Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তাদের প্রাচীন কাল থেকে পরিচালিত যুদ্ধেরই একটি প্রতারণাময় ও ন্যক্কারজনক অংশ । তাদের এই প্রতারণাপূর্ণ যুদ্ধ আজও অব্যাহত রয়েছে। আর কুচক্রী আহলে কেতাব গোষ্ঠী যদিও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এভাবে নিরন্তর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং যে 'প্রাচ্যবাদী' বুদ্ধিজীবীরা এ ধরনের মিথ্যা কথা লিখতে অভ্যস্ত, তারা যদিও ইসলাম ও মুসলমানদের ওপর আক্রমণকারী অগ্রবর্তী বাহিনী, কিন্তু প্রকৃতপক্ষে সেটা তেমন বিপজ্জনক ব্যাপার নয়। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার এই যে, নিজেদেরকে মুসলমান বলে দাবী করে এমন বহু সংখ্যক আত্মবিস্থৃত বেকুফ মুসলমানদের ও তাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধরত এবং তাদের নবী ও ধর্মকে বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত এই আহলে কেতাব গোষ্ঠীকেও তাদের তল্লীবাহক আদর্শিক বশংবদ প্রাচ্যবাদীদেরকে তাদের শিক্ষাণ্তরু হিসাবে গ্রহণ করে থাকে। আর তাও অন্যান্য জ্ঞান বিজ্ঞানের নয়, বরং ইসলামেরই শিক্ষাণ্তরু হিসাবে মান্য করে । তাদের কাছ থেকে তারা ইসলামের শিক্ষা গ্রহণ করে এবং ইসলামের তত্র ও ইতিহাস সম্পর্কে ইসলামের ওই দুশমনেরা যা কিছু লেখে, তা থেকেই তারা সাক্ষ্য প্রমাণ পেশ করে থাকে । আর এ সব কিছু করেই এই নির্বোধ ও বেকৃফ লোকেরা নিজেদেরকে “বুদ্ধিজীবী” বলে দাবী করে থাকে । নিজেকে সারা বিশ্বের রসূল হিসাবে ঘোষণা করার জন্যে রসূল (স.)-কে নির্দেশ দেয়ার পর কোরআন তাঁকে পরবর্তী নির্দেশ দেয় মানব জাতিকে তাদের প্রকৃত মনিব ও প্রভুর সাথে পরিচিত করার জন্যে। “যিনি আকাশ ও পৃথিবীর মালিক, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং যিনি জীবন ও মৃত্যুর একমাত্র সর্বময় কর্তা ।' অর্থাৎ তিনি সমগ্র মানব জাতির নিকট তাদের সেই মনিবের প্রেরিত রসূল, যে মনিব সম সৃষ্টিজগতের মালিক । আর এই সৃষ্টিজগতেরই একটি অংশ হচ্ছে মানব জাতি । তিনিই একমাত্র ইলাহ ও মাবুদ ৷ আর মানুষসহ বাদবাকী সব কিছু তার বান্দাও গোলাম । তার সীমাহীন ক্ষমতা, তার উলুহিয়্যাত প্রতিফলিত হয় তার একমাত্র জীবনদাতা ও মৃত্যুদাতা হওয়ার মধ্য দিয়ে । ধিনি সমগ্র সৃষ্টি জগতের সর্বময় মালিক ও মনিব, যিনি সকল সৃষ্টির ইলাহ খোদা বা মাবুদ এবং যিনি জীবন ও মৃত্যু উভয়েরই মালিক, তার সেই ধর্মই সকল মানুষের একমাত্র পালনীয় ও অনুসরণীয় ধর্ম হওয়ার অধিকারী, যাকে তাঁর রসূল মানব জাতির কাছে প্রচার করেছেন। সুতরাং এখানে মানুষের কাছে তাদের মনিবের প্রকৃত স্বরূপ ও পরিচয় তুলে ধরা হয়েছে, যাতে করে তারা তার গোলামী ও তার রসূলের আনুগত্য করতে পারে। “অতএব তোমরা আল্লাহ ও তার সেই নিরক্ষর নবী রসূলের প্রতি ঈমান আনো যিনি আল্লাহ ও তার বাণীসমূহে বিশ্বাসী এবং তোমরা তার অনুসরণ করো। হয়তো তোমরা সুপথথ্রাপ্ত হবে ।” এই সর্বশেষ সন্বোধনটিতে কয়েকটি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে, যা নিয়ে আমাদের কিছু চিন্তাভাবনা করা দরকার। প্রথমত এতে আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান আনার নির্দেশ দেয়া হয়েছে। এটি কালেমায়ে শাহাদাতেও একটু ভিন্নভাবে বিদ্যমান । অর্থাৎ আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ (স.) আল্লাহর রসূল এই মর্মে সাক্ষ্য দেয়া বা ঘোষণা দেয়া। এ জিনিসটি ছাড়া ঈমান ও ইসলাম এ দুটোর কোনোটাই হয় না। কেননা আল্লাহর প্রতি ঈমান আনার এ নির্দেশ দেয়ার আগে একই আয়াতে আল্লাহর গুণাবলী বর্ণনা করে বলা হয়েছে যে, “যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় মালিক, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং যিনি জীবন দেন মৃত্যুও ///.09119021-0017

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।