর্ণ মেযাজ এবং প্রবৃত্তির লালসাকে দমন করার ক্ষমতার ওপর নির্ভরশীল। *“সেই জনপদ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা কর, যা সমুদ্রের উপকূলে অবস্থিত ছিলো। (আয়াত ১৬৩-১৬৭) এখানে কোরআন বনী ইসরাঈলের কাহিনী বর্ণনার স্টাইল পরিবর্তন করেছে। এখানে বনী ইসরাঈলের অতীত সরাসরি বর্ণনা করার পরিবর্তে রসূল সে.)-এর আমলে মদীনায় তাদের যে বংশধর ছিলো তাদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এখান থেকে ১৭১ নং আয়াত পর্যস্ত সবগুলো আয়াত মদীনায় অবতীর্ণ । মদীনার ইহুদীদের মোকাবেলা করার উদ্দেশ্যে এগুলো নাধিল হয়েছে এবং এই মক্কী সূরায় বনী ইসরাঈলের কাহিনীর পরিপূরক হিসাবে সংযোজিত হয়েছে। (স.)-কে আদেশ দিচ্ছেন। অতীতের এ ইতিহাস তাদের জানা ছিলো। তিনি নিরবচ্ছিন্নও অটুট প্রজাতিক ধারাবাহিকতা সম্পন্ন একটি জাতি হিসাবে এই ইতিহাস সহকারে তাদের মুখোমুখি হবেন এবং আদিকাল থেকেই তাদের আল্লাহর নাফরমানী করার এই প্রবণতার কথা স্মরণ করিয়ে দেবেন- এটাই ছিলো এই আদেশের উদ্দেশ্য । এই নাফরমানীর ফলে তারা পার্থিব জীবনে দৈহিক বিকৃতি এবং চিরস্থায়ী সামষ্টিক লাঞ্কুনা ও আল্লাহর গযবের শিকার হয়েছে। তবে যারা শেষ নবীর অনুসারী হয়েছে তাদের কথা আলাদা । তাদেরকে আল্লাহ তায়ালা আযাব ও গযব থেকে মুক্তি দেবেন। সমুদ্রোপকূলের এই জনপদটির নাম এখানে উল্লেখ করা হয়নি । কেননা সেটা ইহুদীদের জানা ছিলো । মূল ঘটনাটা এই যে, বনী ইসরাঈলের একটি গোত্র একটি উপকূলীয় শহরে বাস করতো । বনী ইসরাঈল নিজেদের এবাদাত ও বিশ্রামের জন্যে ও জীবিকা উপার্জনের কাজ থেকে অব্যাহতি লাভের জন্যে একদিন ছুটি নির্ধারণের আবেদন জানিয়েছিলো। তাই তাদের জন্যে শনিবার ছুটি নির্ধারিত হয়। এরপর তাদের ওপর পরীক্ষা আসে যে, আল্লাহর সাথে তাদের করা অংগীকার যখন লোভ লালসার মুখোমুখি হয়, তখন তারা লোভ লালসাকে দমন করতে পারে কিনা এবং তেমন প্রবল ইচ্ছাশক্তির অধিকারী কিনা। দীর্ঘদিন পরাধীনতার জীবন যাপনের কারণে বনী ইসরাঈলীদের স্বভাব, মেযাজ ও ব্যক্তিত্ দুর্বল হয়ে যাওয়ায় তাদের জন্যে এ পরীক্ষা জরুরী ছিলো । পরাধীনতার পর ইচ্ছাশক্তিকে স্বাধীনতার স্বাদ ভোগ করতে দেয়া এ জন্যে জরুরী যে, এতে করে তা স্থিতি ও অনমনীয়তা লাভ করে। তা ছাড়া যারা আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করে এবং পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্য হতে চায়। তাদের জন্যে এটা বিশেষভাবে অপরিহার্য । প্রলোভনের ওপর বিজয়ী হওয়ার জন্যে ইচ্ছাশক্তির দৃঢ়তার পরীক্ষা ইতিপূর্বে আদম (আ.) ও হাওয়াকেও করা হয়েছিলো। কিন্তু তারা সে পরীক্ষায় দৃঢ়তা দেখাতে পারেননি, বরং অনন্তকালের বৃক্ষ ও রাজত্বের শয়তানী প্রলোভনের কাছে তারা হেরে গিয়েছিলেন। এরপর পৃথিবীতে খেলাফতের দায়িত-ভার দেয়ার আগে প্রত্যেক জাতি বা দলকে আল্লাহ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ///.0910190781-0017
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।