Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তার পূর্বে কিভাবে এই আকীদা এক আন্দোলনের সৃষ্টি করেছিলো তা দেখা দরকার । আবার এখন পেছনের ঘটনাগুলো সামনে টেনে আনলে শেষ বিচারের দিনের ছবির দৃশ্য দ্রুতগতিতে সামনে ভেসে ওঠে। মহা এ সফর শেষে আগত শেষ বিচারের যে ভয়ংকর দৃশ্যের সম্মুখীন আমাদেরকে ; হতে হবে তার কঠিন ছৰি আমাদেরকে বিচলিত করে । আর পবিত্র কোরআনে বিধৃত এ বর্ণনা একাধারে দুনিয়ার জীবনের এ পরীক্ষা গৃহের খবর দেয় এবং এ জীবনের খেলা শেষে প্রতিদান ও প্রতিফল দিবসের কথাও জানায় । কালামে পাকের মধ্যে এমন চমৎকারভাবে এ দুটি জীবনের মেয়াদের বর্ণনা পাশাপাশি পেশ করা হয়েছে যে, গভীরভাবে অধ্যয়ন করলে যে কোনো ব্যক্তির মনে হবে এ'দুটি জীবন একটি অপরটির সাথে অংগা গাংগি জড়িত এবং দুটি জীবন মিলে গঠিত হয়েছে অবিচ্ছেদ্য এক মহা জীবন। আর এই পর্যায়ে এসে আমরা যেন দেখতে পাই কেয়ামতের দৃশ্যসমূহের মধ্যে সব থেকে কঠিন দৃশ্য, যার বর্ণনা আমাদের কাছে বেশ খোলাখুলি মনে হয়। সেখানকার নানা দৃশ্যাবলীর সমাবেশ মনে হয় খুবই বিস্তীর্ণ ও পারস্পরিক সম্পর্কযুক্ত এবং সব কিছু মিলে মনের পর্দায় জাগিয়ে তোলে বিস্ময়ের ওপর বিন্বয়। সুরাটির মধ্যে আদম (আ.)-এর কাহিনী এবং শয়তানের ধোকায় পড়ে বিভ্রান্ত হওয়া ও জান্নাত থেকে তার ও তার স্ত্রীর বেরিয়ে আসার. কথা বলা হয়েছে এবং তাদের সন্তানদেরকে আরো জানানো হয়েছে যে, ওই ভয়ানক শয়তান তাদেরকে সেইভাবেই ধোকা দিতে থাকবে যেমন করে জান্নাত থেকে তাদের বাপ.মাকে সে ধোকা দিয়ে বের করে নিয়ে এসেছিলো । আরো জানানো হয়েছে যে, দুনিয়াতে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সার রসূলরা প্রেরিত হবেন, যারা তাদের কাছে আল্লাহর শক্তি ক্ষমতার নিদর্শনাবলী পেশ করতে থাকবেন। এ ক্ষেত্রে এটাও জানানো হয়েছে যে, মানুষ শয়তানের ধোকায় পড়ে গিয়ে তেমনি বিভ্রান্ত হতে থাকবে যেমন করে তাদের বাপ মা বিভ্রান্ত হয়েছিলো । এইভাবে তারা প্রমাণ করবে যে, তারা লোভের বশবর্তী হয়ে ধোকাপ্রাপ্ত বাপ মায়েরই সন্তান, অতএব তাদের বিভ্রান্তিও সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার । এখন যারা জেনে বুঝে শয়তানের আনুগত্য করবে, তারা নিজেরাই তাদের জান্নাতে ফিরে যাওয়াকে নিজেদের জন্যে অসন্ভব করে ফেলে । শয়তানের তো কাজই এটা যে, সে তাদেরকে জান্নাতে যাওয়ার পথে নানা প্রকার বাধা সৃষ্টি করবে। ওদের বাপ মাকে জান্নাত থেকে বের করে আনার পর তাদের সন্তানরা পুনরায় সেখানে প্রবেশ করুক তা সে কখনও চায় না- চাইতে পারে না ।.তবে যারা শয়তানের সকল কারসাজির বিরোধিতা করবে এরং সকল কাজে, কথায় ও ব্যবহারে একমাত্র আল্লাহরই আনুগত্য করবে, তারা পুনরায় জান্নাতে প্রবেশ করবে এবং সেখানেই তারা চিরদিন থাকবে, কেননা এটাইতো তাদের আদি নিবাস। তাই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তীর এই অনুগত বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, “তোমরা যে সব (ভালো) কাজ করতে. থেকেছ, তারই পুরস্কার স্বরূপ তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানানো হবে ।' এর ফলে প্রকৃত শিক্ষা গ্রহণকারীরা ফিরে যাবে নেয়ামত ভরা চিরস্থায়ী গৃহে। আর যে প্রসংগে এসব দৃশ্যের বর্ণনা এসেছে তা হচ্ছে, মানুষকে তার অনন্ত জীবনের সুমহান আনন্দ লাভের সুযোগ দান। সুদীর্ঘ এক পথ পরিক্রমার পর মানুষ এ সুযোগ পাবে । এ পথে চলার সময় তাকে বেশ কিছু কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং বেশ কিছু ত্যাগও স্বীকার করতে হবে। এসব কিছুর বিনিময়েই সে আশা করতে পারে অনন্ত জীবনের শান্তি । আর উপস্থিত এ সব দুঃখ কষ্ট ও ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে যে রাধি নয়, বরং সুখ স্বাচ্ছন্দ্য যে নগদ পেতে চায়, ///.09119021-0017

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।