কিভাবে তারা আল্লাহর আদেশ লংঘন করে ও তার দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে নিজেদের ওপর অত্যাচার করেছে এবং এ দ্বারা তারা আল্লাহর ওপর কোনো যুলুম করতে পারেনি । কারণ তারাও সমগ্র সৃষ্ট জগত আল্লাহর আদেশ পালন করুক বা লংঘন করুক, তাতে আল্লাহর কিছু আসে-যায় না। সমগ্র সৃষ্টি জগত এক্যবদ্ধ হয়ে আল্লাহর নাফরমানী করলেও তাঁর কোনো ক্ষতি হয় না। আর সমগ্র সৃষ্টিজগত এক্যবদ্ধ হয়ে আল্লাহর এবাদত ও আনুগত্য করলেও তার কোনো লাভ হয় না। গুনাহ দ্বারা তারা কেবল দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় নিজেদেরই ক্ষতি সাধন করে ও নিজেদের জন্যেই কষ্ট ডেকে আনে। | এবার আমাদের দেখতে হবে আল্লাহর এমন অনুগ্রহপূর্ণ তদারকীকে বনী ইসরাঈল.কিভাবে গ্রহণ করেছিলো এবং কিভাবে তারা ভ্রান্ত কর্মকান্ড চালিয়ে গিয়েছিলো । “যখন তাদেরকে বলা হলো এই শহরে বসবাস করো, সেখান থেকে যা খুশী খাও এবং বলতে থাকো যে, আমরা নতি স্বীকার করছি', তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেবো (১৬১-১৬২) | বাছুর পূজার পরও আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করেছেন এবং পাহাড়ের ওপর ভূমিকম্পের পর তাদেরকে ক্ষমা করেছেন। এতসব নেয়ামত তাদেরকে তিনি দিয়েছেন। তারপরও তাদের স্বভাব সত্য পথের ওপর অবিচল থাকেনি । তারা আল্লাহর হুকুম,অমান্য করেছে। আল্লাহ তায়ালা যে কথা বলঙ্ছে শিখিয়েছেন সে কথাকে বিকৃত করেছে। একটা নির্দিষ্ট শহরে অর্থাৎ একটা বড় শহরে তাদেরকে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়েছিলো । শহরটির নাম কোরআনে উল্লেখ করা হয়নি। কেননা কোরআনে তা উল্লেখ করলে কাহিনীর কোনো তাৎপর্য বেড়ে যেতো না। সেই শহরের সকল উপকারী জিনিস তাদের জন্যে বৈধ করা হয়েছিলো ।' কেবল এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিলো যে, শহরে প্রবেশের সময় একটা নির্দিষ্ট দোয়া পড়তে হবে এবং তার দরযা দিয়ে প্রবেশের সময় সেজদাবনত অবস্থায় প্রবেশ করতে হবে, যাতে করে বিজয় ও পরাক্রম লাভের সময় আল্লাহর আনুগত্য ঘোষণা করা হয়। রসূল (স.) যেমন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশের সময় নিজ জানোয়ারের পিঠের ওপর সেজদারত ছিলেন, এটাও ঠিক তেমনি । আর এই আনুগত্যের প্রতিদান হিসাবে তিনি তাদের গুনাহ মাফ ও পুণ্য-সংখ্যা বৃদ্ধির ওয়াদা করেছেন। অথচ তাদের একটা দল নির্দেশিত দোয়ার শব্দ পাল্টে দিলো এবং যেভাবে শহরে প্রবেশ করতে আদেশ দেয়া হয়েছিলো, সেভাবে প্রবেশ করলো না। এর কারণ শুধু এই ছিলো যে, তাদের প্রবৃত্তির প্ররোচনা অনুসারে তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যেতে চেয়েছিলো । “তাদের মধ্য থেকে যারা অত্যাচারী, তারা তাদেরকে যে কথা বলতে আদেশ দেয়া হয়েছিলো তা পাল্টে ফেললো ।' এর পরিণামে সেই আকাশ থেকে তাদের ওপর আযাব নাযিল করা হলো, যেখান থেকে তাদেরকে ছায়া, মান্না ও সালওয়া দেয়া হয়েছিলো । “তাদের অত্যাচারের ফলে আকাশ থেকে তাদের ওপর এক আযাব নাযিল করলাম ।' তাদের একটি গোষ্ঠীর অত্যাচারটা এ ধরনেরই ছিলো । অর্থাৎ কুফরী এবং আল্লাহর আযাব ভোগ করার যোগ্য হতে হয় এমন কাজ করা। এ সময়ে তাদের ওপর কি ধরনের আযাব এসেছিলো, তা কোরআন উল্লেখ করে না। কেননা কেসসার আসল উদ্দেশ্য সেটা উল্লেখ না করলেও পূর্ণ হয়। সেই উদ্দেশ্যটা হলো, আল্লাহর হুকুম অমান্য করার পরিণাম কী, তা জানিয়ে দেয়া। সতর্ক করা এবং তার ন্যায্য প্রতিফল থেকে যে গুনাহগারদের পালানোর উপায় নেই, তা অবহিত করা। ///.09119021-0017
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।