Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ব্িস্বমালবতান্ন মুক্তি ুত হমাহাম্যাদ নে.) কাহিনীর পরবর্তী দৃশ্যে যাওয়ার আগে কোরআন এই ভবিষ্যদ্বাণী করেই কিছুক্ষণের জন্যে কাহিনী বর্ণনায় বিরতি দেয় এবং নিরক্ষর নবী (স.)-কে সম্বোধন করে । সমগ্র মানব জাতিকে দাওয়াত দেয়ার জন্যে তাকে আদেশ দেয়, যাতে আল্লাহর পূর্বতন প্রতিশ্রুতি পূর্ণ হয়। বলা হয়েছে, “হে নবী, তৃমি বলো, ওহে মানব জাতি, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রসূল, যার হাতে রয়েছে আকাশ ও পৃথিবীর রাজত্ব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি জীবন ও মৃত্যু দান করেন, অতএব আল্লাহর. প্রতি ও সেই নিরক্ষর নবীর প্রতি ঈমান আনো, যে নবী আল্লাহর প্রতি ও তার বাণীসমূহের প্রতি বিশ্বাসী এবং তোমরা তার অনুসরণ করো । আশা করা যায়, তোমরা হেদায়াত লাভ করবে ।" (আয়াত ১৫৮) তিনি হচ্ছেন শেষ রসূল । তার রেসালাত সারা বিশ্বের জন্যে ও সকল মানুষের জন্যে । এ রেসালাত কোনো জাতি, কোনো অঞ্চল এবং কোনো বংশধরের জন্যে নির্দিষ্ট নয়। পূর্ববর্তী রসূলদের রেসালাত ছিলো বিশেষ অঞ্চল ও বিশেষ জাতির জন্যে নির্দিষ্ট এবং বিশেষ সময় অর্থাৎ দুই নবীর মধ্যবর্তী সময়ের মধ্যে সীমিত। মানব জাতি এই সব রসূলের রেসালাতের পথ-নির্দেশনা অনুসারে সীমিত পর্যায়ে পথ চলতো এবং এভাবে নিজেদেরকে শেষ রসূলের রেসালাতের জন্য প্রস্তুত করতো । মানব জাতির ক্রমবিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেক রেসালাতে শরীয়তের সংস্কার, সংশোধন ও পরিবর্তনের ব্যবস্থা থাকতো । অবশেষে যখন শেষ রসূলের রেসালাত এলো, তখন ইসলামের মূলনীতিগুলো পূর্ণাংগ রূপ নিয়ে এলো। তবে তার খুঁটিনাটি বিধিগুলোতে পরিবর্তন ও সংশোধনের অবকাশ রাখা হয়েছে। শেষ নবী যে বিধান নিয়ে এসেছেন, তা সকল মানুষের জন্যে । কেননা বিভিন্ন জায়গার বিভিন্ন প্রজন্ম ও বিভিন্ন জাতির জন্যে এরপর আর কোনো রসূল আসবে না। তাছাড়া তার আনীত এ দ্বীন মানবীয় স্বভাব প্রকৃতি মেযাজ ও অভিরণচি অনুসারেই এসেছে । আর এই স্বভাব প্রকৃতির ব্যাপারে সকল মানুষ একমত । এ জন্যে এ দ্বীনকে এই নিরক্ষর নবীই বহন করে এনেছেন। কেননা নিরক্ষর হওয়ার কারণে তার মন মেজায ও স্বভাব প্রকৃতি অবিকল আল্লাহর হাতে যেভাবে সষ্টি হয়েছে সেভাবেই একেবারে নির্মল, নিফলুষ ও পরিষ্কার থেকেছে এবং আল্লাহর শিক্ষা ছাড়া দুনিয়ার কারো শিক্ষা বা চিন্তাধারা তার ওপর প্রভাব বিস্তার করার সুযোগ পায়নি। এতে করে তিনি মানুষের প্রকৃতির কাছে প্রকৃতির স্রষ্টার বাণী পৌছাতে সমর্থ হয়েছেন, “বলো, হে মানৰ জাতি, আমি তোমাদের সকলের কাছে রসূল হয়ে এসেছি। এই আয়াতটিতে রসূল (স.)-কে সমগ্র মানব জাতির কাছে নিজের রেসালাতের দাওয়াত পৌছানোর নির্দেশ দেয়া হয়েছে। এটি একটি মক্কী সূরার মক্কী আয়াত। এটি সেই সব কুচক্রী ও জালিয়াত আহলে কেতাৰ তথা ইহুদী ও খৃষ্টানকে প্রতিহত করার জন্যে নাযিল হয়েছে, যারা ধারণা করতো যে, মোহাম্মাদ (স.) মক্কায় থাকা অবস্থায় ইসলামকে মক্কার বাইরে প্রসারিত করার কথা হয়তো কল্পনাও করবেন না। বরং তিনি ইসলামকে প্রথমে কোরায়শ গোত্রের মধ্যে বিস্তৃত করার কথা ভাববেন, অতপর অন্যান্য আবরদের কাছে ও তারপর আহলে কেতাবের কাছে তার দাওয়াত পৌছাবেন এবং সবার শেষে আরব উপদ্বীপের অন্যান্য এলাকায় ও তার বাইরে ছড়িয়ে দেয়ার চিন্তা করবেন। আর এই প্রচার ও প্রসার পর্যায়ক্রমে পূর্ববর্তী স্তরে তার সাফল্য ছারা অনুপ্রাণিত হয়েই ঘটতে থাকবে । আহলে কেতাবের এ চিন্তাধারা ছিলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ///.1091019021-0017

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।