Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

জীবিত করেছিলেন এবং তারা তাদের গোত্রের কাছে ঈমানদার অবস্থায় প্রত্যাবর্তন করেছিলো । এখানে ঘটনার পরবর্তী পর্বের বর্ণনা দেয়ার আগে বনী ইসরাঈল সম্পর্কে এ সত্যটি জানানো হচ্ছে যে, তারা সবাই বিপথগামী ছিলো না, “মূসা (আ.)-এর জাতিতে কিছু লোক এমনও ছিলো, যারা ন্যায় পথ দেখায় ও ন্যায়বিচার করে ।' (১৫৯) ন্যায় পথ দেখায় ও ন্যায়বিচার করে এ ধরনের কিছু লোক মূসা (আ.)-এর আমলেও ছিলো এবং তার পরেও ছিলো । এদের কয়েকজন শেষ নবী সে.)-এর দাওয়াতে সাড়া দিয়ে ইসলামও গ্রহণ করেছিলো । কেননা তারা তাওরাতে তার আগমন সম্পর্কে অবহিত হয়েছিলো । এদের প্রথম ব্যক্তি ছিলেন বিশিষ্ট সাহাবী আবদুন্লাহ বিন সালাম রো.)। তিনি তার সমকালীন ইহুদীদের সাথে শেষ নবী সংক্রান্ত তাওরাতের ভবিষ্যদ্বাণী এবং ইসলাম কর্তৃক সমর্থিত তাদের কিছু কিছু শরীয়তী বিধি নিয়ে তর্ক করতেন। বনী ইসরাঈল সংক্রান্ত এ সত্যটি বর্ণনা করার পর ভূমিকম্প পরবর্তী ঘটনাসমূহ তুলে ধরা হচ্ছে, * তাদেরকে বেনী ইসরাঈলকে) আমি বারোটি গোত্রে বিভক্ত করেছি। মূসার সম্প্রদায় যখন তার কাছে পানি চাইলো, তখন আমি তাকে আদেশ দিলাম যে, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ......., * (৬০) এ সময়েও আল্লাহর তদারকীমূলক ছায়া মুসা আ.) ও তার সম্প্রদায়কে ঢেকে রাখছিলো। বাছুর পৃজার ন্যায় কাফেরসূলভ কাজ করা, তারপর আল্লাহর নির্দেশ মোতাবেক এঁ গুনাহর কাফফারা প্রদান, এর ফলে তাদের গুনাহ আল্লাহ তায়ালা কর্তৃক মার্জনা করা, আল্লাহকে সরাসরি দেখতে চাওয়ার ধৃষ্টতা প্রদর্শন, এর ফলে তাদের ভূমিকম্পের কবলে পড়া এবং তারপর মৃসা (আ.)-এর দোয়াক্রমে আল্লাহ তায়ালা কর্তৃক তাদেরকে জীবন দান- এসব কিছুর পরও আল্লাহ তায়ালা তাদের ওপর মেঘের ছায়া দিয়ে চলছিলেন। তাদেরকে বারোটি দলে সংগঠিত করা দ্বারা বুঝা যায় যে, তিনি তাদেরকে কিরূপ শৃংখলার সাথে তদারকী করে যাচ্ছিলেন। এই বারোটি দলের প্রতিটি হযরত ইয়াকুব বা ইসরাঈল (আ.)-এর কোন না কোনো পৌত্রের নেতৃত্বে গঠিত হয়েছিলো । বনী ইসরাঈল গোত্রীয় নিয়মে বংশ- তালিকা সংরক্ষণ করতো । তাদের প্রত্যেক গোত্রের জন্যে সুনির্দিষ্টভাবে একটা স্বতন্ত্র জলাশয় বরাদ্দ করা হয়েছিলো যাতে কেউ কারো ওপর বাড়াবাড়ি না করে । আর তাদেরকে মরুভূমির প্রথর রৌদ্র থেকে বাচানোর জন্যে মেঘমালা দিয়ে ছায়া দেয়া হয়েছিলো এবং “মান্ন' নামক মধু ও “সালওয়া” নামক পাখি দিয়ে তাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিলো । পানির সুব্যবস্থার পর এই সব ব্যবস্থা তাদের জন্যে আল্লাহর সুষ্ঠু তদারকী ও তন্বাবধানেরই প্রতীক । অতপর তাদের এতসব গুনাহ সত্তেও তাদের ওপর কোনো জিনিস নিষিদ্ধ না করে সমস্ত পবিত্র জিনিস হালাল করে দেয়াও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহপূর্ণ তদারকীর সুস্পষ্ট দৃষ্টান্ত । কিন্তু ১৬০ নং আয়াতের শেষাংশ থেকে জানা যায় যে, মুসার লাঠির আঘাতে পাথরের মধ্য থেকে জলাশয়ের সৃষ্টি, উষর মরুভূমিতে মেঘমালার ছায়া বিতরণ এবং “মান্ন' ও “সালওয়া" দ্বারা অনায়াসে খাদ্যের ব্যবস্থা করার মতো অলৌকিক নেয়ামতসমূহ সন্তেও তাদের স্বভাব থেকে সততা ও হেদায়াতের বিরোধিতার প্রবণতা দূর হয়নি। আল্লাহ তায়ালা বলেন, “তারা আমার ওপর যুলুম করেনি, বরং নিজেদের ওপরই যুলুম করেছে।' ///.109119021-0017

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।