দেন।' সুতরাং ঈমান আনার নির্দেশ দানের অর্থই হলো সেই আল্লাহর ওপর ঈমান আনার নির্দেশ দান, যার সত্য গুণাবলী এরূপ অনুরূপভাবে রসূল (স.)-এর পরিচয়ও এর আগেই দেয়া হয়েছে এই বলে যে, তিনি সারা বিশ্বের নবী বা এক কথায় বিশ্বনবী ৷ অতপর বলা হয়েছে যে, এই নিরক্ষর নবী (স.) আল্লাহর প্রতি ও তার বাণীগুলোর প্রতি ঈমান আনে । কথাটা যদিও সুবিদিত, তথাপি এখানে তা অত্যন্ত তাৎপর্যবহ ও মূল্যবান। সেটি এই যে, যে কোনো দাওয়াত দেয়ার পূর্বে স্বয়ং দাওয়াতদাতাকে সেই আদর্শের প্রতি ঈমান আনতে হবে, যার প্রতি সে দাওয়াত দিচ্ছে। সে আদর্শটি তার কাছে সুস্পষ্ট হতে হবে এবং তার প্রতি তার অবিচল আস্থা ও প্রত্যয় থাকতে হবে । এ জন্যেই সমগ্র মানব জাতির প্রতি আল্লাহর প্রেরিত নবীর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এভাবে যে, “যিনি আল্লাহর প্রতি ও তার বাণীর প্রতি ঈমান রাখেন।' বলা বাহুল্য, তিনি মানুষকে যে জিনিসের প্রতি আহ্বান জানান, এটা তা থেকে ভিন্ন কিছু নয়। এর সর্বশেষ তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, যে ঈমানের দিকে তিনি তাদেরকে দাওয়াত দেন সেই ঈমানের দাবীর প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এই দাবী আর কিছু নয়, রসূলের আদেশ, আইন, সুন্নাত ও কাজের অনুসরণ | এ কথাই বলা হয়েছে আয়াতের শেষভাগে যে, “এবং তার অনুসরণ কর, হয়তো তোমরা সুপথ পেয়ে যাবে।' বস্তুত আল্লাহর রসূল মানুষকে যে জিনিসের দাণাত দেন, তার সন্ধান পাওয়ার আর কোনো উপায় নেই রসূলের শর্তহীন অনুসরণ ছাড়া । শুধু মনে মনে তার প্রতি ঈমান আনা হবে এবং সেই ঈমান বাস্তব আনুগত্য ও অনুসরণের রূপ নেবে না- এটা যথেষ্ট নয়। বস্তুত ঈমান যখন এরূপ বাস্তব আনুগত্য ও অনুসরণে পরিণত হয়, তখন তাকে বলা হয় ইসলাম। প্রত্যেক বিষয়ের আলোচনা প্রসংগে ইসলাম নিজের হাকীকত তথা স্বরূপ ও বৈশিষ্ট্য বর্ণনা করে। এর একটি অন্যতম বৈশিষ্ট্য এই যে, তা হৃদয়ের অভ্যন্তরে লুকিয়ে থাকা কোনো বিশ্বাস মাত্র নয়। অনুরূপভাবে তা কতকগুলো আনুষ্ঠানিকতা ও মওসুমী কর্মকান্ড নয়। বরং ইসলাম হলো, রসূল (স.) আল্লাহর কাছ থেকে আল্লাহ্র ঘে সব আদেশ-নিষেধ প্রচার করেন এবং নিজে যে সব আইন ও বিধি চালু করেন, সে সবের পূর্ণ আনুগত্য ও অনুসরণ । তিনি মানুষকে আল্লাহ ও রসূলের প্রতি শুধু ঈমান আনারও আদেশ দেননি, শুধু আনুষ্ঠানিক এবাদাতগুলো পালন করারও আদেশ দেননি । তিনি মানুষের কাছে তার কথা ও কাজের জন্যে আল্লাহর বিধান পোছিয়ে দিয়েছেন। এই সব কিছুতে রসূলের পূর্ণ আনুগত্য ও অনুসরণ করা ছাড়া মানুষের হেদায়াত লাভের কোনো আশা নেই। এ হচ্ছে আল্লাহর দ্বীন তথা ধর্ম বা জীবনবিধান। এই জীবন বিধানের একমাত্র রূপ এটাই যে, আল্লাহ ও তার রসূলের প্রতি প্রথমে ঈমান আনতে হবে, অতপর রসূলের আনুগত্য ও অনুসরণ করতে হবে । আল্লাহর এই জীবন বিধান যদি শুধু বিশ্বাসগত ব্যাপারই হতো, তাহলে আল্লাহ তায়ালা শুধু এইটুকু বলেই ক্ষান্ত থাকতেন যে, “আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান আনো ।“এবং তার অনুসরণ করো'- এ কথাটা তার সাথে যুক্ত করতেন না। াশিষ্ড ছহ্হলী জ্ঞাতিকল্ অন্বাধ্ততাকল আনলো কিছু লম্মুলা এই বিরতির পর পুনরায় বনী ইসরাঈলের কাহিনী শুরু হয়েছে। বনী ইসরাঈলের নির্ধারিত ব্যক্তিবর্গের অন্যায় কর্মকান্ডের শাস্তি স্বরূপ ভূমিকম্প কবলিত হওয়ার পরবতী ঘটনার বিবরণ দেয়া হয়েছে। মুসা (আ.)-এর দোয়ার পর বনী ইসরাঈলের কী পরিণতি হয়েছিলো, কোরআনে তা উল্লেখ করা হয়নি। তবে অন্যান্য সূরায় ঘটনার যে বিবরণ দেয়া হয়েছে, তা থেকে আমরা জানতে পারি যে, আল্লাহ তায়ালা ভূমিকম্পের পর তাদেরকে ///.091019021-0017
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।